• কানু-পরিবাদ মনে ছিল সাধ
    কানু-পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি। কুজন-বচনে ছাড়িব কেমনে সেহেন গুণের নিধি।। বঁধুর পীরিতি শেলের সমান পহিলে পশিল বুকে। দেখিতে দেখিতে ব্যথাটি বাঢ়িল এ দুখ কহিব কাকে।। হিয়া দরদর করে নিরন্তর যারে না দেখিলে মরি। হিয়ার ভিতরে কি শেল সামা’ল বল না কি বুদ্ধি করি।। অন্য ব্যথা নয় বোধে শোধে রয় হিয়ার মাঝারে থুয়া। […] keyboard_arrow_right
  • কানুঅঙ্গ-পরশে শীতল হব কবে
    কানুঅঙ্গ-পরশে শীতল হব কবে। মদন-দহন-জ্বালা কবে সে ঘুচিবে।। বয়ানে বয়ান দি কবে সে ধরিবে। বয়ানে বয়ান দিলে হিয়া জুড়াইবে।। কবে ধরি পয়োধরে কবে সে চাপিবে। ঘুচিবে মনের দুঃখ সুখ উপজিবে।। বাশুলী এমন দশা কবে কে করিবে। চণ্ডীদাসের মনোদুখ তবে সে ঘুচিবে।। keyboard_arrow_right
  • কানুঅনুরাগে হৃদয় ভেল কাতর
    কানুঅনুরাগে হৃদয় ভেল কাতর রহই না পারই গেহে। গুরুদুরুজনভয় কছু নাহি মানয়ে চীর নাহি সম্বরু দেহে।। দেখ দেখ নব অনুরাগক রীত। ঘন আন্ধিয়ার ভুজগভয় কত শত তৃণহু না মানয়ে ভীত।।ধ্রু।। সখিগণ সঙ্গ তেজি চলু একসরি হেরি সহচরীগণ ধায়। অদভূত প্রেম- তরঙ্গে তরঙ্গিত তবহুঁ সঙ্গ নাহি পায়।। চললি কলাবতি অতিশয় রসভরে পন্থ বিপথ নাহি মান। জ্ঞানদাস […] keyboard_arrow_right
  • কানুক প্রবোধ করি সহচরি যাই
    কানুক প্রবোধ করি সহচরি যাই। তুরিতহি মিলল রসবতী ঠাঁই।। শ্যামদূতী দেখি রাই লহু লহু বোলে আদরে অনুসারি বসায়ল কোলে।। কাহে আওলি দূতী নাগর ছোড়। অকপট কহবি না রাখবি ঘোর।। চতুরা সহচরী আদর জানি। মরম নিবেদল লহু লহু বাণী।। তুরিতহি করলি কালিন্দী সিনান। তব তোঁহে হেরল নাগর কান।। মোহে পুছল সোই রসিক মুরারি। হাম কহল বৃষভানু-কুমারি।। […] keyboard_arrow_right
  • কানুক বিরহে সুধামুখী জরজর
    কানুক বিরহে সুধামুখী জরজর। রহই না পারই থির। জনু ঘন শাওন বরিখয়ে ঘন ঘন ঐছন নয়নক নির।। সুন্দরি কাহে তুহু ভেলি বিভোর। তুয়া সম্বাদে অবহি মধুযামিনী কানু মিলাওব কোর।। ধ্রু।। কালিন্দীকূলে পরাণ কাহে তেজবি তাহে সোঁপলি মন দেহ। সো পুনি পরাণ অধিক করি মানই শুনতহি মুরছব সেহ।। ঐছন বচন শুনি পুন আকুল ঘন ঘন ছাড়ই […] keyboard_arrow_right
  • কানুক ইহ উতকণ্ঠিত জানি
    কানুক ইহ উতকণ্ঠিত জানি। বিছুরল সুন্দরি আপনার বাণী।। কি কহিতে কি কহয়ে নাহিক থেহ। বিছুরল আভরণ আপনক দেহ।। কানুক নেহ হৃদয় মাহা জাগ। সো রূপ নিরূপম নয়নহি লাগ।। কহইতে চল চল রহ রহ বোল। লেহ লেহ কহইতে দেহ দেহ রোল।। সাজহ কহইতে ভাজহ ভাষ। আনহ বাণি জান পরকাশ।। ঐছন ভ্রমময় শুনইতে হাস। কি কহব সহচরি […] keyboard_arrow_right
  • কানুক ঐছন বাত
    কানুক ঐছন বাত। শুনি অবনত মাথ।। কিছু না কহল ফেরি। লোরে পন্থ না হেরি।। মলিন বদন ভেল । ধীরে ধীরে চলি গেল।। আওল রাইক পাশ। কি কহব জ্ঞানদাস।। keyboard_arrow_right
  • কানুক ঐছে দশা শুনি বিরহিণি
    কানুক ঐছে দশা শুনি বিরহিণি বাঢ়ল অতি উনমাদ। কানু কানু করি খিতি-তলে মুরছলি সখি দ্বিগুণ বিষাদে।। এ সখি তুরিতহি কোরে অগোরল কহতহিঁ আওত কান। শুনইতে ঐছন বচন রসায়ন পাওল জীবনদান।। চেতন পাই হেরই পুন দশ দিশ অতি উতকণ্ঠিত হোই। কাহাঁ মঝু প্রাণনাথ কহি ফুকরয়ে অবহুঁ না আওল সোই।। রোয়ত হসত খসত মহি জোয়ত পন্থহি নয়ন […] keyboard_arrow_right
  • কানুক গোঠ গমন হেরি রাই
    কানুক গোঠ গমন হেরি রাই। বিরহে বেয়াকুল নিরজনে যাই।। তহিঁ মুখরা সখি সঞে উপনীত। রাইক মুখ হেরি গদগদ চীত।। সো কহে কাহে বিলপসি অনুরাগে। হাম মিলায়ব তোহে কানুক আগে।। ধনি কহে এক বার হেরব তাহে। উদ্ধব কহয়ে গোঠে কানন মাহে।। keyboard_arrow_right
  • কানুক গোঠ গমনে ধনি রাই
    কানুক গোঠ গমনে ধনি রাই। বিরহে বেয়াকুল থীর না পাই।। সখিগণে কহে হই বিরহে বিভোর। কৈছে মিলব আজু নন্দকিশোর।। হৃদয়ক তাপ তব মিটব হামার। গো গণে কানন ভেল বিথার।। গোপ সখাগণ তাহে অপার।। গোপ সখাগণ তাহে অপার। আজু কি করব মিলন বিচার।। কৈছনে যাওব ইহ দিন মাঝ। যদুনন্দন তুয়া সঙ্গহি সাজ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ