• কামিনি করএ সনানে
    কামিনি করএ সনানে। হেরিতহি হৃদয় হনএ পঁচবানে।। চিকুর গলএ জলধারা। জনু মুখ-সসি ডরে রোঅএ অঁধারা।। কুচ-জুগ চারু চকেবা। নিঅ কুল মিলিত আনি কোন দেবা।। তেঁ সঙ্কাএ ভুজ-পাসে। বাঁধি ধএল উড়ি জাএত অকাসে।। তিতল বসন তনু লাগূ। মুনিহুক মানস মনমথ জাগূ।। ভনই বিদ্যাপতি গাবে। গুনমতি ধনি পুনমত জনি পাবে। keyboard_arrow_right
  • কামিনি কাম কলা কিয়ে জীতল
    কামিনি কাম কলা কিয়ে জীতল নীচল শ্যামরদেহ। যামিনি শেষ বেশ সব খণ্ডিত তবহুঁ না পাওত থেহ।। সখি হে হোর দেখ রাইক ঠাম। স্বেদিত সবতনু শ্বাস বহত ঘন কীয়ে করব পরিণাম।।ধ্রু।। শ্যামর বদন-কমল-মধু পানহিঁ অবহি কি ভেল বিভোর। অধরে অধর ধরি নিচলে নিচুম্বল প্রতিতনু ঠোরহিঁ ঠোর।। অতুল মদালসে সবহুঁ বিছুরল শূতলি ধনি তনু ঢারি। উহ কিয়ে […] keyboard_arrow_right
  • কামিনি নাহি হরি যামিনি জাগল
    কামিনি নাহি হরি যামিনি জাগল সঙ্কেত-কাননে যাই। নিজ-গৃহে সুন্দরি রজনি উজাগরি ভয়ে যাইতে নহি পাই।। দেখ দেখ সোই শর্বরী বিহানে। কুজ্‌ঝটী তিমিরে বেঢ়ল ব্রজ-মণ্ডল অনুকূল দৈব-বিধানে।।ধ্রু।। অলখিতে সু্ন্দরি ছল করি নিকসল গুরু-জন কোই ন জানে। দক্ষিণ-করে এক শোভে জল-ভাজন চলতহি মাঘ-সিনানে।। অচিরে কলাবতি কুঞ্জহি মিলল নাগর নিরখি আনন্দ। অমিলন-জনিত দুহুঁক দুখ দূরে গেল উলসিত শেখর […] keyboard_arrow_right
  • কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা
    কামিনী বৃন্দাবনে মোহ লোভে করে খেলা আমার মন পাখী হৈলরে হরবোলা। কখন বধূ কখন সাধু, কখন ভূতের চেলা, দিন যামিনী ভূত বেগারে মন করে উতালা। কখন পানী কখন বহ্নি কাম সাগরে মেলা। বেদ-বেদান্ত আদেশ মানা করে অবহেলা, বারে বারে ডাকি তারে, পিঞ্জর রাখে খোলা, দিগ-দিগন্তর উড়ে চলে আঁখি না রাখে মেলা। গেলে পাখী আয় না […] keyboard_arrow_right
  • কামিনী না কর গুমান শুন ধনি
    কামিনী না কর গুমান শুন ধনি। যৌবন রূপ ধন না রৈবে নিদানি।। ধু আহ্মার বচন তোহ্মা না সাধিলা কাল। অবসর গেলে পাছে ঠেকিব জঞ্জাল।। না হকে বুঝল সখী তোহ্মা নাহি জ্ঞান। আসিতে যাইতে আসে নিশি শেষ বেআন।। কহে মছনতাজ সখী শুন দিআ কান। সুপুরুষের বোল কভু ন টলিবে জান।। keyboard_arrow_right
  • কামিনী বৈঠলি কানুক সঙ্গ
    কামিনী বৈঠলি কানুক সঙ্গ। ক্ষণে ক্ষণে উপজয়ে নব নব রঙ্গ।। নায়রি চুম্বই নাহ বয়ান। সো সুখসায়রে ভাসল কান।। ধনি মন মনমথে উনমত ভেলা। নাগর উপর পয়োধর দেলা।। কামিনি করতহি পুরুষ-আচারা। জিউ লই ভাগই লাজ বেচারা।। উলটন লোটন ঊরু পর চরণা। নিকসল শ্রমজল অপরূপ করণা।। নাসা খগপতি শ্বাস হিলোরি। জলদ উপরে দোলে বিনোদ বিজোরি।। রতি অতি […] keyboard_arrow_right
  • কায়মন বাক্য শুন হে সখ্য
    কায়মন বাক্য শুন হে সখ্য আমি কেবল তোমার। তুমি নহ কার কেবল আমার এই জানি চিতে সার।। বন্ধু ইথে জানি হয় মান। আপনার জন ফিরাইলে বদন সে হয় মরণ সমান।। হত কুবুধিনী হইয়ে মানিনী বলেছি কয়েছি কত। সে সকল নাহ মনে না করিহ পরাধিনী পদে নত। পদে পদে দুষী অবলা এ দাসী হয়ে থাকি শ্রীচরণে। […] keyboard_arrow_right
  • কার ভাবে শ্যাম নদেয় এলো
    কার ভাবে শ্যাম নদেয় এলো । ও তার ব্রজের ভাবের কি অসুসার ছিল।। গোলোকেরি ভাব ত্যজিয়ে যে ভাব প্রভু ব্রজপুরে লয়েছিল যেহি ভাব, এবে নাই ত সে ভাব দেখি নূতন ভাব এ ভাব বুঝিতে কঠিন হ’লো।। সত্য যুগে সঙ্গে কে সঙ্গী ছিল ত্রেতায় সঙ্গী সীতে লক্ষ্মী হ’লো, দ্বাপরে সঙ্গিনী রাধা রঙ্গিনী কলির ভাবে তারা কোথায় […] keyboard_arrow_right
  • কার কাছে জানাইব গো দুঃখ কার কাছে জানাই
    কার কাছে জানাইব গো দুঃখ কার কাছে জানাই আমি নিদ্রা হৈতে জাইগে দেখি বন্ধু কাছে নাইগো সখি। কাল নিদ্রায় বিভুর হৈয়ে হারাইলাম কানাই আপন দোষে মন বেহুসে কাইন্দা কাল কাটাই গো সখি। আগে যদি জানতাম গো সখি তবে কি ঘুমাই আমার বন্ধের সনে আলাপনে জাগিয়া পোহাই গো সখি। আমার কর্মদোষে রৈলাম বৈসে পাইয়া পাইলাম নাই […] keyboard_arrow_right
  • কার ঘরের নাগর তুহ্মি কালিআ সোনা
    কার ঘরের নাগর তুহ্মি কালিআ সোনা, কার ঘরের নাগর তুহ্মি। আউলাই কুন্তর মু’খানি ঝাপিআ রৈছে ভালে চিনিতে নারি আমি।।ধু নঅনের কাজল বআনে লাগিছে কথাএ আছিলা পরবাসী। ঘুমের আলসে হালি ঢলি পড়ে শুতি না ছিলা আজু নিশি।। প্রেমের আনলে সকল শরীর জ্বলে কি হৈল জঞ্জাল দিআ। হীন ফতান কহে ওরে সোনার বন্ধু কঠিন তোহ্মার হিআ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ