• কার ভাবে এ ভাব বল রে কানাই
    কার ভাবে এ ভাব বল রে কানাই, রাজ রাজ্য ছেড়ে কেন বেহাগ দেখতে পাই।। ভেবে তোর এ ভাব বুঝিতে নারি আজ কিসের কাঙ্গাল আমার অটলবিহারী, ছিল অগোর চন্দন যে অঙ্গে ভূষণ, সে অঙ্গ আজ কেন লুণ্ঠিত ধরায়।। ব্রহ্মাণ্ড ভাবুক যারে ভাবিয়ে সে ভাবুক আজ কাহার ভাব লয়ে। একি অসম্ভব ভাবনা সম্ভব কোন্‌ জনা মরি মরি […] keyboard_arrow_right
  • কার ভাবে এ ভাব হারে জীবন কানাই
    কার ভাবে এ ভাব হারে জীবন কানাই। করে বাঁশী নাই, মাথে চূড়া নাই।। ক্ষীর সর ননী খেতে বাঁশীটি সদাই বাজাতে কি অ-সুখ পেয়ে তাতে ফকির হ’লি ভাই।। অগোর চন্দন আদি মাখিতে নিরবধি সেই অঙ্গ ধূলায় অদ্‌ভূতি এখন দেখতে পাই।। বৃন্দাবন যথার্থ বন তো বিনে হ’ল রে এখন, মানুষ লীলে করবে কোন্‌ জন লালন বলে তাই।। keyboard_arrow_right
  • কারাগারে দেবকী কাঁদয়ে উভরায়
    কারাগারে দেবকী কাঁদয়ে উভরায়। হায় হত-বিধি মোয় এত দুঃখ তায়।। কারাগারে অনাহারে পায় কত দুঃখ। সব দুঃখ ভুলেছিনু দেখি পুত্র-মুখ।। অবলা বলিয়া কি এতেক দুঃখ সয়। দিয়া নিধি ওরে বিধি হরি নিলা তুই।। ওরে নিদারুণ বিধি তোর লাগি পাই। মার প্রাণ কেমন করে তোরে দেখাই।। আর না কান্দিহ দেবী হও তুমি স্থির । পুত্র লাগি […] keyboard_arrow_right
  • কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া
    কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া গো আমার মনের জ্বালা।। প্রেম বনে নিয়া আমায় বাঁশীর ললিত সুরে । ছাড়িয়া গেলায় অনিল বলে আমাকে একেলা।। বন পোড়া হরিণীর মত ঘুরিয়া ঘুরিয়া ফিরি। অন্তর জ্বলিয়া ছার অঙ্গ হল কালা।। বিদ্যা বুদ্ধি হারাইয়া পাগলের বেশে। ঘুরিয়া ফিরি গলে দিয়া কলঙ্কের মালা।। আর না পারি সহিবারে বিরহের জ্বালা। কালার […] keyboard_arrow_right
  • কার্ত্তিকে হিমের জন্ম হিমালয়ের বা
    কার্ত্তিকে হিমের জন্ম হিমালয়ের বা। কেমনে কৌপীন বস্ত্রে আচ্ছাদিবে গা।। কত ভাগ্য করি তোমার হৈয়াছিলাম দাসী। এবে অভাগিনী মুঞি হেন পাপরাশি।। ও গৌরাঙ্গ প্রভু হে তুমি অন্তরযামিনী। তোমার চরণে মুঞি কি বলিতে জানি।। keyboard_arrow_right
  • কাল কুসুম করে পরশ না করি ডরে
    কাল কুসুম করে পরশ না করি ডরে এ বড় মনের মনোব্যাথা। যেখানে সেখানে যাই সকল লোকের ঠাঁই কানাকানি শুনি এই কথা।। (সই) লোকে বলে কালা পরিবাদ। কালার ভরমে হাম জলদে না হেরি গো তেজিয়াছি কাজরের সাধ।। যমুনা সিনানে যাই আঁখি মেলি নাহি চাই তরুয়া কদম্ব তলা পানে। যথা তথা বসে থাকি বাঁশীটি শুনিয়ে যদি দুটি […] keyboard_arrow_right
  • কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে
    কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। করে কর জুড়িয়া কাজল নাহি পরি।। আলো সই,মুই শুনিনু নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ।। মনের মরম-কথা মনে সে রহিল। ফুটিয়া সে শ্যাম-শেল বাহির না ভেল।। চণ্ডীদাস কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় শেল দগধে পরাণ।। keyboard_arrow_right
  • কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে
    কাল জল ঢালিতে কালিয়া পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। কাল অঞ্জন আমি নয়নে না পরি।। আলো সই, মুই গণিলুঁ নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ ।।ধ্রু।। মনের দুঃখের কথা মনে সে রহিল । পশিয়া সে শ্যাম-শেল বাহির না ভেল।। চণ্ডীদাসে কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় […] keyboard_arrow_right
  • কাল ননদী তুমি মর গো
    কাল ননদী তুমি মর গো, একদিন বন্ধুয়ার রূপ দেখি। ধু ও তারে দেখবার আশে রইলাম বসে এ জীবনের আর নাই বাকী গো।। কাল যৌবনে বসন ঠেলে ডোর ধন্যি মানে না। এগো দিবানিশি চমকে যৌবন কাচা কেমিকেল সোনা।। জলের ছলে কদম তলে রূপ দেখিতে যাই। ননদীর কি ভরা মাইলাম সঙ্গে থাকে তাই গো।। আমি এখান প্রেম […] keyboard_arrow_right
  • কাল-জল চালিতে সই কালা পড়ে মনে
    কাল-জল চালিতে সই কালা পড়ে মনে। নিরবধি দেখি কালা শয়নে স্বপনে।। কাল কেশ এলাইয়া বেশ নাহি করি। কাল অঞ্জন আমি নয়ানে না পরি।। আলো আলো সই মুঞি গণিলুঁ নিদান। বিনোদ বঁধুয়া বিনে না রহে পরাণ।। মনের দুঃখের কথা মনে সে রহিল। ফুটিল সে শ্যাম শেল বাহির নহিল।। চণ্ডীদাস কহে রূপ শেলের সমান। নাহি বাহিরায় শেল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ