কি রূপ সাধনের বলে অধর ধরা যায়। নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়। পঞ্চতত্ত্ব সাধন করে পেত যদি সে চাঁদেরে (হে) তবে বৈরাগীরা কেনে আঁচলা গুছড়ি টানে কুলের বাহির হয় সে চরণ বাঞ্ছায়।। বৈষ্ণবের ভজনে ভাল তাই বলিয়ে ভক্তি ছিল (হে) তাতে ব্রহ্মজ্ঞানী যারা সদায় বলে তারা শক্তি বৈষ্ণবের নাই স্বয়ং পরিচয়।। শুনি ব্রহ্মজ্ঞানীর […] keyboard_arrow_right
কি রূপ দেখিনু সই কদম্বের তলে
কি রূপ দেখিনু সই! কদম্বের তলে। ঘর যাইতে না লয় মন পরাণ কেমন করে।। নয়নে লাগল রূপ কি আর বলিব। নিতি নব অনুরাগে পরাণ হারাব।। নেবারিতে নারি চিত ঝুরে রাতি দিনে। আকুল করিলে মোরে কালার বরণে।। কালিয়া বরণ কিয়ে অমিয়ার সার। জ্ঞান কহে না জীয়ে যে পিয়ে একবার ।। keyboard_arrow_right
কি রূপ দেখিনু সই সই
কি রূপ দেখিনু সই সই, অই না যায় পাস্রা।। ধু সেইরূপ হইল নারীর প্রাণ-কাল, হরিল জীবন মোর বুকে দিয়া শাল।। লেখিল পাষাণে রূপ বজ্রের সমান, ক্ষুধা নিদ্রা হরিল হরিল লাজ মান।। হীন আলি রাজা কহে সেইরূপ বিনে।। keyboard_arrow_right
কি রূপ দেখিলাম কালিন্দী কূলে
কি রূপ দেখিলাম কালিন্দী কূলে। অপরূপ রূপ কদম্ব মূলে।। অচলা চপলা মেঘেরি গায়। মৃগাঙ্করহিত শশাঙ্ক ভায়।। নাচিছে ময়ূর জলদ’পরি। অলিকূল আছে চাঁদেরে ঘেরি।। আর অপরূপ কহিল নহে। যথা মেঘ তথা বারি না রহে।। হৃদয় আকাশে উদয় করি। নয়নযুগলে বহায় বারি।। হেন মনে লয় বিজুরি হয়ে। জড়াইয়ে থাকি মেঘের গায়ে।। জ্ঞানদাস কহে না কহ আন। যে […] keyboard_arrow_right
“কি লয়ে আইলে তুমি। এ ঘর-করণ দরে তেয়াগিয়া জলে প্রবেশিব আমি।। অন্ধনার নড়ি বাছারে কানায়া কোথা না রাখিয়ে এলে। কেমনে বাঁচিব তাহা না দেখিয়া বড় দুখ মেনে দিলে।। কোথা হতে এল রাজা কংস-দূত অক্রূর তাহার নাম। শমন সমান প্রবেশি গোকুলে লইল সবার প্রাণ।।” যেমন সোনার পুথলি ধূসর অবনী উপরে দেখি। নয়নের জলে তিতিয়া বসন যমুনা-তরঙ্গ […] keyboard_arrow_right
কি লয়ে আইলে তুমি
কি লয়ে আইলে তুমি। এ ঘর করণ দূরে তেয়াগিয়া জলে প্রবেশিব আমি।। অন্ধনার নড়ি বাছারে কানায়া কোথা না রাখিয়ে এলে। কেমনে বাঁচিব তাহা না দেখিয়া বড় দুখ মেনে দিলে।। কোথা হতে এল রাজা কংস-দূত অক্রূর তাহার নাম। শমন সমান প্রবেশি গোকুলে লইল সবার প্রাণ।। যেমন সোনার পুথলি ধূসর অবনী উপরে দেখি। নয়নের জলে তিতিয়া বসন […] keyboard_arrow_right
কি লাগি আমার গৌর রায়
কি লাগি আমার গৌর রায়। আবেশে শ্রীবাসমন্দিরে যায়।। কিবা ভাবে গোরা জাগিল নিশি। কি লাগি মলিন বদনশশী।। আলসে আউলাঞা পড়িছে গা। চলিতে না চলে কমল পা।। গৌর বরণ ঝামর ভেল। নিশি শেষে কেবা এ দুখ দেল।। কহয়ে রসিক ভকতগণ। রাধার ভাবে বিভাবিত মন।। পরসাদে কহে আমার গোরা। কাহারে কি কহে প্রলাপ পারা।। keyboard_arrow_right
কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর
কি লাগি আমার গৌরাঙ্গ সুন্দর বসিয়া গৃহের মাঝে। বসন আসন রতন ভূষণ ত্যজয়ে অঙ্গের সাজে।। আপন বপুর ছায়া নেহারিয়া চমকি উঠয়ে মনে। কি লাগি অবহুঁ না মিলল পহুঁ এত না বিলম্ব কেনে।। কহে নরহরি মোর গৌরহরি ভাবিয়া রাইএর দশা। সজল নয়নে চাহে পথ পানে কহে গদগদ ভাষা।। keyboard_arrow_right
কি লাগি এতেক বিলম্ব হইল
কি লাগি এতেক বিলম্ব হইল আসিতে সঙ্কেত-ঘরে। সে বহু-বল্লভ তাহা সোঙরিতে পরাণ কেমন করে।। কিয়ে কংস-চর বরজে আইল কি বুঝি তাহার সনে। সমর আরম্ভ করিল মাধব নহে না আইলা কেনে।। কিয়ে কোন নারী দিঠি ভঙ্গী করি ভুলাঞা লইয়া গেল। নহিলে বা কেনে সঙ্কেত-ভবনে মুর-হর না আইল।। শশাঙ্ক উয়ল কুমুদ ফুটল ভ্রমর আইল ধাঞা। চন্দ্রশেখর কহে […] keyboard_arrow_right