কী ফল পরিচয়-কথন অনেক। জানবি তব যব হব পরতেখ।। যো দরশনে হোয় পরম আনন্দ। সো অবধারবি যদুকুল চন্দ।। শুন তভু কহি কছু নিরুপম রূপ। জগজন লোচন-অমিয়া-স্বরূপ।। লাবণি-লহরি-ললিত সব অঙ্গ। ভ্রূ ধনু-নটন মদন-ধনু-ভঙ্গ।। দাড়িম দশন হসন সুধা-কেলি। বদন তুলনা নহ চাঁদ শত মেলি।। কত মরকত জিতি বাহু সুদণ্ড। গোপী-বসন হরণ হঠ চণ্ড।। পরিসর উর কিয়ে মরকত-ঠাট। […]
keyboard_arrow_right