• কৃষ্ণের সঙ্কেতে রাই কুঞ্জেতে রহিল
    কৃষ্ণের সঙ্কেতে রাই কুঞ্জেতে রহিল। বহু রাত্র হৈল তবে শ্যাম না আইল।। শুন প্রাণদূতী অবে কি কহব ভলে। সঙ্কেত করিয়া কোনখানে গলে।। নক্তকাল হৈল কৃষ্ণ কেন না আইল। কুন নাগরী-ফান্দে নাগর ভুলিয়া রহিল।। অত কহি রাই মনে আকুলিত হুএ। চণ্ডীদাস বোলে রাই বহু দুঃখ পাএ।। keyboard_arrow_right
  • কে বলে আমার তুমি সে রাধার
    “কে বলে আমার তুমি সে রাধার তাহার দুখের দুখী। করিয়া চাতুরী যাবে বুঝি হরি রাধারে করিতে সুখী।। বঁধু হে, তুমিত রাধার নাথ । তব ভারিভূরি ভাঙ্গিব মুরারি রাখিব আপন সাথ।।” এতেক বলিয়া করেতে ধরিয়া চুম্বয়ে বদন-চাঁদে। রসিক নাগর হইয়া ফাঁপর পড়িল বিষম ফাঁদে।। হেথা সুবদনী সখী সনে বাণী কহয়ে কাতর-ভাষে । “নিশি পোহাইল পিয়া না […] keyboard_arrow_right
  • কে মিলাইবো, কে মিলাইবো, কে মিলাইবো কান ? ঘটে না রহে পরাণ
    কে মিলাইবো, কে মিলাইবো, কে মিলাইবো কান ? ঘটে না রহে পরাণ।। কি জানি কি হৈল, কি দিয়া কি কৈল, কি জানি করমে (আছে ?) কি। কি না দোষে কালা, দিলা এথ জ্বালা, প্রাণি লৈয়া যাএ তেজি।। কি জানি এমন, কালা নিদারুণ, ভুলি [আ] রহল দূর দেশ। অনঙ্গ বেদন, মদন দহন, তনু ছাড়ি প্রাণ শেষ।। […] keyboard_arrow_right
  • কে আছে এমন মনের বেদন
    কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই। না কহিলে বুক বিদরিয়া মরি তেই সে তোমারে কই।। বেলি অবসানে ননদিনী সনে গেনু জল ভরিবার। দেখিতে গৌরাঙ্গে কলসি ভাঙ্গিল সরম হইল সার।। সঙ্গে ননদিনী কাল ভূজঙ্গিনী কুটিল কুমতি ভেল। নয়নের বারি সম্বরিতে নারি বয়ান শুকায়ে গেল।। গৌর কলেবর শারদচাঁদের আলো করে ঝলমলো। সুরধনী তীরে দাঁড়াইয়া আছে […] keyboard_arrow_right
  • কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
    কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া আমার পিয়ার পাশে। পীরিতি গোপত না করে বেকত শুনিয়া লোকেতে হাসে।। গোপত বলিয়া কেন বা বলিলে এমত করিলে কেনে। এমত ব্যাভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে।। সই, এমতি কেনে বা হল। পরের যে নারী নিল মন হরি নিশ্চয় ছাড়িয়া গেল।।ধ্রু।। আমি অভাগিনী দিবস রজনী সোঙরি সোঙরি মরি। কুলের কলঙ্ক […] keyboard_arrow_right
  • কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া
    কে আছে বুঝিয়া বলিবে সুঝিয়া আমার পিয়ার পাশে। গোপত পীরিতি না করে বেকতি শুনিয়া লোকেতে হাসে।। গোপত বলিয়া কেন বা বলিলে এমত করিলে কেনে। এমত ব্যাভার না বুঝি তাহার পীরিতি যাহার সনে।। সই, এমতি কেনে বা হল। পরের নারী মন যে হরি নিশ্চয় ছাড়িয়া গেল।। আমি অভাগিনী দিবস রজনী সোঙরি সোঙরি মরি। কুলের কলঙ্ক হইল […] keyboard_arrow_right
  • কে আজ কৌপীন পরালে তোরে
    কে আজ কৌপীন পরালে তোরে। তার তি দয়ামায়া কিছুই নাই অন্তরে।। একা পুত্র তুই রে নিমাই অভাগিনীর আর কেহ নাই। কি দোষে আমায় ছেড়ে রে নিমাই ফকির হলি এমন বয়সে রে।। মনে হহাই ছিল তোরি হ’বি রে পথের ভিখারী। তবে কেন বিয়ে কল্লি পরের মেয়ে কেমনে আজ আমি রাখবো ঘরে।। ত্যজ্য করে মাতাপিতা কি ধর্ম […] keyboard_arrow_right
  • কে কে যাইবা যমূনার জলে
    কে কে যাইবা যমূনার জলে কার সঙ্গে আমি যাইমু কানাইয়ার দরশন কোথায় গেলে পাইমু । বাপে দিল জনমখানি মায়ে দিল ক্ষীর সৈয়দ মর্তুজা কহে জনমের ফকির। keyboard_arrow_right
  • কে না কৈল এনা বেশ খানি
    কে না কৈল এনা বেশ খানি।। বুঝিলাঙ মনে হেন এরূপ দেখিয়া মেন জীবে না গো গোকুলের কামিনী।।ধ্রু।। নব গুঞ্জা চূড়া বান্ধা তাহে ময়ূরের চান্দা আর তাহে বিনোদ টালনি। ভূর যুগ ধনু কাম বঙ্কিম নয়ন ঠাম আর তাহে বঙ্কিম চাহনি।। বদন পুণিম শশি তাহে মৃদু মৃদু হাসি অধর বান্ধুলি ফুল জিনি। মুরুলী মধুর স্বরে শুনি কে […] keyboard_arrow_right
  • কে পতিআ লএ জাএত রে
    কে পতিআ লএ জাএত রে মোরা পিয়তম পাস। হিয় নহি সহএ অসহ দুখ রে ভেল সাওন মাস।। একসরি ভবন পিয়া বিনু রে মোরা রহলো ন জায়। সখি অনকর দুখ দারুন রে জগ কে পতিআয়।। মোর মন হরি হরি লএ গেল রে অপনো মন গেল। গোকুল তজি মধুপুর বস রে কত অপজস লেল।। বিদ্যাপতি কবি গাওল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ