• কেউ যদি গো মথুরাতে যাও
    কেউ যদি গো মথুরাতে যাও। অভাগীর খবর কইও যদি বন্ধের দেখা পাও ! বলিও তোরা বন্ধের কাছে কি বুকে রাধা ভুলিয়াছে গো। অর্ধমরা রাধা আছে চায় গো তার পীরিতের বাও।। বন্ধুর দেখা মিলে যদি বলিও কাঁদে রাধা নিরবধি গো। দেখতে চায় রাধা অপরাধী মরণকালে রাঙ্গা পাও।। বলিও বন্ধুর দেখা পাইলে হার গাঁথিয়া নানা ফুলে গো। […] keyboard_arrow_right
  • কেও সুখে সুতএ কেও দুখে জাগ
    কেও সুখে সুতএ কেও দুখে জাগ। অপন অপন থিক ভিন ভিন ভাগ।। কি করতি অবলা ন চেতএ হার। একহি নগর রে বহুত বেবহার।। মাজরি তোরি ভমর মধু পীব। সে দেখি পথিক কন্ঠাগত জীব।। কন্তা কন্তা মনোরথ পূর। বিরহিনি বিরহে বেআকুলি ঝু্র।। বিদ্যাপতি ভন এহু রস জান। রাএ সিবসিংহ রূপিনি দেই রমান।। keyboard_arrow_right
  • কেতকি কূসুম আনি বিরচি বিবিধ বানি চৌদিস সাজল সালা
    কেতকি কূসুম আনি বিরচি বিবিধ বানি চৌদিস সাজল সালা। ঘৃত মধুদুধএ নেতে বাতী কএ চৌদিস দেলক জিপমালা।। মাধব সবে কাজ অইলুহুঁ সাহী। গুরু গুরুজন ডরে পুছিও ন পুচ্ছলক সঙ্কেত কএলক সুন তাহী। তরনি অস্ত ভেল চান্দ উদিত ভেল অতি উজরি নিসা দেখী। গগন নখত লাখেঁ নিহলক নিঅ হাথেঁ সুরসও সসধর রেখী। keyboard_arrow_right
  • কেতকী ফুলের মালা গেথেছি যতনে
    কেতকী ফুলের মালা গেথেছি যতনে রে শ্যাম গেথেছি যতনে । গোলাব ও কেতকী চাম্পা গন্ধে কি মন লোভা। বুল বুল ও ভ্রমরা অলি প্রেমেতে মাতহারা রে। কেতকী ফুল দেখতে ভাল, কি বাহার তার পাঙ্করি ঢালা। সুগন্ধে হয় মন উতালা, কি আনন্দ ভরা রে। কেতকী ফুলের কলি পড়িতেছে ঢলি ঢলি। মধু পান করে অলি ওয়াহিদে বলেছে […] keyboard_arrow_right
  • কেথা আছ ভাই ছিদাম সুদাম
    “কেথা আছ ভাই ছিদাম সুদাম বসুদাম আদি যত। দেহ দরশন না রহে জীবন”– ফুকরি ডাকত কত।। “কোন বনমাঝে আছ কোন্‌ কাজে উত্তর না দেহ কেনে।” ‘ভাই, ভাই’-বলি করিয়া বিকলি বুলত বনহি বনে।। কাঁদিয়া আকুল নন্দের নন্দন বচন না সরে মুখে “আজি সে দুর্দ্দিন হইল মিলন, পাইল ভোজন-দুখে।। প্রাণের দোসর রাখালসকল তারা বা চলিল কোথা। হৃদয় […] keyboard_arrow_right
  • কেন আইলাম না রে রাধার কালাচান্দ
    কেন আইলাম না রে, রাধার কালাচান্দ। বাঁশীটী বাজাইয়া আমার, লইয়া যাও পরাণ।। তমালেরি ডালে বসি, সদায় বাজাও বাঁশী। শুনিয়া বাঁশীর রব, হইলাম উদাসী।। বাঁশীর সুর শুনিয়া আমি, বঞ্চিতে না পারি। ঘরের কোনে পিছের ধাইরে করি ঘুরাঘুরি।। কলঙ্কি হইয়া আছি, হইছে জানা জানি। ঘরে বাইরে, আরি পরিয়ে, করে কানাকানি।। মায়েবাপে গুষ্টিকুটুমে, মুখ আমার পুড়ে। তবু দেখ […] keyboard_arrow_right
  • কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত
    কেন বসিয়াছ বিরহেতে বা নন্দের সুত, কেন বসিয়াছ বিরহেতে। হাতে পরা সোনার বালা, গলে শোভে মোহন মালা, পদে নুপূর করে ঝুনুর ঝুনুর (বা নন্দের সুত) কার কামে মজিয়ে এথা, বেহার কর যথা তথা, ইষ্ট-কুটুম ত্যজিয়ে সকল। (বা নন্দের সুত) ঘরে বধূ রূপসিনী, সাজে আছে দিন যামিনী, পূর্ণচন্দ্র গগন মোহন। (বা নন্দের সুত) চোখ থাকিতে দিনের […] keyboard_arrow_right
  • কেন মোরে দিলি অপমান হাউষের পিরীতি
    কেন মোরে দিলি অপমান হাউষের পিরীতি ভাঙলি কালা-চান। ধু কার বোলে ভাঙলি পিরীতি ডুবাইয়া জাতি কুল মান। আসিবি বুলি না আসিলি তুই বড় বেইমান। গোকুল নগরে ঘোষে কলঙ্কিনী রাধার নাম। শ্রধা মনে তোর সনে বৈরাগিনী হৈয়া যাম দেশে দেশে ভ্রমণ করি মথুরায় তোর লাগ পাম। ফৌজদারে ত দরখাস্ত দিয়া ভাঙ্গিব তোর গুমান। যার বলে ভাঙ্গিলি […] keyboard_arrow_right
  • কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
    কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে, এই লীলের অন্ত পাইনে রে।। দেখে শুনে ভাবছি বসে মনে কই কারে।। আমরা দেখে ঐ গোঁরাচাঁদ, ধরবো বলে পেতেছি ফাঁদ। আবার কোন্‌ চাঁদেতে এ চাঁদেরো মন হরে।। জীবেরো কি ভুল দিতে সবায় গৌঁরচাঁদ আর চাঁদের কথা কয়। পাইনে এবার কি ভাব উদায় অন্তরে।। এ চাঁদে সে চাঁদ করে ভাবনা […] keyboard_arrow_right
  • কেন তুমি যাবে কামিনী তেজিয়া
    “কেন তুমি যাবে কামিনী তেজিয়া কাতর করিয়া কান। কেমনে বাঁচিব কহ কহ শুনি কাতর হইল প্রাণ।। করমের ফল কি করল বিধি কোন কোন ফল মানি। কার কত ফল করি অপরাধ কখন নাহিক জানি।। কেন বা করিলে কামিনী সহিত কঠিন পীরিতি-লেহা। কামনা-রতিক কখন হারাব কাতর কঠিন দেহা।। কূলে দিলে কালী করিলে কুলটী কলঙ্ক হইল সারা। কেমন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ