• কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল
    কেনে বা পোহাল্য নিশি দিশি কেনে আইল। ভাবিয়া মরিব কত বিপরীত হইল।। সখি হে কি কহব কহ। প্রবোধ না মানে চিত করে দহ দহ।। গুরু গরবিত কত কহে কুবচন। না করে আঁখির আড় নিজ পতি জন।। বিহানে যাইব বন্ধু আসিব যামিনী। কত না চাহিব পথ কুলের কামিনী।। বিদ্যাপতি কহে এই লয় মোর মনে। করহ যুগতি […] keyboard_arrow_right
  • কেনে মান কর গো রাই
    কেনে মান কর গো রাই। ধু আজ বুঝি রাধার সনে মিলিবা কানাই।। লং এলাচি জায়ফল যত্রি কর্পূরের গুড়ি। এগো সোনা মুখে তুলিয়া কেনে লওনা পানের বিড়ি।। আতর গুলাববাস কাশেতে ভরিয়া। এগো সোনা বন্ধের অঙ্গে দিও ছিটাইয়া ছিটাইয়া।। কিবা নারী কিবা সতী তোর এত বড়াই। তোমার মত রঙ্গে রূপে আর কি মানুষ নাই।। পাগল মিয়াধনে বলে […] keyboard_arrow_right
  • কেনে মান করিনু লো সই
    কেনে মান করিনু লো সই। গোরা গুণনিধি গেল কই।। তেজিলাম যদি বঁধুয়ায়। কেনে প্রাণ নাহি বাহিরায়।। আমি ত তেজিনু গৌরহরি। তোরা কেনে না রাখিলি ধরি।। এবে গেহ দেহ শূন ভেল। গৌর বৈমুখ ভৈ গেল।। এবে কেন মিছা হা হুতাশ। বাসু কহে পূরিবেক আশ।। keyboard_arrow_right
  • কেবা আইসে দূর পর হই
    “কেবা আইসে দূর পর হই না দেখি আছিনু ভাল। তোমারে দেখিতে হৃদয়ে আনল দিগুন জ্বলিয়া গেল।। কাননে আনল জলিলে নিভায়ে জদি বা মেঘের লেহা। বারি পরসনে দারূন কাননে নিভায়ে তিলেক দেহা।। এমতি আনল হিয়ায়ে পসিল কিসেতে নিভায়ে বল। ভস্ম আৎসাদনে তাহে ঘৃত দিয়া অধিক করিয়া জাল।। ধিকি ধিকি সদা অন্তর-আনল জলছে এ রাতি দিনে। তাহে […] keyboard_arrow_right
  • কেবা নিরমাল্য এহেন পীরিতি
    কেবা নিরমাল্য এহেন পীরিতি আখর গণিঞা তিন। প্রথম সময়ে মধুর বিষয়ে পরিণামে এই চিন।। জথা পাই লাগি উঠিছে জে আগি জা করি মনেতে আছে। ভাল মতে তার সাজাই করিব জাইঞা তাহার কাছে।। এ দেহ তাপিত ভাজিল দুগুণ দোষ গুণ নাহি জানি। কেনে হেন করে অবলার দেহ অখল কুলের ধনি।। পীরিতি গরল না হএ সরল কুটিল […] keyboard_arrow_right
  • কেবা সে প্রকৃতি পুরুষ কেবা
    কেবা সে প্রকৃতি পুরুষ কেবা। কেবা সে মানুষ কার করে সেবা।। প্রকৃতি বলিয়া বলয়ে জগতে। প্রকৃতি কি বস্তু না জানে তত্ত্বে।। রসের মাধুরী সবা হইতে ভারি বুঝিতে শকতি কার। এ সব বিরল অদভুত সকল ইহাতে মানুষ অধিকার।। চণ্ডীদাস কহে পাইতে বিরল এইত মানুষ রস। যাহার আলাপে দুখ ভয় ভাঙ্গে সবা হইতে প্রেম-রস।। keyboard_arrow_right
  • কেমন এক রীত এক পরাণ চিত
    কেমন এক রীত এক পরাণ চিত তনু তিলেক না ভিন। দোঁহে দূতী বিনু পিরিতি বাঢ়ায়লুঁ পর কৈছে পাএল চিন।। সজনি এ মোহে লাগল ধন্দ।। বিহিক চরিত চিতে অনুমানিয়ে কাহে কলঙ্কিত চন্দ।। যতয়ে পিরিতি গোপত করি মানিয়ে ততয়ে হোয়ে পরচার। ঝাঁপল আগি ধূম জনু নিকসই অইছন প্রেম বিচার ।। দরশনে যো জন কতয়ে আদর করু সো […] keyboard_arrow_right
  • কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন
    কেমনে পাইমু তারে যার লাগিয়া ঝুরে মন ? সে বিনে সই বাঁচে না জীবন। কি যাদু করিল মোরে রহিতে না পারি ঘরে এগো চম্‌কে চম্‌কে উঠে মনে সদায় মন উচ্চাটন । চান্দরূপে দেখা দিল রূপ দেখাইয়া প্রাণে মারিল এগো এখন কোথায় লুকাই রইল পাইনা তার দরশন। মনের দুঃখ মনে রইল যে আমারে প্রাণে মাইল এগো […] keyboard_arrow_right
  • কেমনে বিনোদ নাগর আসিয়া
    কেমনে বিনোদ নাগর আসিয়া নিকুঞ্জে মিলল তোয়। অনেক দিবসে শুনিতে মানসে সাধ লাগে বড় মোয়।। তোহারি দুখেতে দুখিত এ হিয়া যেমত জরিয়া গেল।। সরস বচনে অমিয়া-সেচনে তেমতি করহ ভাল।। রাই তোহারি নিছনি লৈয়া মরি। সো পহুঁরতনে মিললি যতনে এ দুখসায়রে তরি।।ধ্রু।। কি কথা কহিল কি রস রচিল কহিয়া পূরাহ আশ। অতি চিরকালে করহ শীতলে কহয়ে […] keyboard_arrow_right
  • কেলি অবশেষে ও!বরনাহ
    কেলি অবশেষে ও!বরনাহ। সখি সঞে কেলি-কুণ্ডে অবগাহ।। তাহাঁ বিরচল অপরূপ জল-কেলি সখিগণ সঙ্গে নাগরি একু-মেলি।। দৌরথে যৈছে যুধত দউ বীর। তৈছন সিঞ্চিত দুহুঁক শরীর।। গোবিন্দদাস পহু কুণ্ডক বাহ। অবসরে রাই কর জল-অতিবাহ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ