• কো উহ নব যুবরাজ
    কো উহ নব যুবরাজ। জলদবরণ নট সাজ। শুনইতে তছু পরসঙ্গ। অবশ হোয়ল সব অঙ্গ।। বিসরলুঁ গুরুজন কাজ। খোয়লু কুলভয় লাজ।। ধৈরজ রহল না থোর। নয়ন আগোরল লোর।। যাহা রহু সো নটরায়। তাহা চলইতে চিত ধায়।। নরহরি যতনে নেবারি। রহই না শকতি সম্ভারি।। keyboard_arrow_right
  • কো উহ শ্যাম সুজান
    কো উহ শ্যাম সুজান। কি মধুর মধুর তাক গুণমাধুরি কো শুনি ধরব পরাণ।।ধ্রু।। গায়ক সুর পর- বীণ বেণু সঞে গায়ত কত কত ভাঁতি। লাগল কুবুধি সাধে কত যতনহি দূরে শুনলুঁ শ্রুতি পাতি।। চলইতে চরণ অচল চিত চঞ্চল ধৈরজ রহব কি মোর। লোচন বারি নিঝরে ঝরু ঝরঝর নহই নিবারণ থোর।। হোয়ল বিষম কি করব প্রাণসখি আন […] keyboard_arrow_right
  • কো কহু অপরূপ প্রেমসুধানিধি
    কো কহু অপরূপ প্রেমসুধানিধি কোই কহত রসমেহ। কোই কহত ইহ সোই কল্পতরু মঝু মনে হোত সন্দেহ।। পেখলুঁ গৌরচন্দ্র অনুপাম। যাচত যাক মূল নাহি ত্রিভুবনে ঐছে রতন হরিনাম।।ধ্রু।। যো এক সিন্ধু সো বিন্দু ন যাচই পরবশ জলদ সঞ্চার। মানস অবধি রহত কলপতরু কো অছু করুণ অপার।। যছু চরিতামৃত শ্রুতিপথে সঞ্চরু হৃদয় সরোবর পূর। উমড়ই নয়নে অধম […] keyboard_arrow_right
  • কো কহুঁ আজুক আনন্দ ওর
    কো কহুঁ আজুক আনন্দ ওর। ফুলবনে দোলত গৌর কিশোর।। নিত্যানন্দ গদাধর সঙ্গে। শান্তিপুর-নাথ গাওই রঙ্গে।। সহচর ফাগু ফেলই গোরা গায়। ধায়ই শুনি নব লোক নদীয়ায়।। খোল করতাল ধ্বনি হরি হরি বোল। নয়নানন্দে আনন্দে বিভোর।। keyboard_arrow_right
  • কো সখি অক্রূর ভোজ-নৃপতি-চর
    কো সখি অক্রূর ভোজ-নৃপতি-চর বরজে বিজই কোন কামে। মুরহর হলধর দুহুঁ-জনে লেয়ব রথে করি মধুপুর-ধামে।। সখি হে কোন কহল ইহ বাণী। পদুমা রোই উরধ-মুখে ধাওত উর পর কঙ্কণ হানি।।ধ্রু।। তাহে হাম পুছইতে সো মোহে বোলল যাহ যাহ নিজ সখি পাশ রজনী পোহাইলে রোহিণি-সুত সঞে কানু চলব পরবাস।। পদুমিনি মুখে শুনি এত বেরি আওলুঁ গোচর করলুঁ […] keyboard_arrow_right
  • কোই করয়ে জনি রোখে
    কোই করয়ে জনি রোখে। আওল দারুণ পৌখে।। পেখৈ দিনমাহা সুরজ-আতপ পরশে কম্পন হোতিয়া। রজনি হিমকর দরশে দহ দহ হেরি সহচরি রোতিয়া।। কপট কানুক পিরিতি-আগুনি দরশ কনি জনি হোই রি। অতয়ে কুল শিল জিবন যৌবন সখিক সঙ্গহি খোই রি।। keyboard_arrow_right
  • কোকিল কূল কলরব
    কোকিল কূল কলরব কাহল বাহর বাজ। মঞ্জরি কুল মধুকর গুজরএ সে শুনি গুজর গাব।। মনে মলান পরান দিগন্তর লগন কী এল লাজ। বিরহিনি জন মরন কারন ভউ বেকত বিধুরাজ।। সুন্দরি অবহু তেজিঅ রোস। তু বর কামিনি ই মধু জামিনি অপদ ন দিঅ দোস।। কমল চাহি কলেবর কোমল বেদন সহএ ন পার। চান্দন চন্দ কুন্দ তনু […] keyboard_arrow_right
  • কোকিল গাবএ মধুরিম বাণি
    কোকিল গাবএ মধুরিম বাণি ঋতু বসন্ত হে অমিঅ রস সানি। অসময় পসি আলানা পাএ চেও চেও কবিঅ কাহুন সোহাএ। সাজনি অবেকত দেহ অসবাস কাহ্নে জাএব মোহি পাস। গুরু সুমেরু তহ সুপুরুষ বোল কুলক ধরম ছড়লেঁ কী ভোর। করমক দোষে বিঘটি গেলি সাটি অগিলা জনম বুঝবি পরিপাটি। বিদ্যাপতি ভন ন কর বিরাম অবসর জানি ধরতও কাম। […] keyboard_arrow_right
  • কোকিল-কুহু-রবে সঙ্কেত করি নিজ
    কোকিল-কুহু-রবে সঙ্কেত করি নিজ ধীরে ধীরে আওল কান। অঙ্গনে কংস-বিপক্ষ উপস্থিত রাই নিজ-অন্তরে জান।। তুরিতহি কনক-কবাট ঘূচাইতে বলয়া-শঙ্খ-নিনাদে। খেনে ঘরে দারুণ গুরু-জন জাগল দুহু-জন পড়ল বিবাদে।। জরতী কহত ডাকি কো উহ নিকসই কহু কিয়ে বাহির ভেলি। হুঁ হুঁ করি ধনি পুন নিজ-মন্দিরে তৈছনে দেহলি দেলি। রাইক মন্দির–প্রাঙ্গণ-কোণহি এক বদরি-তরু আছে। চন্দ্রশেখর কহে রজনি পোহায়ল হরি […] keyboard_arrow_right
  • কোকিলার মুখেতে সুনিতে পাইলাম
    কোকিলার মুখেতে সুনিতে পাইলাম বন্ধুর সুখের কথা। মথুরা নাগরি পাএ নিল হরি পুন কি আসিবে এথা।। সই, পিরিতি জারা। কুল জে জাইবে পরান হারাবে জিওতে হইবে মরা।। আমি তো অবলা কুলবতি বালা আপনা বুঝিতে নারি। চণ্ডিদাস কহে সোনগো সুন্দরি পিরিতি হইল বৈরি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ