• কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর
    কোথা হতে এলে তুমি কোথায় তোমার ঘর। কিসের পসরা তোমার মাথার উপর।। হেন ধনী কমলিনী কোথাকে গমন। মুনি জনার ধ্যান ভাঙ্গে দেখে ও চরণ।। না যাইও না যাইও ধনী বৈস তরুতলে। আইস কাছে বাজে পাছে চরণ কমলে।। চাঁচর চিকুরে বেণী দোলিছে কোমরে। ফণির ভরমে বেণী গিলিবে ময়ূরে।। করি কুম্ভ জিনি তার কুচ যুগ গিরি। গজের […] keyboard_arrow_right
  • কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে
    কোথাকারে যাও রাধে আমারে ছাড়িয়ে। হইয়াছি পথের দানী তোমার লাগিয়ে।। ব্রহ্মা আদি দেব যত না পায় ধেয়ানে। সো হরি মিনতি করে নাহি শুন কাণে।। তোমার লাগিয়া হাম বৃন্দাবন কৈল। তুয়া গুণ গাইবারে মুরলী শিখিল।। বিরলে পাইয়াছি নাগল না দিব ছাড়িয়া। বলরাম দাসে কয় উলসিত হৈয়া।। keyboard_arrow_right
  • কোথাতে রাখিমু লুকাইয়া রে
    কোথাতে রাখিমু লুকাইয়া রে, পিরীতি তো রে কিরূপে রাখিমু লুকাইয়া। ধু দারুণ আনল প্রেমে, ঠাকুরের তনু ঘর্মে,ত্রিভুবন পুড়ি করি ছার।। মহারত্ন প্রেম তোর, রাখিতে কি শক্তি মোর, সর্বজগত সেই অধিকার। যে পালে পিরীতি সার, ত্রিলোক নিছনি তার, কান্ত সোহাগিনী সে সকল।। যে জন পিরীতি ছাড়া, সে সব জীয়তে মরা, আদি অন্তে নাই তার ফল। প্রেমরত্ন […] keyboard_arrow_right
  • কোথায় রে সাজিয়েছ
    “কোথায় রে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছে।।” চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মুরছিত হয়ে। “কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর-করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ন- তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ বদন তবে সে […] keyboard_arrow_right
  • কোথায় আছিল গোরা এমন সুন্দর
    কোথায় আছিল গোরা এমন সুন্দর। ও রূপে মুগধ কৈল নদীয়া নগর।। বান্ধিয়া চিকণ কেশ দিয়া নানা ফুলে। রঙ্গণ মালতী যূথী বান্ধুলী বকুলে।। মধু-লোভে মধুকর তাহে কত উড়ে। ও রূপ দেখিতে প্রাণ নাহি রহে ধড়ে।। মণি-মুকুতার হার ঝলমল বুকে। প্রতি অঙ্গে আভরণ বিজুরী চমকে।। কুঙ্কুম লেপিত অঙ্গ চন্দন মিশালে। আজানুলম্বিত ভুজ বনমালা গলে।। মন্থর চলনি গতি […] keyboard_arrow_right
  • কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই
    কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই। আমায় বলরে সুবল ভাই কোথায় গিয়া তাপিত প্রাণ জুড়াই।। দাহ দাহ করে জ্বলছে আগুন কি দিয়া বানাই।। হায় রে একি কাল আগুন জল দিলে সে জ্বলে দ্বিগুণ রে। কোথায় গিয়ে করিয়ে কেমন বিনোদিনী পাই।। কি করিব কোথায় যাব কোথায় গিয়ে প্রাণ জুড়াব রে। আমায় প্রাণে মারি কই লুকাইলো কমলিনী রাই।। […] keyboard_arrow_right
  • কোথায় গেল গৌরাঙ্গ রূপ দেখাইয়া
    কোথায় গেল গৌরাঙ্গ রূপ দেখাইয়া কোথায় গেল। ধু হায় গো শিখাইয়া বুঝাইয়া বন্ধে কি মন্ত্রণা দিল। দেখা দিয়া প্রাণী নিল মোরে পাগল করিয়া গেল। নবীন যুবতী যারা ঘরে না রহিল। কেছারূপে দেখা দিল মুনির মন ভুলাইল। পুরুষ কিবা নারী তার চিনন ও না গেল ! ছাবাল আকবর আলী বলে, ঠেকিয়া রইলাম মায়া জালে। হায় গো […] keyboard_arrow_right
  • কোথায় লুকাইয়ে রৈলে ওহে কালাচাঁদ
    কোথায় লুকাইয়ে রৈলে ওহে কালাচাঁদ । তোমাকে হারাইয়া রৈনু উদাসিনী মন।। তুমিমোর কাল শশি, গলাতে লাগাইয়া ফাঁসি। দূরেথাক টান রসি না যায় ও সহন।। তুমি মোর প্রাণপ্রিয়া, তোমায় বিনে জ্বলে হিয়া। তুমি মোর প্রাণেশ্বর ওহে প্রাণধন।। তুমি মোর প্রাণ সখা, কবে হবে তোমার দেখা। কৃপা করি দিয়ে দেখা জুরাও প্রাণ।। দেখা যদি না দেও প্রিয়া, […] keyboard_arrow_right
  • কোথারে সাজিয়েছ
    কোথারে সাজিয়েছ। কাহার জনম সফল করিতে এ বেশ বনায়েছ।। চাঁদমুখ চেয়ে যশোদা জননী পড়ে মূরছিত হয়ে। কেমনে বাঁচিব তিলেক না জীব দেখহ বেকত হয়ে।। কিসের কারণে এ ঘর করণে আগুনি ভেজায়ে দিয়া। তোমার বিহনে মরিব সঘনে যাব সে বাহির হয়া।। কেবল নয়ান তারার পুতলি তোমা না দেখিলে মরি। যখন দেখিয়ে ও চাঁদ-বদন তবে সে চেতন […] keyboard_arrow_right
  • কোন নাম জপে গো শ্যাম বন্ধের বাঁশী
    কোন নাম জপে গো শ্যাম বন্ধের বাঁশী জান কিগো প্রাণ সজনী বাঁশীর মাঝে যাদুর ফাঁসী আমার নিল গো পরাণী। যেই নাম বাঁশীয়ে বলে সেই নামের ভেদ পাইলে গো এগো লাহুতের তালা খোলে অন্ধকার হয় রৌশনি। এই নাম পাশরিলে মরণ হইব সেই কালে গো এগো জাতি আর ছিফতি নুরে ঐ নামের ভেদখানি। ত্রিপুন্নিয়ার ঘাটে বসি কালাচান্দে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ