• জয় জয় নন্দ-নন্দন চন্দ
    জয় জয় নন্দ-নন্দন চন্দ। অঙ্গ-দীপতি নিন্দি নীরদ নীল-নীরজ-কন্দ।।ধ্রু।। পীত-অম্বর কনক-ভূষণ মকর-কুণ্ডল-ধারি। বৃষ্ণি-দূষণ কংস-মারণ কারণ-মানস-চারি।। বল্লবীকুল হৃদয় আকুল- করণ-উদ্যমবন্ত। ততহিঁ কিঞ্চিত মসৃণ মানস নিজহুঁ মন্দিরে সন্ত।। চরণ পঙ্কজ ভকত-মানস- সরসি উদয় কারি। এ রাধামোহন- পাপ-বিমোচন এ ভণ-সাগর-তারি।। keyboard_arrow_right
  • জয় জয় নবদ্বীপ মাঝ
    জয় জয় নবদ্বীপ মাঝ। গৌরাঙ্গ আদেশ পাঞা ঠাকুর অদ্বৈত যাঞা করে খোল মঙ্গলের সাজ।।ধ্রু।। আনিয়া বৈষ্ণব সব হরিবোল কলরব মহোৎসবের করে অধিবাস। আপনে নিতাই ধন দেই মালাচন্দন করি প্রিয় বৈষ্ণব সম্ভাষ।। গোবিন্দ মৃদঙ্গ লৈয়া বাজে তা তা থৈয়া থৈয়া করতালে অদ্বৈত চপল। হরিদাস করে গান শ্রীবাস ধরয়ে তান নাচে গোরা কীর্ত্তনমঙ্গল।। চৌদিকে বৈষ্ণবগণ হরিবোল ঘনে […] keyboard_arrow_right
  • জয় জয় নিত্যানন্দ রায়
    জয় জয় নিত্যানন্দ রায়। অপরাধ পাপ মোর তাহার নাহিক ওর উদ্ধারহ নিজ করুণায়।।ধ্রু।। আমার অসত মতি তোমার নামে নাহি রতি কহিতে না বাসি মুখি লাজ। জনমে জনমে কত করিয়াছি আত্ম-ঘাত অতয়ে সে মোর এই কাজ।। তুমি ত করুণাসিন্ধু পাতকী জনার বন্ধু এবার করহ যদি ত্যাগ। পতিত-পাবন নাম নির্ম্মল সে অনুপাম তাহাতে লাগয়ে বড় দাগ।। পুরুবে […] keyboard_arrow_right
  • জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার
    জয় জয় নিত্যানন্দ রোহিণীকুমার। পতিত উদ্ধার লাগি দুবাহু পসার।। গদগদ মধুর মধুর আধ বোল। যারে দেখে তারে প্রেমে ধরি দেই কোল।। ডগমগ লোচন ঘুরয়ে নিরন্তর। সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর।। দয়ার ঠাকুর নিতাই পর দুখ জানে। হরিনামের মালা গাঁথি দিল জগমনে।। পাপ পাষণ্ডী যত করিল দলন। দীন হীন জনে কৈলা প্রেম বিতরণ।। হাহা গৌরাঙ্গ বলি […] keyboard_arrow_right
  • জয় জয় নিত্যানন্দ-চন্দ্র বর
    জয় জয় নিত্যানন্দ-চন্দ্র বর। জয় শান্তিপুর নগর সুধাকর।। জয় বসু জাহ্নবী-দেবি-হৃদয়-হর। জয় জয় সীতামোদ-কলেবর।। বীর তাত জয় জীব প্রিয় কর। জয় জয় অচ্যুত জনক মহেশ্বর।। জয় জয় গৌর অভিন্ন কলেবর। ফুকরই কাতর দাস মনোহর।। keyboard_arrow_right
  • জয় জয় পণ্ডিত গোসাঁই
    জয় জয় পণ্ডিত গোসাঁই। যার কৃপাবলে সে চৈতন্য গুণ গাই।। হেন সে গৌরাঙ্গচন্দ্রে যাহার পিরীতি। গদাধর প্রাণনাথ যাহে লাগে খ্যাতি।। গৌরগত প্রাণ প্রেম কে বুঝিতে পারে। ক্ষেত্রবাস কৃষ্ণসেবা যার লাগি ছাড়ে।। গদাইর গৌরাঙ্গ গৌরাঙ্গের গদাধর। শ্রীরামজানকী যেন এক কলেবর।। যেন একপ্রাণ রাধাবৃন্দাবনচন্দ্র। তেন গৌর-গদাধর প্রেমের তরঙ্গ।। কহে শিবানন্দ পহুঁ যার অনুরাগে। শ্যামতনু গৌরাঙ্গ হইয়া প্রেম […] keyboard_arrow_right
  • জয় জয় বৃষ ভানু-নন্দিনী
    জয় জয় বৃষ ভানু-নন্দিনী শ্যাম-মোহিনি রাধিকে। কনয়-শতবাণ- কান্তি কলেবর- কিরণ-জিত-কমলাধিকে।। ভঙ্গি সহজই বিজুরি কত জিনি কাম কত শত মোহিতে। জিনিয়া ফণি বনি বেণি লম্বিত কবরি মালতি-শোহিতে।। খঞ্জন-গঞ্জন নয়ন-অঞ্জন বদন কত ইন্দু নিন্দিতে। মন্দ আধ হাসি কুন্দ পরকাশি বিজুরি কত শত ঝলকিতে।। রতন-মন্দির মাঝে সুন্দরি বসনে আধ মুখ ঝাঁপিয়া। দাস গোবিন্দ প্রেম মাগয়ে সোই চরণ সমাধিয়া।। keyboard_arrow_right
  • জয় জয় ব্রজেন্দ্রনন্দন
    জয় জয় ব্রজেন্দ্রনন্দন। ব্রজের জীবন প্রাণধন।।ধ্রু।। পরিবার সহ ব্রজ-বাসী। গর্ত্ত হৈতে উঠিলা হরষি।। সেইখানে লীলায় শ্রীহরি। স্থাপিলেন গোবর্দ্ধন গিরি।। নন্দ আদি যত গোপগণে। আশীর্ব্বাদ করে কায়মনে।। কেহো কেহো করে আলিঙ্গন। স্বর্গে স্তুতি করে দেবগণ।। যশোদা রোহিণী হর্ষ পাঞা। চাঁদ-মুখ চু্ম্বয়ে চাপিয়া।। আনন্দেতে নাচে বিদ্যাধরী। পুষ্প বর্ষে অপ্সরা কিন্নরী।। দেবরাজ পাঞা পরাভব। কর যুড়ি করে নানা […] keyboard_arrow_right
  • জয় জয় ভগবতি জয় মহামায়া
    জয় জয় ভগবতি জয় মহামায়া। ত্রিপুর সুন্দরি দেবি করু দায়া।। আহে মাতা।। দালিম কুসুম সম তুঅ তনু ছবী। তখনে উদিত ভেল জনি রবী।। ধনু সর পাস অঙ্কুস হাথ। তেতিস কোটি দেব নাব মাথ।। চঙ্গিম উপমা কেও পাব। কাম রমনি দাসি পদ পাব।। keyboard_arrow_right
  • জয় জয় ভগবতি ভীমা ভয়ানী।
    জয় জয় ভগবতি ভীমা ভয়ানী। চারি বেদে অবতরু ব্রহ্মবাদিনী।। হরি হর ব্রহ্মা পুছইতে ভমে। একও ন জান তুঅ আদি মরমে।। ভনই বিদ্যাপতি রাএ মুকুটমণি। জিবও রূপনরাএন নৃপতি ধরনি।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ