• জয় প্রেমভক্তিদাতা সদয় হৃদয়
    জয় প্রেমভক্তিদাতা সদয় হৃদয়। জয় শ্রীআচার্য প্রভু জয় দয়াময়।। চৈতন্য চাঁদের হেন নিরুপম গুণ। অসীম করুণাসিন্ধু পতিতপাবন।। দক্ষিণে শ্রীরামচন্দ্র কবিরাজ ঠাকুর। বামে ঠাকুর নরোত্তম প্রেমরসপূর।। গৌরাঙ্গের লীলা যত করে আস্বাদন। গৌর গৌর বলি প্রেমে হয়ে অচেতন।। পুন উঠে পুন পড়ে সম্বরিতে নারে। দুই জনার কণ্ঠ ধরি সম্বরণ করে।। এ হেন দয়াল প্রভু পাব কত দিনে। […] keyboard_arrow_right
  • জয় ভট্ট রঘুনাথ গোসাঞি
    জয় ভট্ট রঘুনাথ গোসাঞি। রাধাকৃষ্ণ লীলা গুণে দিবানিশি নাহি জানে তুলনা দিবার নাহি ঠাঞি।। চৈতন্যের প্রেমপাত্র তপন মিশ্রের পুত্র বারাণসী ছিল যার বাস। নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে চরণ সেবিলা দুই মাস।। শ্রীচৈতন্য নাম জপি কথো দিন গৃহে থাকি করিলেন পিতার সেবনে। তার অপ্রকট হৈলে আসি পুন নীলাচলে রহিলেন প্রভুর চরণে।। মহাপ্রভু কৃপা করি নিজশক্তি […] keyboard_arrow_right
  • জয় ভবানী ভূতেশ্বরী সাধহ মম কাজ
    জয় ভবানী ভূতেশ্বরী সাধহ মম কাজ। ঐছন ধ্বনি বদন ভরিয়া সাজল নটরাজ।। নগর নারি পুরুখ নিরখি চিনহী নাহি পার। বাজীকর নন্দলাল সুবল ঢুলকিদার।। ললিতা সনে নন্দিত মনে যেখানে আছেন রাই। সোই কুঞ্জে প্রবেশল হরি মধুর গীত গাই।। সুবল চাঁদ ঢুলকিদার ঢুলকে দেওল ঘা। শশিশেখর কহে সো ধনী শুনি উলসিত গা।। keyboard_arrow_right
  • জয় রাধা গিরিবর ধারি
    জয় রাধা গিরিবর ধারি। নন্দনন্দন বৃষভানু দুলারি।। মোরমুকুট মুখ মুরলী জোরি। বেণি বিরাজে মুখে হাসি থোরি।। উনকি শোহে গলে বনমালা। ইনকি মোতিমমাল উজালা।। পীতাম্বর জগজনমন মোহে। নীল উঢ়নি বনি উনকি শোহে।। অরুণ চরণে মণিমঞ্জির বাওয়ে। শ্রীকৃষ্ণদাস তহিঁ মন ভাওয়ে।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারী ব্রজজীবন নন্দলাল।।ধ্রু।। সুরঙ্গ পাগ শিরে টেড়ি শোভে বাঁকে নয়ন বিশাল। তা পরে ময়ূর চন্দ্রিকা বিরাজে রতনকি পেচ রসাল।। ঘুঙ্গুর ওয়ালি অলকে ঝলকে উরে মোতিয়নকি মাল। মুরলি বাজাওয়ে রীঝ রিঝাওয়ে শুনি ধনি রহত সাম্ভাল।। নাসায় মুকুতা বেশর ঝলকে মদগজমধুরিম চাল। কৃষ্ণদাস প্রভু এই কৃপা কিজে ভেট মোহে মদন গোপাল।। keyboard_arrow_right
  • জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল
    জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জবিহারি ব্রজ জীবন নন্দলাল।। সুরঙ্গ পাগ শিরে তেরি শোভে রতনহি পেঁচ উজাল। তাপর মৌর চন্দ্রিকা বিরাজে গলে দোলে বৈজয়ন্তী মাল।। সুন্দর তিলক অলক ঝলকে বাঁকে নয়ন বিশাল। মুরলী বজায়ে রিঝি রিঝায়ে শুনি ধ্বনি মধুর রসাল।। নাসায় বিচিত্র মুকুতা দোলে মদগন্ধ মধুরিম চাল। শ্রীকৃষ্ণদাস স্বামী এই কৃপা কীজে ভেটহুঁ মদন […] keyboard_arrow_right
  • জয় রাধে শ্রীরাধে কৃষ্ণ
    জয় রাধে শ্রী- রাধে কৃষ্ণ শ্রীরাধে জয় রাধে। নন্দনন্দন বৃষ- ভানুদুলারি সকল গুণ অগাধে।।ধ্রু।। নবঘনসুন্দর নয়ন কিশোরি নিজগুণ হীতম সাধে। চাঁচর কেশে মউর শিখণ্ডক কুঞ্চিত কেশিনি জাদে।। পীতাম্বরধর উড়ে নীল শাড়ি ঘন সৌদামিনি রাজে। কানু গলে বন- মালা বিরাজিত রাই গলে মোতি সাজে।। অরুণিত চরণে মঞ্জির রঞ্জিত খঞ্জন গঞ্জন লাজে। কৃষ্ণদাস ভণে শ্রীবৃন্দাবনে যুগল কিশোর […] keyboard_arrow_right
  • জয় রে জয় বৃষভানু-কন্যা
    জয় রে জয় বৃষভানু-কন্যা। ডালে বসি ডাকে সারি প্রেমে বহে বন্যা।। সারি বলে ওহে শুক তোমার কৃষ্ণ কালো। আমাদের শ্রীরাধার রূপে জগত করে আলো।। শুক বলে আমার কৃষ্ণ মদনমোহন। সারি কহে আমার রাইয়ের সঙ্গে যতক্ষণ।। শুক বলে আমার কৃষ্ণ করে ধরে গিরি। সারি বলে আমার রাধা হৃদে ধরে গিরিধারি।। শুক বলে আমার কৃষ্ণ সুখ-সিন্ধু-সার। সারি […] keyboard_arrow_right
  • জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন
    জয় রে জয় রে গোরা শ্রীশচীনন্দন মঙ্গল নটন সুঠান রে। কীর্ত্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসু গুণ-গান রে।। দাং দ্রিমিকি দ্রিমি মাদল বাজত মধুর মঞ্জীর রসাল রে। শঙ্খ করতাল ঘন্টারব ভেল মিলন পদতলে তাল রে।। কো দেই গোরা অঙ্গে সুগন্ধি চন্দন কো দেই মালতী মাল রে।। পিরীতি ফুল শরে মরম ভেদল ভাবে সহচর ভোর রে।। […] keyboard_arrow_right
  • জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়
    জয় রে জয় রে জয় নিত্যানন্দ রায়। পণ্ডিত রাঘবঘরে বিহরে সদায়।। পারিষদ সকল দেখয়ে পরতেক। ঠাকুর পণ্ডিত সে করেন অভিষেক।। নিত্যানন্দরূপ যেন মদন সমান। দীঘল নয়ান ভাঙ প্রসন্ন বয়ান।। নানা আভরণ অঙ্গে ঝলমল করে। আজানুলম্বিত মালা অতি শোভা ধরে।। অরুণ কিরণ জিনি দুখানি চরণ। হৃদয়ে ধরিয়া কহে দাস বৃন্দাবন।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ