• তছু দুখে দুখী এক প্রিয়সখী
    তছু দুখে দুখী এক প্রিয়সখী গৌরবিরহে ভোরা। সহিতে নারিয়া চলিল ধাইয়া যেমনি বাউরি পারা।। নদীয়া নগরে সুরধুনীতীরে যেখানে বসিতা পহুঁ। তথায় যাইয়া গদগদ হৈয়া কি কহরে লহু লহু।। সে সব প্রলাপ বচন শুনিতে পাষাণ মিলাঞা যায়। গৌড় হইতে নীলাচল পুরে যাইয়া দেখিতে পায়।। আঁখি ঝর ঝর হিয়া গর গর কহয়ে কাঁদিয়া কথা। মাধব ঘোষের হিয়া […] keyboard_arrow_right
  • তড়িতবরণী হরিণনয়নী
    তড়িতবরণী হরিণনয়নী দেখিনু আঙ্গিনা মাঝে। কিবা বা দিঞা অমিয়া ছানিয়া গড়িল কোন্ বা রাজে।। সই কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ গিরি কনকমন্দির লাগে। তাহার উপরে চূড়াটি বানালে সে আর অধিক ভাগে।। কে এমন কারিগর বানাইলে ঘর দেখিতে নারিনু তারে। দেখিতে পাইতুঁ শিরোপা করিতুঁ এমতি মন […] keyboard_arrow_right
  • তড়িৎ বরণী হরিণী নয়নী
    তড়িৎ বরণী হরিণী নয়নী দেখিনু আঙ্গিনা মাঝে। কিবা সে দিয়া অমিয়া ছানিয়া গড়িল কোন বা রাজে।। সই, কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ গিরি কনক-মন্দির লাগে। তাহার উপর চূড়াটি বনালে সে আর অধিক ভাগে।। কে এমন কারিগর বনাইলে ঘর দেখিতে না পানু তারে। দেখিতে পাইথু শিরোপা […] keyboard_arrow_right
  • তড়িৎ-বরণী হরিণী-নয়নী
    “তড়িৎ-বরণী হরিণী-নয়নী দেখিনু আঙ্গিনা-মাঝে। কি জানি কি দিয়া অমিয়া ছানিয়া গড়িল কোন বা রাজে।। সই কিবা সে সুন্দর রূপ। চাহিতে চাহিতে পশি গেল চিতে বড়ই রসের কূপ।। সোনার কটোরি কুচযুগ-গিরি কণক মন্দির লাগে। তাহার উপর চূড়াটি বনালে হিয়ার অবর ভাগে।। এমন কারিগর বনাইলে ঘর দেখিতে না পানু তারে। দেখিতে পাইথুঁ শিরোপা যে দিথুঁ এমতি মন […] keyboard_arrow_right
  • ততঞ্জলি করি প্রভু করিলেন আচমন
    ততঞ্জলি করি প্রভু করিলেন আচমন। কর্পূর তাম্বুলে করেন মুখের সোধন।। মুখের সোধন করি সেই গৌরহরি। সঙ্কীর্ত্তনের মাঝে যেয়ে নাচে ফিরি ফিরি।। নাচেরে গৌরাঙ্গচান্দ সঙ্কীর্ত্তনের মাঝে। সোণার নূপুর রাঙ্গা চরণে বিরাজে।। বামে নাচে গদাধর দক্ষিণে মুকুন্দ। সম্মুখে নাচয়ে শ্রীনিবাস নিত্যানন্দ।। পূরবে পুরুষোত্তম পরম পণ্ডিত। দক্ষিণে দুলাল নাচে উত্তরে অদ্বৈত।। অগ্নি কোণে অভিরাম মরুতে মুরারি। ঈশানে ঈশান […] keyboard_arrow_right
  • তত্তা থৈ থৈ বাওয়ে মৃদঙ্গ
    তত্তা থৈ থৈ বাওয়ে মৃদঙ্গ। নাচত বিধুমুখি অঙ্গবিভঙ্গ।। সুবিষম তাল কানু যব দেল। তব ললিতা সখি হরষিত ভেল।। কানু কহে সুন্দরি কর অবধান। ইহ পর পদগতি করহ সন্ধান।। রঙ্গিণি সহচরি বাওত ভাল। কানু দেওত করে সুবিষম তাল।। নাচত সুবদনি কতহু সুছন্দ। হেরি চমকিত সব সহচরিবৃন্দ।। কোই কহ ধনি ধনি কোই জয়কার। কানু দেওল তব নিজ […] keyboard_arrow_right
  • তথা হৈতে উঠি বড়াই করিল গমন
    তথা হৈতে উঠি বড়াই করিল গমন। জটিলা নিকটে গিয়া দিল দরশন।। জটিলা ভেটল বড়াই মৃদু মৃদু হাসি। আশিস করিয়া বৈসে জটিলা সম্ভাষি।। বধূরে পাঠাঞে দেহ লৈয়ে যাব বিকে। শুনি অনুমতি দিল হাসিয়া কৌতুকে।। ললিতা বিশাখা আদি সব সখি মেলি। পসরা সাজায়ে শেখর সাথে যায় চলি।। keyboard_arrow_right
  • তনু তনু মীলনে উপজল প্রেম
    তনু তনু মীলনে উপজল প্রেম। মরকত যৈছে জড়ায়ল হেম।। কনক-লতাবলি তরুণ তমাল। নব-জলধরে জনু বিজুরি রসাল।। কমলে মধুপ যেন পাওল সঙ্গ। দুহুঁ তনু পুলকিত প্রেম-তরঙ্গ।। মাতল মধুপ জনু করলহি পান। গোবিন্দদাস দুহুঁক গুণ গান।। keyboard_arrow_right
  • তনু তনু লাগি জাগি নিশি বঞ্চই
    তনু তনু লাগি জাগি নিশি বঞ্চই তহিঁ পুন বিঘটন মানি। দীপ জারি মঝু বদন নেহারই সো পুন বিছুরল জানি।। সজনি মঝু মনে লাগএ ধন্দ। নব নব লেহ কৈছে অব তেজল বিদগধ গোকুলচন্দ।। মঝু মুখ হেরি ফেরি পুন ধাওল নবিন পিরীতি করি বাদ। না জানিএ কোন গহন পরবেশল অবহিঁ পড়ল পরমাদ।। মাইক অচল প্রেম পহুঁ বারল […] keyboard_arrow_right
  • তনু পরচিঞা রসের ভরে
    তনু পরচিঞা রসের ভরে। আপনার তনু ধরিতে নারে।। সখীগণ সঙ্গে সঙ্গীত গায়। কেহ তাল ধরে কেহ বাজায়।। আলি নাচাইয়া আপনি নাচে। শ্রম-জল নীল-বসনে মুছে।। কপূর সহিত খপুর পাণ। খায়ে হাসে ভাসে রসের বান।। প্রিয়-সখী সঞে পাশক খেলে। বঁধু-পণে শশিশেখর বলে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ