ধিক্ ধিক্ ধিক্ নিঠুর কালিয়া কে তোরে এ বুদ্ধি দিল। কেবা সেধেছিল পীরিতি করিতে মনে যদি এত ছিল।। ধিক্ ধিক্ ধিক্ নিঠুর কালিয়া লাজের নাহিক লেশ। এক দেশে এলি অনল জ্বালায়ে জ্বালাইতে আর দেশ।। জনম অবধি কালিয়া বদন না ধুলি লাজের ঘাটে হে। ব্রজ-গোপী হতে মথুরা নাগরী কত রূপে গুণে বটে হে।। কিংবা কুবুজা নামে […] keyboard_arrow_right
ধিক্ যাউ এ ছার জীবনে। পরাণের পরাণ গোরা গেল কোন্খানে।। গোরা বিনু প্রাণ মোর আকুল বিকল। নিরবধি আঁখির জল করে ছল ছল।। না হেরিব চাঁদমুখ না শুনিব বাণী। মনে করে গোরা বিনু পশিব ধরণী।। গেল সুখ সম্পদ যত পহুঁ কৈল। শেলের সমান মোর হৃদে রহি গেল।। গোরা বিনু নিশি দিশি আর নাহি মনে। নিরবধি চিন্ত […] keyboard_arrow_right
ধিক্ রহু কুলবতী কুল তেয়াগিয়া
ধিক্ রহু কুলবতী কুল তেয়াগিয়া। মরয়ে খলের সনে লেহ বাড়াইয়া।। চিকণ চাঁচর কেশ বেশ খোয়াইয়া। ধূলায় ধূসর কাঁদে নিশি পোহাইয়া।। জাতি কুলশীল দোষে আর গুরুজন। কাহারে না কহে সেই মরম বেদন।। কে তার মরমে আছে মরমে পশিয়া। মরম-বেদনা তার লইবে বাঁটিয়া।। চণ্ডীদাস কহে সেই বেদনা জানিয়া। পীরিতি বেয়াধি রহে মরমে লাগিয়া।। keyboard_arrow_right
ধিক্ রহুঁ জীবনে পরাধীন যেহ
ধিক্ রহুঁ জীবনে পরাধীন যেহ। তাঁহার অধিক ধিক্ পরবশ নেহ।। এ পাপ কপালে বিহি এহি সে লিখিল। সুধার সাগর মোর গরল হইল।। অমিয়া বলিয়া যদি ডুব দিনু তায়। গরল ভেদিয়া কেন উঠিল হিয়ায়।। শীতল বলিয়া যদি পাষাণ করি কোলে। পিরীতি অনল তাপে পাষাণ সে গলে।। ছায়া দেখি বসি যদি তরুলতা বনে। জ্বলিয়া উঠয়ে তরু লতাপাতা […] keyboard_arrow_right
ধিক্ রহু জীবনে যে পরাধীন জীয়ে
ধিক্ রহু জীবনে যে পরাধীন জীয়ে। তাহার অধিক ধিক্ পরাধীন হয়ে।। এ পাপ কপালে বিহি এমতি লিখিল। সুধার সায়র মোর গরল হইল।। অমিয়া বলিয়া যদি ডুব দিনু তায়। গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়।। শীতল বলিয়া যদি পাষাণ করি কোলে। পীরিতি-অনল-তাপে পাষাণ সে জ্বলে।। ছায়া দেখি বসি যদি তরুলতা বনে। জ্বলিয়া উঠয়ে তনু লতা পাতা সনে।। […] keyboard_arrow_right
ধীরে ধীরে নীরে কর পার
ধীরে ধীরে নীরে কর পার। তুফান দেখে হাল ছেড়ো না, রসিক কাণ্ডার। কুখেনে মেলিলা খেবা, অঘোর করিছে দিবা, মাঝে গাঙ্গে ডুবাইলে তরী, কলঙ্ক তোমার। কহে হীন দুলা মিঞা, শুন লো ব্রজের মাইয়া, ভজ গো রসিক নাইয়া হইবে সুসার। keyboard_arrow_right
ধীরে ধীরে বাড়াও এ মেঘ আঁধার রাত্রি
ধীরে ধীরে বাড়াও এ মেঘ আঁধার রাত্রি বাঘের বড় ভয়। তুমি বন্ধু আসিবে করি মোর মনে লয়। এ মেঘ আধার রাত্রি ভুজঙ্গিনী চরএ নবীন জলের মৎস্য ধরিতে নামএ। এতো রাত্রি আইলা বন্ধু লইয়া যাও মোরে। পন্থেতে বাঁন্ধিয়া ভাত যোগাইম তোমারে। এতরাত্রি আইলা বন্ধু শয্যা নাহি মোরপাটি মোরে যদি দয়া থাকে শয্যা করমাটি। সৈয়দ মর্তুজা কহে […] keyboard_arrow_right
ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না
ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না। এখনি ঘুমালো রাই জাগিলে আর ঘুমাবে না।। ও ললিতে তোর মুখে কি ছোট কথা আসে না। হেই নিশি তোর পায়ে পড়ি আজ যেন পোহাসনা আমরা হবো বনবাসী না হয় গৃহে যাব না। কুলের মূল উপাড়ি ফেলি করব কুলের লাঞ্ছনা।। যে যা বলে বলুক সে তা কারু […] keyboard_arrow_right
ধুয়া । দিবা নিশি ঝুরে আখি আশা
ধুয়া । দিবা নিশি ঝুরে আখি আশা পন্থ চাইয়া, এগো সখি প্রাণ বন্ধুয়ার রূপ দেখিবার লাগিয়া। ঘরে বাদি ছয় জনা গো সখি রাখে আগুলিয়া যাইতে বন্ধের কাছে না দিল ছাড়িয়া গো সখি।। কি জানি কি করে এ গো সখি চিকন কালিয়া আমারে পাগল করিল মুরারি বাজাইয়া এ গো সখি।। কিম্মতে কয় কি হইল গো সখি […] keyboard_arrow_right