• নগরক বানিনিও রে হরি পুছহরি পুছা
    নগরক বানিনিও রে হরি পুছহরি পুছা কিএ কিএ হাট বিকাএ। …….হিরমনি মানিক ওরে অনুমান অনুপমা নানা রতন পসার। এক লাগু দুইও লে সিরিফর সিরিফলা সোনাকের সমান। অধরা সিরিফলও রে আঞ্চর আঞ্চরা অধরা অধিকে বিকাএ। বিদ্যাপতি কবিও গাবিহা গাবিহ। ঝুমরি বুঝ রসমন্ত। সিরি মহেসর মহেসর হে জুড়ম দেবি সুকন্ত। keyboard_arrow_right
  • নগরে কুলটা আমি হইলাম গো যার লাগিয়া
    নগরে কুলটা আমি হইলাম গো যার লাগিয়া। সে কি আমায় ভুলতে পারে লোকের কথা লইয়া গো।। ব্রজপুরে ঘরে ঘরে দোষী সবে বলে মোরে গো। শ্যামপিরীতে কলঙ্কিনী জগত জুড়িয়া গো।। জাতি কুল সবই দিলাম তবু বন্ধের মন না পাইলাম গো। প্রাণ দিয়া পাবনি মোর কঠিন কালিয়া গো।। শ্যামের প্রেমে সুখ হল না দিয়া গেল প্রতারণা গো। […] keyboard_arrow_right
  • নগরের লোক সব কলরব শুনি
    নগরের লোক সব কলরব শুনি। রাজার মন্দিরে আল্য গোপ গোয়ালিনী।। বৃষভানুসুতা দেখি অনুমান করে। আপনি আইল লক্ষ্মী বৃষভানুঘরে।। কেহো বলে হেন বুঝি আইল পার্ব্বতী। কেহো বলে আল্য বশিষ্ঠের অরুন্ধতী।। কেহো বলে উর্ব্বশী আইল অবনীতে। নরলোকে এক রূপ না পাই দেখিতে।। পতিব্রতা কুলবতী সর্ব্বসুলক্ষণা। পদ্মিনী পরমপুণ্যা অতিবিচক্ষণা।। দীনবন্ধু দাসে কহে উলসিত হিয়া। সর্ব্বলক্ষ্মীময়ী রাই দেখ বিচারিঞা।। keyboard_arrow_right
  • নজানো নচিনো কেবা জমুনার কুলে
    নজানো নচিনো কেবা জমুনার কুলে। দূরেথাকি বাজাএ বাঁশী ফুলের মালা গলে।। ধু খেণে হাটে খেণে বাটে খেণে তরুমূলে। খেণে খেণে তার বাঁশী রাধা রাধা বোলে।। খেণে খেণে বান্ধে চূড়া খেণে খেণে খোলে। খেণে খেণে বাঁশীর নাদে জল তোলে কূলে।। মোহম্মদ হাসিমে কহে ভুবন মোহিলে । কার বাঁশী হেন হি বুলিবে ব্রজকুলে ।। keyboard_arrow_right
  • নটন ছন্দ শ্যাম অঙ্গ
    নটন ছন্দ শ্যাম অঙ্গ অঙ্গে অঙ্গে অনঙ্গ রঙ্গ মণি আভরণ চমকি চালি তহিঁ ফিরায়ত বাঁশিয়া। গৌরিক গান অতি সুতান সঙ্গিনি মান তহিঁ মিশান অতিহুঁ সুভগ দেত তালি নটিনি গরব নাশিয়া।। নবকিশোর নটত ভোর কত বিমোহ নহত ওর তবহি অঙ্গ সঙ্কোচকারি তবহি অতি বিথারিয়া। নবিন নারি পুরত তারি নব সুতান কত সঞ্চারি তবহিঁ সূর সুখসোঁ গাই […] keyboard_arrow_right
  • নটন বিভঙ্গে ফাগুরঙ্গে মাতল
    নটন বিভঙ্গে ফাগুরঙ্গে মাতল নাগর অভিনব নাগরি সঙ্গ। ঋতুপতি রীত চীত উমতায়ল হেরি নবীন বৃন্দাবন রঙ্গ।। ফাগুয়া খেলত নওল কিশোর। রাধারমণ রমণিমনচোর।।ধ্রু।। সুন্দরিবৃন্দ- করে কর মণ্ডিত মণ্ডলি মণ্ডলি মাঝহি মাঝ। নাচত নারিগণ ঘনপরিরম্ভণ চুম্বন লুবধল নটবর রাজ।। কানুপরশ রসে অবশ রমণিগণ অঙ্গে অঙ্গে মিলি ঝাঁপি রহু। পূরল সবহুঁ মনোরথ মনোভব মোহন গোবিন্দদাসিয়া পহু।। keyboard_arrow_right
  • নটবর বেশ কেশপাশ
    নটবর বেশ কেশপাশ ভূষণ চঞ্চল চম্পকচূর। তাহে বেঢ়ি গুঞ্জ পুঞ্জে পুঞ্জে লম্বিত তাহে বেঢ়ি রঙ্গিণ ফুল।। রতি রঙ্গে সস্মিতা ভঙ্গিলা গোপী সঙ্গে রঙ্গে নৃত্যতি গোপাল। কিং কিং কিঙ্কিণি কিং কিং মন্দিরা ছন্দর নিনাদ বিশাল।। তাথৈ থৈ ঝুমুকু ঝুমুকু ঝুমদি ঝনাঝনা দিস্তাথা। তাধিক তাধিক থৈ থৈ মধুর মৃদুধ্বনি রঙ্গে ভঙ্গে পড়ে পা।। নটুয়া জিনিয়া নটী নটিনী […] keyboard_arrow_right
  • নটবর গোরা রায় ভুবন মোহন
    নটবর গোরা রায় ভুবন মোহন। প্রেমের সাগর প্রভু পতিত পাবন।। প্রেমানন্দে নাচে গায় বলে হরি বোল। গৌর অঙ্গে দিছে ফাগু নাগরী সকল।। গোরা অঙ্গে ফাগু দিয়া বলি হরি হরি। প্রভু অঙ্গ নিরখয়ে যতেক নাগরী।। বদন হেরিয়া সবে আনন্দে মগন। পদধূলি আশা করে দীন অকিঞ্চন।। keyboard_arrow_right
  • নটবর নব কিশোর রায়
    নটবর নব কিশোর রায় রহিয়া রহিয়া যায় গো। ঠমকি ঠমকি চলত রঙ্গে ধূলি ধূসর শ্যাম-অঙ্গে হৈ হৈ হৈ ঘনয়ে বোলত মধুর মুরলী বায় গো।। নীল কমল বদন চান্দ ভাঙর ভঙ্গিম মদন ফান্দ কুটিল অলকা তিলক ভাল কলিত ললিত তায় গো। চূড়ে বরিহা গোকুলচন্দ কিবা পবন বায় মন্দ মন্দ মধুকর মন হয়ে বিভোর নিরখি নিরখি ধায় […] keyboard_arrow_right
  • নটবর রসিক রমণি-মনমোহন
    নটবর রসিক রমণি-মনমোহন কত শত বেশ বিলাস। শ্যাম বরণ পর গৌর কলেরব অখিল ভুবন পরকাশ।। দেখ দেখ অদভুত পহুক বিলাস। রঙ্গিণি-সঙ্গ-রঙ্গ-রস-রঙ্গিত হেন জন করিল সন্ন্যাস।। নায়রি-কুচ-তট-কুঙ্কুম-মণ্ডিত বসন বেশ ধরু সাধে। গোরিক থোরি বদন-বিধু চুম্বন হৃদয় গহন উনমাদে।। তাকর গাঢ় আলিঙ্গন সঙ্গমে পুলকিত অতি অবসাধে। মনসিজ-সমরে পরাভব অন্তরে তেঁ অতি করয়ে বিষাদে।। মকরত-বরণ রতন-মণি-ভূষণ তেজি অব […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ