• নিদেঁ নিদায়লি বালা
    নিদেঁ নিদায়লি বালা। নিশি বাসর জাগি ভৈ গেল দুর্বলা।। তড়িত-লতাবলি রামা। রতিরণছরমে ঘরমে ভেল শ্যামা।। আলস নিদভার অঙ্গ অথীর। সম্বরু না কুর পীতম চীর।। কহ কবিশেখর রায়। ধরম সরম লাগি ওড়নি ভায়।। keyboard_arrow_right
  • নিদ্রা অচেতন রাণী কিছুই না জানে
    নিদ্রা অচেতন রাণী কিছুই না জানে। চেতন পাইয়া পুত্র দেখিল নয়নে।। রোহিণীকে বোলাও তুলা তুঙ্গ করবি হের দেখসিয়া আসি বালকের ছবি। এ কথা শুনিয়া নন্দ আনন্দিত মন। একে একে চলিলেন সূতিকা ভবন।। কত কোটী চন্দ্রের হইল উদয়ে। হেরিয়ে বালকের রূপ আনন্দ হৃদয়ে।। হেরিয়ে অপরূপ আনন্দ উল্লাস। কৃষ্ণচন্দ্র-জন্ম কহে গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • নিধন কাঁ জঞো ধন কিছু হো
    নিধন কাঁ জঞো ধন কিছু হো করএ চাহ উছাহ। সিআর কা জঞো সীঁগ জনমএ গিরি উপারএ চাহ।। দূতি বুঝলি তোহরি মতী। ছাড়রে চন্দা ভরইতে বুলহ কি হরহ তাহে বিপতী।। পিপড়ী কা জঞো পাঁখি জনমএ অনল করএ ঝপান ছোটা পানী চহ চহ কর পোঠী কে নহি জান।। জইও জকর মূহ পেচ সন দূসএ চাহএ আন। হম […] keyboard_arrow_right
  • নিধুবনে শ্যাম বিনোদিনি জোর
    নিধুবনে শ্যাম বিনোদিনি জোর। বিধির অবধি দুহাঁকার রূপে সুখের নাহিক ওর।। আধ শিরে শোভে মউর মুকুট,আধ শিরে শোভে বেণি। কনক কমলে যৈছে বিরাজিত ফণি উগারল মণি।। আধ শ্রবণে মকর কুণ্ডল,আধ মরকত ছবি। আধ কপালে চান্দের উদয় আধ কপালে রবি।। আধ পহিরণ হিরণ কিরণ আধ নীলমণি জ্যোতি। আধ অঙ্গে বনমালা দুলে আধে বিরাজিত গজমোতি।। মন্দ মলয় […] keyboard_arrow_right
  • নিধুবনে রাধামোহন কেলি
    নিধুবনে রাধামোহন কেলি। কুসুমসমর করু সহচরি মেলি।। বৃন্দা দেবী যোগাওত ফুল। বহুবিধ তোড়ক রচিত বকুল।। সহচরি কুসুম বরিখে শ্যামঅঙ্গ। তোড়ল পিঞ্ছমুকুট বহু রঙ্গ।। লাখে লাখে গেন্দু পড়য়ে শ্যামগায়। মধুমঙ্গল সহ সুবল পলায়।। সখীগণ মেলি দেই করতালী। ফুল-ধনু লেই ফিরয়ে বনমালী। রাইক সঙ্গে করয়ে ফুলরণ। কোই না জীতয়ে সম দুই জন।। অদভুত দুহুঁ জন কুসুমবিলাস। হেরি […] keyboard_arrow_right
  • নিধুবনে শ্যামবিনোদিনী ভোর
    নিধুবনে শ্যামবিনোদিনী ভোর। দুহুঁক রূপের নাহিক উপমা প্রেমের নাহিক ওর।।ধ্রু।। হিরণ কিরণ আধ বরণ আধ নীলমণি-জ্যোতি। আধ উরে বন- মালা বিরাজিত আধ গলে গজমোতি।। আধ শ্রবণে মকর কুণ্ডল আধ রতন ছবি। আধ কপালে চান্দের উদয় আধ কপালে রবি।। আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড আধ শিরে দোলে বেণী। কনককমল করে ঝলমল ফণী উগারয়ে মণি।। মন্দ পবন […] keyboard_arrow_right
  • নিধূবন-সমরে অবশ দুহুঁ অঙ্গ
    নিধূবন-সমরে অবশ দুহুঁ অঙ্গ। শূতল দহুঁ -জন রতন-পালঙ্ক।। শ্রীরূপমঞ্জরী সখিগণ সঙ্গে। নিজ নিজ সেবন করতহি রঙ্গে।। প্রেমভরে অলসল লোচন-জোর। ঘুমল রাই কানু করি কোর।। দুহুঁ-ভুজ দুহুঁ জন কন্ঠহিঁ নেব। মনমথ-তূণ শূন ভই গেল।। সবহুঁ সখীগণ শয়নহি কেল। হেরি নরোত্তম আনন্দ ভেল।। keyboard_arrow_right
  • নিন্দ চন্দন সব দূরে তেয়াগিয়া
    নিন্দ চন্দন সব দূরে তেয়াগিয়া। রাই ভাবে পুলকিত নয়ন মুদিয়া।। বদনের হাস ছিল সেহ দূর গেল। চড়ার মউরপাখা কতি না পড়িল।। চম্পক মালতি মালা পড়ে কোন খানে। করের মুরূলি খসে তাহা নাহি জানে।। পায়ের নপুর পড়ে পিতবাস ধড়া। না জানি কোথা গেল ভাঙ্গি বেস চূড়া।। সঘন নিশ্বাষ নাসা আঁখে পড়ে জল । রাইয়ের সে রূপ […] keyboard_arrow_right
  • নিন্দ হইল প্রাণের বৈরি রে নাইয়র নিন্দ
    নিন্দ হইল প্রাণের বৈরি রে নাইয়র নিন্দ হইল প্রাণের বৈরি। এ দাসের ভরসা নাই পলকে হইব চুরি।। নাইয়র রে নিমের তলে নিমের জড় অগ্নিজলে নিরন্তর ধুঁয়াতার লাগিয়াছে আকাশে। সেই ধুঁয়ার প্রকাশে ঘোর অন্ধকার দুইটী আখি লাগিয়া যাইব শেষে।। নাইয়র রে দুঃখের মন্দিরে সুখে নিদ্রা যাওরে সুখ ছাড়ি হইবার পরবাসী। সুখের মন্দিরে নয়ানে না দেখিয়ে জাগিয়া […] keyboard_arrow_right
  • নিন্দু আপন পরভাগ
    নিন্দু আপন পরভাগ। ভৈ গেল আশিন মাস।। মাস গণি গণি আশ গেলহিঁ শ্বাস রহু অবশেষিয়া । কোন সমুঝব হিয়াক বেদন পিয়া সে গেল পরদেশিয়া।। সময় শারদ চাঁদ নিরমল দীঘ দীপতি রাতিয়া। ফুটল মালতি কুণ্ড পড়ল ভ্রমরক পাঁতিয়া।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ