নীলাচলে কনকাচল গোরা। গোবিন্দ-ফাগুরঙ্গে ভেল ভোরা। দেব-কুমারি নারিগণ সঙ্গে। পুলক-কদম্ব-করম্বিত-অঙ্গে।। ফাগুয়া খেলত গৌরতনু। প্রেমক সুধা-সিন্ধু মুরতি জনু ।। ফাগু-অরুণ তনু অরুণহি চীর। অরুণ নয়নে বহে অরুণহি নীর।। কণ্ঠহি লোলত অরুণিত মাল। অরুণ ভকতসব গাওয়ে রসাল কত কত ভাব বিথারল অঙ্গ। নয়ন ঢুলাওত প্রেম-তরঙ্গ।। হেরি গদাধর লহু লহু হাস। সো নাহি সমুঝল গোবিন্দদাস।।
keyboard_arrow_right