পদ-রত্নাকর অখিল-রসাকর যাকর শ্রুতি-যুগ পরশে। চির-দিন শুষ্ক সরোবর-মানস পূরই হরি-গুণ-সরসে।। অবিচল-আনন্দ-কারি। মঙ্গল-কুমুদে কুমুদ-কুল-বান্ধব ভব দাবানল-বারি।।ধ্রু।। মায়া জরতী হরতি সব মানসে বিদ্যা-কমলিনি সূর। অনুখণ নব নব রস আস্বাদন শ্যামামৃত-রস-পূর।। কীর্ত্তন-জনক সকল-সুখ-সম্পদ ভব-ভয়-ভঞ্জন-হার। কলি-মল-মথন কুমতি-কুলবারণ আগম নিগমক সার।। ত্রিভুবন-তারণ তাপ-বিনাশন অখিল-আনন্দ-আধার। কমলাকান্ত দাস কহে জগ ভরি অমিয়াসিন্ধু বিথার।।
keyboard_arrow_right