• বট ভাণ্ডিরে যাবি কানাই আয় রে আয়
    বট ভাণ্ডিরে যাবি কানাই আয় রে আয়। বরজ-বালক সব তোর মুখ চায়।। ধেনু তৃণ নাহি খায় তোহারি ধেয়ানে। উচ্চ-পুচ্ছে ধায় সব ব্রজপুর পানে।। যমুনার তীরে যত রাখালের মেলা। নাহিক নটন গীত নাহি কারু খেলা।। তো বিনু নাহিক মুখ গহন কাননে। যাদবেন্দ্র ডাকে ঝাট দেও দরশনে।। keyboard_arrow_right
  • বটুকে পেটুক কহ শুনি দেবি আই
    বটুকে পেটুক কহ শুনি দেবি আই। আপন কলঙ্ক কানু কিছু জানে নাই।। আপনা যাই কথা ভাই পরকে কয় পাছে। মাটি খাওয়াইয়ে অন্ন পরিচয় আছে।। দীন দ্বিজে পেটুক যে বলিতে পার বটে। যুবরাজ কেনে ব্রজে ননিচোরা বটে।। পুরন্দর পূজিবার যে উপকরণ। শৈল-পূজা-ছলে কেনা সকলি ভক্ষণ।। সূর্য্য-পূজার বিধি যদি কুটিলার কই। ভারি ডুরি ভাঙ্গি যায় দণ্ড দুই […] keyboard_arrow_right
  • বড় অপরূপ দেখিনু সুক্ষেণে
    বড় অপরূপ দেখিনু সুক্ষেণে, নবঘনে দ্বিজ রাজ। সেই ধরি কাল দারুণ বেদন–পশিল হৃদয়ের মাঝধু। ললাটেত সিন্ধু, পূর্ণ সূর ইন্দু নয়ানে আনল বৈসে। বক্ষ সরোবরে, হংসরাজ চরে কমল উৎপল ভাসে। স্বর্গ সুধা ধারা, কমলে ভ্রমরা ভ্রমে মকরন্দ ছলে। গুরু কৃপাদর, বিরহ লহর হীন আলিরাজা ভণে। সিদ্ধি কুলে সার, পহ নাহি আর সুরূপ নির্মল বিনে। keyboard_arrow_right
  • বড় অদভুত দেখিল বেকত
    বড় অদভুত দেখিল বেকত নব ঘন আসি নামে। সে জন জলদ– পুঞ্জ ঘোর অতি বসিয়া কুসুম-দামে।। মেঘের উপরে চাঁদ ফলিয়াছে হের না আসিয়া দেখ। এই সব গোপী প্রেমের নবরূপী কেমনে জলদ রেখ।। মেঘে চাঁদ ফলে নাহি কোন কালে নাহি তার পাতা ফুল। চারু শাখা তায় দেখিল তথায় মেঘের গঞ্জন দূর।। শাখায় শাখায় তার সরু ডালে […] keyboard_arrow_right
  • বড় অদভুত দেখিল বেকত
    বড় অদভুত দেখিল বেকত নবঘন আসি নামে। সে জন জলদ পুঞ্জ ঘোর অতি বসিয়া কুসুম দামে।। মেঘের উপরে চাঁদ ফলিয়াছে হের না আসিয়া দেখ। এই সব গোপী প্রেমের নবরূপী কেমনে জলদ রেখ। মেঘে চাঁদ ফলে নাহি কোন কালে নাহি তার পাতা ফুল। চারু শাখা তায় দেখিল তথায় মেঘের গঞ্জন দূর।। শাখায় শাখায় তার সরু ডালে […] keyboard_arrow_right
  • বড় অপরূপ দেখিলুঁ সজনি
    বড় অপরূপ দেখিলুঁ সজনি নয়লি নিকুঞ্জমাঝে। ইন্দ্রনীলমণি কনকে জড়িত হিয়ার উপরে সাজে।। কুসুমশয়নে মিলিত নয়নে উলসিত অরবিন্দা। শ্যামসোহাগিনী কোরে ঘুমায়লি চান্দের উপরে চন্দা।। কুঞ্জ কুসুমিত চান্দনি রঞ্জিত তাহে পিককুল গান। মদনের বাণে দোঁহে অগেয়ান কি বিধির নিরমাণ।। মন্দ মলয়জ পবন মৃদুল ও সুখ কো কুর অন্ত। সরবস ধন দোঁহার দুহুঁ জন কহয়ে রায় বসন্ত।। keyboard_arrow_right
  • বড় অপরূপ পেখলুঁ হাম
    বড় অপরূপ পেখলুঁ হাম। কি লাগিয়া বঁধু কয়ল মান।। বিবরি কহিবে সজনি হে। একথা শুনিলে আউলায় দে।। এত অদভুত কোথা না শুনি। নাগরী উপরে নাগর মানি।। এহো অপরূপ কোথা না দেখি। হেন প্রেম দুহুঁ শেখর সাখী।। keyboard_arrow_right
  • বড় অবতার ভাই বড় অবতার
    বড় অবতার ভাই বড় অবতার। পতিতেরে বিলাওল প্রেমের ভাণ্ডার।। বড় অপরূপ গোরাচাঁদের লীলা। রাজা হৈয়া কান্ধে করে বৈষ্ণবের দোলা হেন অবতারের উপমা দিতে নারি। সংকীর্ত্তন মাঝে নাচে কুলের বৌহারী।। সর্ব্ব লোক ছাড়ে যারে অপরশ বলি। দেবগণ মাগে এবে তার পদধূলি।। যবনেহ নাচে গায় লয় হরিনাম। হেন অবতারে সে বঞ্চিত বলরাম।। keyboard_arrow_right
  • বড় কঠিন তোর হিয়া
    বড় কঠিন তোর হিয়া, প্রাণের বন্ধু রে, তুই বড় বিনোদিয়া।। ধু তুই বড় বিনোদিয়া, নিত্য নিত্য আসিয়া, কি টোনা করিলি মোরে। ঘটে না রয় মন, সদা প্রাণি উচাটন, কেমনে পাসরিম্‌ তোর।। তুই বন্ধের প্রেম-জ্বালা, সদায় শরীর কালা, কৈমু মনের দুঃখ কারে। মুই অভাগিনী, এই তাপের তাপিনী, রহিতে না পারম্‌ ঘরে।। কলঙ্কিনী নারী, ঘোষে জগত ভরি, […] keyboard_arrow_right
  • বড় কৌসলি তুঅ রাধে
    বড় কৌসলি তুঅ রাধে। কিনল কহ্নাঈ লোচন আধে।। ঋতুপতি-হটবএ নহি পরমাদী। মনমথ-মধথ উচিত মূলবাদী।। দ্বিজ-পিক-লেখক মসি মকরন্দা। কাঁপ ভমর পদ সাখী চন্দা।। বহি রতি-রঙ্গ লিখাপন মানে। শ্রীসিবসিংঘ সরস-কবি ভানে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ