• বঁধু তুমি নিদারুণ নয়ে
    বঁধু, তুমি নিদারুণ নয়ে। তোমার কারণে এত পরমাদ নিশ্চয় কহিলাম কয়ে।। বেদন কহিব কহিতে কহিতে দ্বিগুণ উঠয়ে দুখ। যেমন আমার ফাটিয়া পড়য়ে এমতি করয়ে বুক।। যদি কোনখানে কান্দি লোকস্থানে শাশুড়ী ননদী তারা। শ্যাম-নাম বলি কান্দে কলঙ্কিনী এমতি তাহার ধারা।। হেন করে মন শুনি কুবচন গরল ভখিয়া মরি। তার নাহি দায় শুন শ্যামরায় তোমারে ছাড়িতে নারি।। […] keyboard_arrow_right
  • বঁধু তুমি সে আমার প্রাণ
    বঁধু, তুমি সে আমার প্রাণ। দেহ মন আদি তোহারে সঁপেছি কুল শীল জাতি মান।। অখিলের নাথ তুমি হে কালিয়া যোগীর আরাধ্য ধন। গোপ গোয়ালিনী হাম অতি হীনা না জানি ভজন পূজন।। পীরিতি-রসেতে ঢালি তনু মন দিয়াছি তোমার পায়। তুমি মোর পতি তুমি মোর গতি মন নাহি আন ভায়।। কলঙ্কী বলিয়া ডাকে সব লোকে তাহাতে নাহিক […] keyboard_arrow_right
  • বঁধু তুমি সে পরশ-মণি হে
    বঁধু, তুমি সে পরশ-মণি হে তুমি সে পরশ-মণি। ও অঙ্গ-পরশে এ অঙ্গ আমার সোনার বরণখানি।। তুমি রস-শিরোমণি হে বঁধু, তুমি রস-শিরোমণি। (মোরা) অবলা অখলা আহিরিণী বালা তো সেবা নাহি জানি।। তোঁহার লাগিয়া ধাই বনে বনে সুবল-বেশ ধরি হে। (এক) তিলে শত যুগ দরশনে মানি ছেড়ে কি রইতে পারি হে।। অঙ্গের বরণ কস্তূরী চন্দন (আমি) হৃদয়ে […] keyboard_arrow_right
  • বঁধু তোমার গরবে গরবিনী আমি
    বঁধু তোমার গরবে গরবিনী আমি রূপসী তোমার রূপে। হেন মনে করি ও দুটি চরণ সদা লইয়া রাখি বুকে।। অন্যের আছয়ে অনেক জনা আমার কেবল তুমি। পরাণ হইতে শত শত গুণে প্রিয়তম করি মানি।। নয়নের অঞ্জন অঙ্গের ভূষণ তুমি সে কালিয়া চান্দা। জ্ঞানদাসে কয় তোমারি পিরীতি অন্তরে অন্তরে বান্ধা।। keyboard_arrow_right
  • বঁধু ভাল সে বটহ তুমি
    বঁধু, ভাল সে বটহ তুমি। এক অপরাধ জনম অবধি করিয়া আছিল আমি।। সেই অপরাধ বিষম বিবাদ করিলা নাগর রায়। আমরা অবলা অখলা কি জানি সকল গোচর পায়।। কালিয়া যে জন কঠিন সে জন এবে সে জানিল দঢ়। কালার সঙ্গেতে যে করে পীরিতি পরিণামে হয়ে আর।। যখন না ছিল তোমার মিলন তখন আছিল ভাল। হাসিয়া হাসিয়া […] keyboard_arrow_right
  • বঁধু যদি গেল বনে শুন ওগো সখি
    বঁধু যদি গেল বনে শুন ওগো সখি। চূড়া বেঁধে যাব চল যেতা কমলআঁখি ।। বিপিনে ভেটিব যেয়ে শ্যাম-জলধরে। রাখালেরহ বেশে যাব হরিষ অন্তরে।। চূড়াটি বাঁধহ শিরে যত সখীগণ। পীত ধরা পর সবে আনন্দিত মন।। চণ্ডীদাস বলে –“শুন রাধা বিনোদিনি। নয়নে দেখিব সেই শ্যাম গুণমণি।।” keyboard_arrow_right
  • বঁধু যদি গেল বনে শুন ওগো সখি
    বঁধু যদি গেল বনে শুন ওগো সখি। চূড়া বেঁধে যাব চল যেথা কমল-আঁখি।। বিপিনে ভেটিব যেয়ে শ্যাম জলধরে। রাখালের বেশে যাব হরিষ অন্তরে।। চূড়াটি বাঁধহ শির যত সখীগণ। পীতধড়া পর সবে আনন্দিত মন।। চণ্ডীদাস বলে শুন রাধা বিনোদিনী । নয়নে দেখিব সেই শ্যাম গুণমণি।। keyboard_arrow_right
  • বঁধু হে নয়নে লুকায়ে থোব
    বঁধু হে, নয়নে লুকায়ে থোব। প্রেম-চিন্তামণি রসেতে গাঁথিয়া হৃদয়ে তুলিয়া লব।। শিশুকাল হৈতে আন নাহি চিতে ও পদ করেছি সার। ধন জন মন জীবন যৌবন তুমি সে গলার হার।। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কভু না পাসরি তোমা। অবলার ত্রুটি শত হয় কোটি সকলি করিবে ক্ষমা।। না ঠেলিহ বলে অবলা অখলে যে হয় উচিত তোর। ভাবিয়া […] keyboard_arrow_right
  • বঁধু হে, নয়নে লুকায়ে থোব
    “বঁধু হে, নয়নে লুকায়ে থোব। প্রেম-চিন্তামণি রসেতে গাঁথিয়া হৃদয়ে তুলিয়া লব।। শিশু কাল হৈতে আন নহি চিতে ও পদ করেছি সার। তুমি “ধন জন” জীবন যৌবন তুমি সে গলার হার।। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে কভু না পাসরি তোমা। অবলার ত্রূটী হয় কত কোটি সকলি করিবে ক্ষমা।। না ঠেলিহ বলে অবলা অখলে যে হয় উচিত তোর। […] keyboard_arrow_right
  • বঁধু, আর কি ঘরের সাধ
    “বঁধু, আর কি ঘরের সাধ। হ্যাদে গো সজনী কহ মোরে বাণী এ সুখে হইল বাদ।। যে জন ব্যথিত সে জন নৈরাশ মনে না পূরল সাধ।” * * * * * * * * * * ।। কাষ্ঠের পুতলি রহে সারি সারি চাহিয়া নাগর-পানে। যেন সে চান্দের রসের লাগিয়া চকোর থাকয়ে ধ্যানে।। তেমত নাগরী রসের গাগরী […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ