• বনমালী শ্যাম তোমার মুররী জগপ্রাণ
    বনমালী শ্যাম তোমার মুররী জগপ্রাণ। ধু শুনি মুররীর ধ্বনি, ভ্রম জাএ দেব মুনি, ত্রিভুবন হয়ে জর জর। কুলবতী যত নারী, গৃহবাস দিল ছাড়ি, শুনিআ দারুণি বংশী স্বর। জাতি ধর্ম কুলনীতি, তেজিব দুর্লভ পতি, নিত্য শুনে মুররীর গীত। বংশী হেন শক্তি ধরে, তনু রাখি প্রাণি হরে, বংশী মূলে জগতের চিত। জে শুনে তোমার বংশী, সে বড় […] keyboard_arrow_right
  • বনমালী কন মোর দুষ্টমন
    বনমালী কন মোর দুষ্টমন সন্দেহ করয়ে সবে। তাহার প্রত্যয় যে করিলে হয় তাহাই করিতে হবে।। মনে শঙ্কা করি কাঁচুলি ভিতরি বাঁশী রাখিয়াছে কেহ। অতএব তাহা প্রকাশ করিয়া আমারে প্রত্যয় দেহ।। ললিতা কহয়ে তাহাই করিব রাজারে জিজ্ঞাসি আসি। এতেক কহিতে বসন হইতে পড়িল শ্যামের বাঁশি।। তবে কহে শ্যাম দেখ দেখ কাম বৃন্দাবন-পাটেশ্বরি। কর আজ্ঞাপন ইহার যেমন […] keyboard_arrow_right
  • বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন
    বনমালী, কি হেতু রাধারে ভাব ভিন। তোমার প্রেমের ঘায়, দগধে জীবন কায়, নিত্য রাধা মদন অধীন।। ধু কি সাধ জীবনের অতি, ঘরে নাই প্রাণপতি, হৃদে মোর মদন প্রবল। পদ্মাপতি সুত বাণে, ধৈরয না লয় মনে, প্রজ্বলিত বিরহ আনল।। তেজিয়া কপট মায়া, শ্যামপদে দেও ছায়া, রাধা প্রেমদুঃখের তরাসী। ক্ষম অপরাধ নাথ, পূর্ণ কর মন সাধ জনমে […] keyboard_arrow_right
  • বনমাহা কুসুম তোড়ি সব সখীগণ
    বনমাহা কুসুম তোড়ি সব সখীগণ সরস সমরু করু তাঁহি। মার ত বদন নেহারি কুসুম শর শোহত সমরক মাহি।। কো কহু মরমক কেলি নওল কিশোরী নওল বর নাগরি ললিতা বিশাখা সখি মেলি।। মণিময় ভূষণ তনু তনু শোহন রুনু ঝুনু নূপুর বাজে। গোবিন্দদাস কহে রমণীশিরোমণি জিতল বিদগধ-রাজ।। keyboard_arrow_right
  • বনায়্যা আমার বেশ উভ করি বান্ধে কেশ
    বনায়্যা আমার বেশ উভ করি বান্ধে কেশ তাহে দেয় মউয়ের পুচ্ছ। নিরখি নিরখি কত বনায় নিজ অভিমত গাঁথি দেয় মালতির গুচ্ছ।। সই নানা-ফুলে গাঁথি দেয় মালে। কুঙ্কুম চন্দন ঘসি মাজয়ে বদন-শশী অলকা তিলক দেয় ভালে।।ধ্রু।। রঙ্গিম-পাটের ধটী পরায় কত পরিপাটী করের মুরলী দেয় হাতে। হৈয়া কত কুতূহলে ত্রিভঙ্গ হইতে বোলে কত সুখে ফিরে সাথে সাথে।। […] keyboard_arrow_right
  • বনি আই বৃষভানু-তনি
    বনি আই বৃষভানু-তনি। চরণ-কমল চন্দ অরুণ বিরাজিত মঞ্জির রঞ্জিত মধুর- ধ্বনি।। বয়স সমান সঙ্গে নব রঙ্গিনি সাজলি শ্যাম-দরশ-রস লোভে। কোই রবাব মুরজ সর মণ্ডল বীণ উপাঙ্গ হাথ পর শোভে।। গতি অতি মন্থর নব যৌবন ভর অসিত বসন মণি কিঙ্কিণি বোল। গজ অরি-মাঝরি উপরে কনয়-গিরি বীচহি সুরধনি মুকুতা হিলোল।। রবি-মণ্ডল হরি কুণ্ডল ঝলমলি সুন্দর সিন্দূর ভালি […] keyboard_arrow_right
  • বনে এসে হারালাম কানাই
    বনে এসে হারালাম কানাই। যেয়ে কি ব’লবো মা যশোদারে ভেবে দিশে নাই।। খেললাম সবে লুকালুকি আবার হ’ল দেখাদেখি। মোদের কানাই গেল কোন মুল্লুকি খুঁজে নাই পাই।। ছিদাম বলে নিব খুঁজে পালাবে কোথা বনমাঝে। দাদা বলাই বলে, আর বুঝি সে দেখা দেয় না ভাই।। সুবল বলে, প’লো মনে বলেছিল একদিনে । কানাই যাবে গুপ্ত বৃন্দাবনে গেলেন […] keyboard_arrow_right
  • বনে চলে রামকানু উড়য়ে গোখুর রেণু
    বনে চলে রামকানু উড়য়ে গোখুর রেণু হাম্বারবে শিঙ্গা বিষাণ বাজে। বলরাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম রাম ব্রজ বালক সব বলে। উঠিল গগনে ধ্বনি এই মাত্রে সবে শুনি আনন্দময় গোকুলে।। রামের সুন্দর তনু সব দেব চন্দ্র জনু নীলবাস কটিতে আটনি। অভিনব নীলমণি কানুর চরণ জিনি পীতবাস শরীরে আটনি।। যিনি অসৎ ভাবনে দুই ভাই চলি যায় […] keyboard_arrow_right
  • বনে বনে আসি কুণ্ড পরবেশল
    বনে বনে আসি কুণ্ড পরবেশল সুবল বিনোদিনী সাজে। লহু লহু হাসি হাসি পহুঁ মীলল ধনি অবনতমুখ লাজে।। রাইক হৃদয় জানি পহুঁ মাধব বিদগধ রসিক সুজান। সুবলেরে পুছই সকল শুভ মঙ্গল দিঞা আলিঙ্গন দান।। গমনাবধি পুন কুণ্ড সমাগম সুবল কহল শুভবাণী। মল্লিক মাল গাঁথি পহুঁ রসবতি সুবলে পরাওল আনি।। মন্দির গমন শমন সম মানই জর জর […] keyboard_arrow_right
  • বনে বনে করত বিহার
    বনে বনে করত বিহার। আনন্দের নাহি জনু পার।। ফল ফুল বিকসিত কুঞ্জে। ভ্রমরা ভ্রমরীগণ গুঞ্জে।। কনকলতা অবলম্ব। বিকসিত কুসুম-কদম্ব।। হেরইতে নাগর কান। রাই রমণী ভেল ভান।। যব দাড়িম ফল হেরি। নিজ করে ধরে কত বেরি।। চুম্বই বান্ধলি ফুল। ঘন ঘন খসই দুকুল।। রাধা সঙ্গম আশে। ঘন লখই চারি পাশে।। আকুল গোকুল ইন্দু। সংগতি চলু দীনবন্ধু।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ