• বনে যত দুখ সেহো মোর সুখ
    বনে যত দুখ সেহো মোর সুখ তোমা সভাকার সনে। তোমার পিরীতি আদর আরতি তেঁই সে আসিএ বনে।। ভাই প্রেমের অধীন আমি। নিতি নিতি যাঞা মায়ের কহিঞা গোঠেরে আনিহ তুমি।। আমি মনে মনে শয়নে সপনে এ বড় বিপদ মানি। আমারে ছাড়িঞা পাছে ধেনু লঞা গোঠেরে আস্যহ জানি।। তোমা সভা লঞা বনে বেড়াইঞা যত সুখ মোর হয়। […] keyboard_arrow_right
  • বনেতে প্রবেশ হয়ে বাজায় মোহন বাঁশী
    বনেতে প্রবেশ হয়ে বাজায় মোহন বাঁশী। বংশীধরের শ্রুতিমূলে প্রবেশিল আসি।। শুনিয়া বাঁশীর গান নটবর শ্যাম। চিত চমকিত হেরে সুবলের বয়ান।। এ কি অপরূপ ভাই শুনিলাম শ্রবণে। এমন বাঁশীর গানে হানিল মরমে।। পুলকিত তনু মোর সম্বরিতে নারি। যে জন বাজায় বাঁশী দাস হব তারি।। সুবলের সঙ্গে লয়ে দ্রুতগতি চলে। চাঁদকে বেড়িয়া সবে দোলে নীপমলে।। তরাসিত হইয়ে […] keyboard_arrow_right
  • বনের মাঝে বাজে বংশী কি হব উপায়
    বনের মাঝে বাজে বংশী কি হব উপায়। ধৈরজ না মানে মন বন মুখে ধায়।। ত্বরায় চলিতে চাই নাহি চলে পা। শ্যাম প্রেমের আবেশে আলায়্যা পড়ে গা।। অভরণে যদি অঙ্গ সাজাইতে চাই। কোন খানে পরিব কী ওর নাহি পাই।। একে কুলবতী তায় সহজে অবলা। আর তাহে আছে গৃহে গুরুজনের জ্বালা।। জ্ঞানদাসেতে কয় আর বিলম্ব না সয়। […] keyboard_arrow_right
  • বন্দিব অদ্বৈত শিরে যে আনিলা ধীরে ধীরে
    বন্দিব অদ্বৈত শিরে যে আনিলা ধীরে ধীরে মহাপ্রভু অবনী মাঝার। নন্দের নন্দন যে শচীর নন্দন সে নিত্যানন্দ রায় সখা যার।। প্রভু মোর অদ্বৈত গোসাঞি। উত্তম অধম জনে তরাইলা ভক্তি-দানে এমন দয়াল দাতা নাই।। উত্তম অধম মেলি করাইলা কোলাকুলি অন্ধ বধির যত আছে। পঙ্গুয়া চলিল ধাঞা হরি হরি বোলাইয়া দু বাহু তুলিয়া তারা নাচে।। প্রেমের বন্যা […] keyboard_arrow_right
  • বন্দে বরজ-রাজ-কুল-নন্দন
    বন্দে বরজ-রাজ-কুল-নন্দন বিজয় করহ হরি জী। তুহারি চরিত যত কো নাহি জানত বিচারে বিষয় এত কী।। মাধব হমারি হারি তুয়া জিত। তুহুঁ সুপুরুখ-বর সহজে সতন্তর তোহে কি উচিত অনুচিত।।ধ্রু।। কবহুঁ নীলাম্বর কবহুঁ পীতাম্বর কবহুঁ চন্দন চাঁদ ভালে। কবহুঁ সিন্দূর সমূহ বিরাজই অঞ্জন-পুঞ্জ মিশালে।। কবহুঁ হিয়া পর গৈরিক সাজই কবহুঁ অলক্তক তায়। চন্দ্রশেখর কহে কি করবি […] keyboard_arrow_right
  • বন্দে শ্রীবৃষভানুসুতাপদম্
    বন্দে শ্রীবৃষভানুসুতাপদম্। কঞ্জনয়নলোচনসুখসম্পদম্।। কমলান্বিতসৌভগরেখাঞ্চিতম্। ললিতাদিককরযাবকরঞ্জিতম্।। সংসেবক-গিরিধরমতিমণ্ডিতম্। রাসবিলাসনটনরসপণ্ডিতম্।। নখরমুকুরজিতকোটিসুধাকরম্। মাধবহৃদয়চকোরমনোহরম্।। keyboard_arrow_right
  • বন্দেশচীসূতগৌরনিধিং
    বন্দেশচীসূতগৌরনিধিং। বন্দিতমহেশসুরেশবিধিং।। দুষ্টদলনকলিকল্মষ নাশং।। মন্দ্রমধুরহরিনামপ্রকাশং।। কৃতমুণ্ডনআশ্রমোচিতকেশং। দণ্ডকমণ্ডলুধৃতসুবেশং। বিষ্ণুপ্রিয়াদেবীসেবিতচরণং। দাসহরেকৃষ্ণবঞ্চিতশরণং।। keyboard_arrow_right
  • বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ
    বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ ঝলমল আভরণ সাজে। দুই দিগে শ্রুতিমূলে মকরকুণ্ডল দোলে গলে এক কৌস্তুভ বিরাজে।। সুবলিত ভুজদণ্ড জিনি করিবরশুণ্ড তাহাতে শোভেয়ে হেমদণ্ড। অরুণ অম্বর গায় সিংহের গমনে ধায় দেখি কাঁপে অসুর পাষণ্ড।। অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ দুটি আঁখি রক্তবর্ণ তাহাতে ঝরয়ে মকরন্দ। সুমেরু বাহিয়া যেন গঙ্গা ধারা বহে হেন দেখি সুরলোকের আনন্দ।। সর্ব্বাঙ্গে […] keyboard_arrow_right
  • বন্ধু এনা ছাঁদে কেনা বাঁধে চুল
    বন্ধু এনা ছাঁদে কেনা বাঁধে চুল। তোমার চূড়ার মজাইলে জাতি কুল।। (এই ত চন্দনের ফোঁটা কেবা নাহি পরে। তোমার কপাল গুণে ঝলমল করে।।) কেবা নাহি পরে বনমালা। (তোমার) মালায় এতেক কেনে জ্বালা।। কেনা থাকে ত্রিভঙ্গী হইয়া। প্রাণ কাঁদে এরূপ দেখিয়া।। কেবা বা এতেক জানে কলা। যাহা দেখি ভুলয়ে অবলা।। কেবা নাহি কহে কথা খানি। (তোমার) […] keyboard_arrow_right
  • বন্ধু এমনি হইলে কেন তুমি
    বন্ধু এমনি হইলে কেন তুমি। ডাকে না ফিরিয়া চাও, মুখানি নামায়া যাও, না জানি কি দোষ কৈলাম আমি।। এত যদি জান শ্যাম, অভাগীরে হল্যে বাম তবে কেন কৈলে প্রেমখানি । প্রেমেতে ভিজায়া মোরে, প্রেমে কৈলে জরজরে এখন পরাণে টানাটানি।। যখনি আমার লাগি, কদম্বে রহিতে জাগি তৃষ্ণা পেলে নাহি পিতে পাণি। সে বন্ধু এমন কেনে, না […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ