• বন্ধুরে তোর অপরূপ লীলা
    বন্ধুরে তোর অপরূপ লীলা, প্রেম সঙ্গে খেল বন্ধু চিকন কালা। বন্ধু বন্ধু ডাকিয়ে বন্ধু শ্যামরে কালিয়া, দুইটি আঁখি অন্ধ হইল পন্থ নিরখিয়া। নয়নেতে বয়রে বারি ধারা বরিষণ, না আসিল রসিক বন্ধু থাকিতে যৌবন। বড়ই কঠিন রে বন্ধু হৃদয় তোর, এমন যৌবন গেল বন্ধু চোষিল পাঞ্জর। একেলা মন্দিরে থাকিরে বন্ধু অন্ধকারে বসি, দরশন দেও মোরে রে […] keyboard_arrow_right
  • বন্ধুরে মোর পথিক বন্ধু, কইও গিয়া শ্যামচান্দের লাগল পাইলে
    বন্ধুরে মোর পথিক বন্ধু, কইও গিয়া শ্যামচান্দের লাগল পাইলে আমায় আশা দিয়ে আইনে কুঞ্জে কেন সে চইলে গেল ও আমার কি দোষ দেখিয়া শ্যাম পায়েতে দলিলে।। সকাল থেকে বসে বসে এবে সাঁঝ হইয়ে আসে চারিদিক হইল ঘোর অন্ধকার চোখে কিছু না ভাসে, ওরে তবু না আইল শ্যাম আর ফিরে দেখা না দিলে এই দুঃখ মোর […] keyboard_arrow_right
  • বন্ধুরে লইয়া কোরে রজনি গোঙাব সই
    বন্ধুরে লইয়া কোরে রজনি গোঙাব সই সাধে নিরমিলুঁ আশাঘর। কোন কুমতিনি মোর এ ঘর ভাঙ্গিয়া নিল আমারে পেলিয়া দিগান্তর।। বন্ধুর সঙ্কেতে আসি এ বেশ বনাইলু গো সকল বিফল ভেল মোয়। না জানি বন্ধুরে মোর কেবা লৈয়া গেল গো এ বাদ সাধিল জানি কোয়।। গগন উপরে চাঁদ কিরণ উজোর গো কোকিল কোকিলা ডাকে মাতি। এমন রজনি […] keyboard_arrow_right
  • বন্ধুরে স্বপনে যদি পাই
    বন্ধুরে স্বপনে যদি পাই, চরণ শিয়রে রাখি হৃদয়ে বসাই। বন্ধুর বিরহে দেহা পুড়িয়া হইল ছাই। পাইলে তারে হেরে রূপ হৃদয়ে বসাই।। অন্বেষণ করি মুইরে বন্ধুরে যদি পাই। একাসনে ভর করিয়া ভজনে দাঁড়াই।। মনের অভিলাষরে বন্ধু বসিয়া রূপ চাই। সম মুণ্ড চরণখানি নয়নে লাগাই।। গলেতে প্রেমেরডুরি বন্ধুরে দুয়ারে দাঁড়াই। যোগী রূপ ধরনেতে ফিরি ঠাই ঠাই।। মুখেতে […] keyboard_arrow_right
  • বন্ধুরে কহিয় মোর কথা
    বন্ধুরে কহিয় মোর কথা। আনলে পশিব যদি না আইসে এথা।। মরণঅধিক ভেল এ ছার জীবন। তোমা বিনু দগ্ধ যেন দাবানলে বন।। নহেতু কহয়ে যদি এ দুখ এড়াই। সোঙরিয়া চাঁদমুখ তবে মরি যাই।। জ্ঞানদাস কহে দুখ না কর ভাবন। নিচয়ে মিলব জান তোমার প্রাণধন।। keyboard_arrow_right
  • বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া
    বন্ধুরে দেখিতে যাব আমি গো নদীয়া, পাইলেতারে জিজ্ঞাসিব পায়েতে ধরিয়া। শুন শুন ওহে নাথ শুন মন দিয়া, ছাড়িয়া আসিলে মোরে কি দোষ দেখিয়া।। শত দোষের দোষী আমি আছিত জানিয়া, ক্ষমা চাই তব পদে বিনয় করিয়া।। দয়াকর মোর প্রতি দুঃখিত জানিয়া, নহেত মরিব আমি ভ্রমিয়া ভ্রমিয়া।। রউফ বলে বল তার পায়েতে ধরিয়া, মরণ সময়কালে দেখে যে […] keyboard_arrow_right
  • বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে
    বন্ধে কেন ভিন্ন ভাসে মোরে প্রাণ সই গো লাগাল পাইলে জিজ্ঞাসিও তারে। সই গো সই আমার বাড়ীর ধারে দিয়া, মোহন বাঁশী বাজাইয়া সদায় বন্ধে আসা যাওয়া করে, জিজ্ঞাসিলে কয়না কথা, লুকাইয়া যায়গা মাথা, আমার সনে শব্দ নাহি করে। সই গো সই এত ছিল ভালবাসা, প্রাণে প্রাণে মিলামিশা,কত যত্নে রেখেছিল মোরে, কৈ গেল সেই ভালবাসা, আমারে […] keyboard_arrow_right
  • বন্ধে মোরে দিয়া গেল ফাকি গো সখি
    বন্ধে মোরে দিয়া গেল ফাকি গো সখি ! বন্ধে মোরে দিয়া গেল ফাকি। (চিতাঙ্গ) বাড়াইয়া পিরীতি শিখাইল রীতি নীতি কেন বন্ধে ঘটাইল দুর্গতি শিখাইয়া প্রেম খেলা লুকাইলে কই ওরে কালা তোমার প্রেমে হইলাম দেশান্তরী। হইলাম পাগলের বেশ তবু তোর না পাই উদ্দেশ বল এখন কেমনে জীবন রাখি। নিত্য আসে নিত্য যায় ত্রিপুন্নিতে মধু খায় অভাগিনী […] keyboard_arrow_right
  • বন্ধের লাগিয়া ফিরি করি অন্বেষণ
    বন্ধের লাগিয়া ফিরি, করি অন্বেষণ, কেবল প্রেমের কারণ। কামানলে অঙ্গ জ্বলে না যায় সহন। বিরহিনী হৈয়া ফিরি ব্যাকুল মন।। নগরে বাজারে ফিরি প্রতি ঘরেঘর। বিচ্ছেদের আনলে মোর শোষিল পাঞ্জর।। রসিক বন্ধুয়া তুই জগতে রুশন। প্রেম শোকী হইয়া ফিরি দেও দরশন।। তোর প্রেমে তুষ্ট যত প্রেমিকের মন। আনন্দিত তোর প্রেমে জগত ভুবন।। একারূপে প্রেম খেলা না […] keyboard_arrow_right
  • বন্ধের লাগি হইলাম উদাসিনী ও প্রাণ সজনী
    বন্ধের লাগি হইলাম উদাসিনী ও প্রাণ সজনী। (চিতাঙ্গ) বন্ধুয়ার ভাবে জীবন গেল ভবে মিছামিছি হইলাম কলঙ্কিনী।। আমি ত অবলা নারী যৌবন জ্বালায় জ্বলিয়া মরি যৌবন হইল প্রাণের বৈরী। কি করিব কোথায় যাব প্রাণ বন্ধুরে কোথায় পাব কে মোরে করিব মেহেরবানি।। বন্ধের কথা মনে হইলে বুক ভাসিয়া যায় নয়ন জলে ঝুরিয়া মরি দিবস ও রজনী। কি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ