• বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ
    বলরাম তুমি মোর গোপাল লৈয়া যাইছ। যারে ঘুমে চিয়াইয়ে দুগ্ধ পিয়াইতে নারি তারে তুমি গোঠে সাজাইছ।। কত জন্ম ভাগ্য করি আরাধিয়া হর গৌরী পাইলাম এ দুখ পাসরা। কেমনে ধৈরজ ধরে মায়ে কি বলিতে পারে বনে যাউক এ দুধ কোঙরা।। বসন ধরিয়া হাতে ফিরে গোপাল সাথে সাথে দণ্ডে দণ্ডে দশবার খায়। এ হেন দুধের বাছা বনেতে […] keyboard_arrow_right
  • বলরাম বলে–ভাই এ নহে উচিত
    বলরাম বলে–“ভাই এ নহে উচিত । তোমা না দেখিয়া ঘরে আইনু তুরিত কানুর মুরলি রাই রাই করে গান। ভাই ভাই বলিয়া……….বলরাম।। ভাই নাম শুনিয়া তুরিতে আইনু ধায়া। কেন বা এমন গতি কহত কানাঞা।। প্রভাতে উঠিয়া তুমি গেলা কন ভিতে । কাতর দৈবকি মায়ে কুজি আচম্বিতে।। ঘরে ঘরে নগর খুঁজিয়া প্রতি লোকে। তোমা না দেখিয়া মায়ে […] keyboard_arrow_right
  • বলরাম রে আমার গোপাল ত আইল না রে
    বলরাম রে আমার গোপাল ত আইল না রে। ওরে দিন গিয়া রাত্রি হইল মায়ের প্রাণী ঝুরে।। অস্ত গেল দিনমণি রাখাল আইল ঘরে। ওরে কত কথা জাগে মার অন্তরে রে।। আর কি প্রাণে ধৈর্য মানে ফিরি ঘরে বারে। ওরে ধবলী কবলী আইল ফিরে রে।। মায়ের নিষেধ না শুনিয়া ধেনু চরাইবারে। ওরে গেল বাচা নীলমণি আইল না […] keyboard_arrow_right
  • বলরামের নিজ ধেনু বাছিয়া লইল
    বলরামের নিজ ধেনু বাছিয়া লইল। ছিদাম বোলেন তবে মুঞি যাইতে হৈল।। বসুদাম বলে ভাই শুন রে রাখাল। ধেনু রাখ এক ভাই ঘরে যাই চল।। শ্রীমতীর রাখাল ধায় যমুনার তীরে। সুবলের সহিতে কানু যায় ধীরে ধীরে।। শ্রীমতীর বলরাম ঘুরায় পাচনি। ঘন ঘন গগনে গরজে শিঙ্গা-ধ্বনি।। চণ্ডীদাস কহে তখন শুনহ কানাই। ঠেকিলে দারুণ বনে যেতে পাবে নাই।। keyboard_arrow_right
  • বলরামের কর লৈয়া গোপালেরে সমর্পিয়া
    বলরামের কর লৈয়া গোপালেরে সমর্পিয়া পুন পুন বলে নন্দরাণী। এই নিবেদন তোরে না যাবে কালিন্দীতীরে সাবধান মোর নীলমণি।। রামেরে লইয়া কোরে সিঞ্চয়ে আঁখির নীরে পুনপুন চুম্বে মুখখানি। সভার অগ্রজ তুমি তোরে কি শিখাব আমি বাপ মোর যাইয়ে নিছনি।। বলাই রাণীর পায়ে পুন পুন প্রণময়ে পুনপুন রাণী কোলে করে। যাইতে না পারে বনে বান্ধিল রাণীর প্রেমে […] keyboard_arrow_right
  • বলরামের বেশে রাই ক্রোধাবেশে চলে
    বলরামের বেশে রাই ক্রোধাবেশে চলে। চন্দ্রাবলী কুঞ্জে গিয়া দেখিল সকলে।। হেদেরে কানাই দেখি একি ব্যবহার। ডাকিয়া উত্তর আমি না পাই তোমার।। এখানে কি কাজে আছ বলনা আমারে। নতুবা শিঙ্গার বাড়ি মারিব তোমারে।। বলরামে দেখি চন্দ্রাবলী লুকাইল। শ্যামের হাত ধরি রাধা বাহির হইল।। মনে মনে ভাবে কৃষ্ণ পরশ পাইয়া। চিনিলেন শ্রীরাধার চরণে চাহিয়া।। হরষিত হৈল শ্যাম […] keyboard_arrow_right
  • বলরে সুবল আমি কি বুদ্ধি করিব
    বলরে সুবল আমি কি বুদ্ধি করিব। দিবা অভিসারে আমি কেমনেতে যাব।। সুবল বলয়ে রাই শুনহ বচন। পরিধান কর তুমি মোর আভরণ।। তোমার বেশ আমায় দাও আমি রহি ঘরে। আমার বেশে যাও তুমি কানু ভেটিবারে।। আপনার বেশভূষা সুবলেরে দিল। সুবলের বসন রাই আপনি পরিল।। রাই কহে দেখ সুবল বেশ নাহি হইল। যদুনাথ দাস বলে প্রমাদ পড়িল।। keyboard_arrow_right
  • বলহ এমন কেনে হাল ভেল
    “বলহ এমন কেনে হাল ভেল ধূলাতে ধূসর লুটী। কহ কহ দেখি কিসের কারণে কোথা হয়ে বেশ পাটী।।” কহিতে লাগিল চতুর মুরারী কহে বলরাম আগে। “যমুনা-ভ্রমণ করিতে করিতে আইল ফুলের বাগে।। দেখিয়া ফুলের বাগান সুন্দর দুসারি ফুটিল ফুল। দেখিতে দেখিতে নয়ন গোচর তাহে ঝুরে অলিকুল ।। গোকুলের লীলা মনে পড়ি গেল সে মোর যশোদা মায়। সুগন্ধি […] keyboard_arrow_right
  • বলাই দাদা এই বার আমার
    বলাই দাদা এই বার আমার আঁখি বান্ধি ধররে। লুকাগ রে রাখালগণে করি আমি অন্বেষণে ধরে এনে দিব তোমার করে রে।। আমি একবার যারে ছোঁব তার সঙ্গে পোস লিব একে একে চড়িব সব কান্ধে রে। শুনরে কানাই ভাই রাখালে ধরতে পারিবে নাই ভুলিয়া যাই বা কোন খানে রে।। পথ ভুলিবরে যখন বাঁশিতে গাইব তখন এইবার দাদা […] keyboard_arrow_right
  • বলি বলি যাত ললিতা আলি
    বলি বলি যাত ললিতা আলি। শ্যামগৌরী মুখ মণ্ডল ঝলকই ছবি উঠত অতি ভালি।। ধ্রু। কুসুমিত কুঞ্জ- কুটীর মনমোহন কুসুম শেযে দুহু নওল কিশোর। কোকিল মধুকর মঙ্গল গায়ত বন বৃন্দাবন আনন্দে হিলোল।। রজনীক শেষে জাগি শ্যাম সুন্দরী বৈঠলি সখিগণ সঙ্গ। শ্যামবয়নে ধনি করহি আগোরল কহইতে রজনীক রঙ্গ।। হেরি ললিতা তব মৃদু মৃদু হাসত পুলকে রহলি তনু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ