• বাসিত বিশদ বাস-গেহে বৈঠত
    বাসিত বিশদ বাস-গেহে বৈঠত বহ্নি-ভবন বলি উঠই । বরিহা-বিরচিত বীজন বিজইতে বিষধর-বিষ সম বলই।। বলানুজ বুঝলহোঁ বহুবিধ বোধি। বরবিধু-বয়নি বিনোদিনি বল্লবি বুড়ত বিরহ-পয়োধি।। বিগলিত-বলয় বাহু বিস-বল্লরি বিলপই বিপিন-বিতান। বিছুরল বেশ-বিলাস বিলাসিনি বহু বৈদগধি-বিধান।। ব্রজ বনিতা বসুধা-তলে বিলুঠই বিঘটিত বিমল শয়ান। বিরমিত বচন বিচারই বাউরি গোবিন্দদাস রস গান।। keyboard_arrow_right
  • বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে
    বাহির হইয়া দেখ রে রাধা বিনোদ রায় সাজে। গো-ধেনু লইয়া রঙ্গে চলে কানু আন সঙ্গে চলিলে চলিতে সুরঙ্গ সিঙ্গাটি বাজে । ধু আগে পাছে শত ধেনু তার মাঝে রামকানু সঙ্গে করি বলরাম ভাই। সবে বোলে ভাই কানু-রামে লইল শিঙ্গা বেণু তার সাথে চল গীত গাই। দিল্লীর আগে বিস্তর দূর তার মাঝে ইসলামপুর তাতে রামকানু করে […] keyboard_arrow_right
  • বাহিরিল শ্যাম নাগর রাধা নাম স্মরি
    বাহিরিল শ্যাম নাগর রাধা নাম স্মরি। স-ধীরে গমন করে বামেতে বাঁশরী।। ইতি উচি চাহে শ্যাম কোই নাহি আর । বৃন্দা বিপিনেতে চলে সে নাগরবর।। যাইতে যাইতে পথে চিন্তে নীলমণি। কুখানে ভেটিব আমার রাই বিনোদিনী।। আমাকে চাহিঞা বসিথিবে রসময়ী। অতেক ভাবিয়া নাগর সত্বরে চলই। মদনের কুঞ্জে তবে সঙ্কেতের স্থান। তথা প্রবেশিল গিঞা মুরলী-বদন।। দেখিল নাগর-রায় ধনী […] keyboard_arrow_right
  • বাহুড়িয়া আইস বন্ধু পরাণ-পুতলি
    বাহুড়িয়া আইস বন্ধু পরাণ-পুতলি। তোমা না দেখিয়া প্রাণ করিছে বিকুলি।। কত আঁখি পসারিব মথুরার পথে। পাপিয়া পরাণ নাহি গেল তোমার সাথে।। হেদে হে গোকুল-প্রাণ জীবন-ধন শ্যাম। এক বেরি দরশন দিয়া রাখ প্রাণ।। জনম অবধি দুখ আছে হিয়া ভরি। দেখিলে তোমার মুখ সকলি পাসরি।। একবার বাহুড়িয়া আইস ব্রজপুরে। নিরখি তোমার মুখ দুখ যাউক দূরে।। শীতল মন্দির […] keyboard_arrow_right
  • বিকচ কনয়া কষণ কাঁতি
    বিকচ কনয়া কষণ কাঁতি। বদন পূর্ণিমাচাঁদের ভাঁতি।। দশন শিখর নিকর পাঁতি। অধরে অরুণ বান্ধুলী মাতি।। মধুর মধুর গৌরাঙ্গশোভা। এ তিন ভুবননয়নলোভো।। কি জানি কি রসে সতত মাতি। গমন মন্থর গাজেন্দ্র ভাঁতি।। অরুণ নয়নে ঝরয়ে লোর। আসিয়া বসে কি চকোর জোড়।। সোঙরি কান্দয়ে পূরব লেহ। যৈছন গরজে নবীন মেহ।। কোথা বৃন্দাবন বলিয়া ডাকে। যদু কহে পহুঁ […] keyboard_arrow_right
  • বিকচ কমল তেজি ভমরী সেওল মধুরি ফুল
    বিকচ কমল তেজি ভমরী সেওল মধুরি ফুল। সমঅ সম্পদ দেখি ডরাএল বড়েও বচন ভূল।। সাজনি ভল ভেল অভিসার। সুপহু এলিএ জথাঁ গেলি হে তকর পুন অপার।। গুণক বান্ধল আএল নাগর মন্দির ন দেখল তোহিঁ । মদন সরে বেআকুল মানস আএল চৌদিস জোহি।। সুনি সেজ সুতি রহল বাকুল নয়নে তেজএ নীর। হরি হরি হরি পুকারএ দেহ […] keyboard_arrow_right
  • বিকচ সরোজ ভান মুখমণ্ডল
    বিকচ সরোজ ভান মুখমণ্ডল দিঠিভঙ্গিম নট খঞ্জন জোড়। কিয়ে মৃদু মাধুরি হাস উগারই পী পী আনন্দে আঁখি পড়লহি ভোর।। বরণি না হয় রূপ বরণ চিকণিয়া । কিয়ে ঘনপূঞ্জ কিয়ে কুবলয়দল কিয়ে কাজর কিয়ে ইন্দ্রনীলমণিয়া।।ধ্রু।। অঙ্গদ বলয়া হার মণি-কুণ্ডল চরণে নূপুর কটি কিঙ্কিনি কলনা। আভরণবরণ কিরণে অঙ্গ ঢর ঢর কালিন্দিজলে যৈছে চান্দকি চলনা।। কুঞ্চিত কেশ বেশ […] keyboard_arrow_right
  • বিকট জটাচয় কিছু ন লোক ভয় হে
    বিকট জটাচয় কিছু ন লোক ভয় হে উর ফনী-পতি দিগ বাস। কওন পথ ভেটতাহ হে, আগে মাই, যাইত উমত হমার।। ত্রিপুর দহন করু ছারে ছাল ভরু হে বসহ চঢ়ল বর বুঢ়। তীনি নয়ন হর এক অনল ভর হে সির সুবসরি জলধার।। ভনই বিদ্যাপতি গৌরী বিকল মতি হে ওহি উমতাক উদেস।। keyboard_arrow_right
  • বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ
    বিকলে বিকলে তেজি বৈঠি রহুঁ। প্রতিপক্ষ-সভা চহুঁ-ওর বহু। যব নন্দ-সুনন্দন পাদে পড়ে। তব কোপ বঢ়ে অভিমান চঢ়ে।। নিজ-সঙ্গি-সখী-গণ-হীত-কথা। শুনি ভালে উঠায়লি ভাঙ-লতা।। বিহি চীত-উচীত সুদণ্ড কিয়া। অব খর্ব্ব ভয়ো সব গর্ব্ব তুয়া।। অধিরূঢ় অহঙ্কৃতি ভদ্র নহে। শশিশেখর বেরহি বের কহে।। keyboard_arrow_right
  • বিকসিত কুসুম ঝরই মকরন্দ
    বিকসিত কুসুম ঝরই মকরন্দ। সব বন পবন পসারল গন্ধ।। মধু পিবি ধাবই মধুকর-পুঞ্জ। গাবই ভ্রমি ভ্রমি কেলি-নিকুঞ্জ।। হরি হরি সব সখি ঘুমল শয়নে। অলসভাবে রহু অরুণিত নয়নে।। কূজই কোকিল মধুকর-নাদ। শুনি শুনি মনমথ মদ-উনমাদ।। উয়লহি হিম-কর ঊজর রাতি। ঝলকই তরুকুল কিশলয়-পাঁতি।। দশ দিশ পূরল খগ-গণ গানে। বলরাম জানল নিশি-অবসানে।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ