• ভাবিনি ভল ভএ বিমুখ বিধাতা
    ভাবিনি ভল ভএ বিমুখ বিধাতা। জইহ পেম সুরতরু সুখদায়ক সইহ ভেল দুখদাতা।। তোর সুমরি গুন মোর হৃদয় সূন নোর নয়ন রহু ঝাঁপি। গরজ গগন ভরি জলধর হরি হরি অব হমর হিয় কাঁপি।। করিঅ জতন জত বিফল হোয় তত ন পাইঅ তোহর সমাজে। বিরহ দহন দহ তইও জীব রহ সব তহ ই বড়ি লাজে।। নিবিড় নেহ […] keyboard_arrow_right
  • ভাবিনি শুন কিছু করি অবধান
    ভাবিনি শুন কিছু করি অবধান। রাধানম কহই যদি পন্থিক শুনইতে আকুল কান।। কি রসে রিঝায়লি সো বর নাগর অনুখণ তোহারি ধেয়ান। রমণী শিরোমণি জানলুঁ তহুঁ ধনী কথি লাগি সাধসি মান।। কত কত নাগরী গৌরী আরাধই যো পদ করইতে লাভ। সো জন আকূল তুয়া লাগি সুন্দরি কী ফল কঠিন স্বভাব।। আপন পীতাম্বর হেরি চমকিত মন তোহারি […] keyboard_arrow_right
  • ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে
    ভাবে ভাবে ভাবের খেলা হবে ঐ কুঞ্জবনে, গো প্রাণের সজনী, গোপালে রাখিও সযতনে। গোপাল রাখিও সযতনে। গোপাল কোথা আমি কোথা, পড়ে রলেম যথা তথা, কংস আদি বসিল সাক্ষাতে। (গো প্রাণের সজনী) কংস রাণীর ধ্বংস চিত, বসিল গাইতে গীত। মোহন স্বরে পোষিল যামিনী। (গো প্রাণের) নাতিন আমার সঙ্গগত, হার খুসী অবিরত, খেম্‌টা তালে হৈল মাতোয়ারা । […] keyboard_arrow_right
  • ভাবে দর দর বুক গৌরাঙ্গের চাঁদমুখ
    ভাবে দর দর বুক গৌরাঙ্গের চাঁদমুখ ভাবিতে শুইলা শচী মায়। কনক কষিল জনু গৌর সুন্দরতনু স্বপনেতে দরশন পায়।। মায়েরে দেখিয়া গোরা অরুণ নয়ানে ধারা চরণের ধূলি নিল শিরে। সচকিতে উঠি মায় ধাই কোলে করে তায় ঝর ঝর নয়ানের নীরে।। দুহুঁপ্রেমে দুহুঁ কান্দে দুহুঁ থির নাহি বান্ধে কহে মাতা গদগদ ভাষে। আন্ধল করিয়া মোরে ছাড়ি গেলা […] keyboard_arrow_right
  • ভাবে ভরল হেম তনু অনুপাম রে
    ভাবে ভরল হেম তনু অনুপাম রে অহনিশি নিজরসে ভোর। নয়নযুগল প্রেম জলে ঝর ঝররে ভুজ তুলি হরি হরি বোল।। নাচত গৌর কিশোর মোর পহু রে অভিনব নবদ্বীপ-চাঁদ।। ভাবভরে হেলন ভাবভরে দোলন প্রতি অঙ্গে মনমথ ফাঁদ ।। জিতল নীপফুল পুলক-মুকুল রে প্রতি অঙ্গে ভাব বিথারি। রসভরে গরগর চলই খলই রে গোবিন্দ দাস বলিহারি।। keyboard_arrow_right
  • ভাবে ভরল হেম-তনু অনুপাম রে
    ভাবে ভরল হেম- তনু অনুপাম রে অহনিশি নিজ রসে ভোর। নয়নযুগল প্রেম- জলে ঝর ঝর রে ভুজ তুলি হরি হরি বোল।। হরি হরি মরি কি পিরীতিময় ফাঁদ। নাচত গৌর কিশোর মোর পহু রে অভিনব নবদ্বীপচাঁদ।।ধ্রু।। জিতল নীপফুল পুলকমুকুল রে প্রতিঅঙ্গে ভাব বিথারি। রসভরে গর গর চলই খলই রে গোবিন্দ দাসিয়া বলিহারি। keyboard_arrow_right
  • ভাবের অন্তরে ভাবের উদয়
    ভাবের অন্তরে ভাবের উদয় তাহার উপরে ভাব। ফুলের মধু চাঁপার পাখড়ি গন্ধেতে দিল লাভ।। বড় বড় জন রসিক কহয়ে রসিক কেহ ত নয়। তর তম করি বিচার করিলে কোটিকে গুটিক হয়।। কোন রসে কোন রসের উদয় কোন সুখে কোন সুখ। তাহার মাধুরী পশিয়া না পিয়ে এ বড় মনের দুখ।। সবার উপরে কি বা সে ঝামরু […] keyboard_arrow_right
  • ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়
    ভাবের আবেশে কহে গৌরাঙ্গ রায়। কৃষ্ণ গেল গোচারণে কান্দে উভরায়।। পুন কহে প্রাণনাথ ধবলীর সনে। সখাগণ লঞে নাথ গেলা সে বিপিনে।। ক্ষণে কৃষ্ণ কৃষ্ণ বলি করয়ে রোদন। ক্ষণে বৃন্দাবনের পথ করে নিরীক্ষণ।। গোরা মুখ হেরে কান্দে সহচরগণ। না বুঝল বলরাম বৃথাই জীবন।। keyboard_arrow_right
  • ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ
    ভাবের আবেশে বহু সীতাপতি মোর পহুঁ যোগাসনে বসিয়া আছিলা। হঠাৎ কি ভাব মনে হুহুঙ্কার গরজনে অকস্মাৎ উঠি দাঁড়াইলা।। আনিয়াছি আনিয়াছি অবনীমণ্ডলী। জগত তারিবে যেই নদীয়া উদয় সেই ইহা বলি নাচে বাহু তুলি।। তাঁহার উদণ্ড নৃত্যে ভূকম্পন হইল মর্ত্ত্যে ধরণী ধরিতে নারে ভার। শান্তিপুরনাথ সঙ্গে নরনারী নাচে রঙ্গে যেন ভেল আনন্দ-বাজার।। অদ্বৈতের হুহুঙ্কারে সপ্ত সর্গ ভেদ […] keyboard_arrow_right
  • ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া
    ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাবে গদ গদ কয়। ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত। ভূরু নাচাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলাইলে কত।। পীরিতি-রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা নগরের যত নাগরীর পীরিতের ধর ধার।। শুন গিরিধারী মথুরা বিহারী নারী-বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ