• ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া
    ভাবোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাব গদ্‌গদ হয়। “ব্রজ-পীরিতের প্রদীপ জ্বালিয়ে দীপ কি নিভাতে হয়।। কালিয়া কুটিল স্বভাব তোমার কপট পীরিতি যত।। ভুরু নাটাইয়ে মুচকি হাসিয়ে অবলা ভুলালে কত।। পীরিতি -রসের রসিক বোলাও পীরিতি বুঝিতে নার। মথুরা-নগরের যত নাগরীর পীরিতের ধার ধার’।। শুন গিরিধারি, মথুরা-বিহারি, নারী বধে নাহি ভয়। পীরিতি করিয়ে তোমারে ভজিলে শেষে কি এই […] keyboard_arrow_right
  • ভারতী গৌর নিকট যব ভেটঠ
    ভারতী গৌর নিকট যব ভেটঠ। পুরজন হেরি বয়ন করু হেঁঠ।। তবধরি দক্ষিণ পয়োধর কাঁপি। অবিরল লোরে নয়ন রহু ঝাঁপি।। সজনী লাখ বিপদ নাহিঁ মানি। রসময় গৌর বিমুখ-ভয় জানি।। মঝু মন ঐছন করত বিষাদ। ছোড়ব গৌর পড়ব পরমাদ।। দারুণ বিধি জনি সাধই বাদ। তনু ডারব সব গঙ্গ অগাধ।। কি এ অনুতাপে করব বিষপান। দীনবন্ধু শুনি হরল […] keyboard_arrow_right
  • ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে
    “ভাল হৈল আরে বঁধু আসিলা সকালে। প্রভাতে দেখিলুঁ মুখ দিন যাবে ভালে।। বঁধু তোমারে বলিহারি যাই। ফিরিয়া দাঁড়াও তোমার চাঁদ-মুখ চাই।।ধ্রু।। আই আই পড়েছে মুখে কাজরের আভা। ভালে সে সিন্দূর-দাগ মুনি মনোলোভা।। খর-নখ-দশনে অঙ্গ জরজর। কিবা সে কঙ্কণ-দাগ হিয়ার উপর।। নীলপাটের শাটী কোঁচার বলনি। রমণী-রমণ হৈয়া বঞ্চিলা রজনী।। সুরঙ্গ যাবক রঙ্গ উরে ভাল সাজে। এখন […] keyboard_arrow_right
  • ভাল না দেখিয়ে আজি
    (হেদে লো তোমারে) ভাল না দেখিয়ে আজি। কালা-মানিকের বাতাসে এ বুঝি মজিল গোকুল রাজি।।ধ্রু।। ভাবে ভরল সকল অঙ্গ মুখে ত না সরে রা। আবেশে অবশ ডঅথির চরণ ধরণে না যায় গা।। ঢর ঢর রাঙ্গা নয়নযুগল সঘনে নিশ্বাস ছাড়ো। পীন পয়োধর বসনে ঝাঁপিয়া অঙ্গ সদা কেনে মোড়ো।। পুছিলে মনের মরম না কহ মাথা তুলি নাহি চাও। […] keyboard_arrow_right
  • ভাল নাচেরে নাচেরে নন্দদুলাল
    ভাল নাচেরে নাচেরে নন্দদুলাল। ব্রজরমণীগণ চৌদিগে বেঢ়ল যশোমতি দেই করতাল।। রুনুর ঝুনুর ধ্বনি ঘাঘর কিঙ্কিণী গতি নট খঞ্জন ভাঁতি। হেরইতে অখিল নয়ন মন ভুলয়ে ইহ নব নীরদ কাঁতি।। করে করি মাখন দেই রমণীগণ খাওই নাচিয়ে রঙ্গে। ধ্বজবজ্রাঙ্কুশ পঙ্কজ সুললিত চরণ চালই কত ভঙ্গে।। কুঞ্চিত কেশ বেশ দিগম্বর কটিতটে ঘুংগুর সাজ। বংশী কহই কিয়ে জগজন মঙ্গল […] keyboard_arrow_right
  • ভাল ভাল বলি তবে
    ভাল ভাল বলি তবে গ * * * * বর। গোকুলে নন্দের ঘরে দেব গদাধর।। মনেতে জানিল মুনি দেব নারায়ণ। বসিলা রাখিতে * * * কিছু করণ।। করিলা জজ্ঞের কুণ্ড কাষ্ট ফেলি তথি। বেদ অধ্যায়ন পাঠ পড়েন সুকৃতি।। ঘৃতের আহুতি দিলা নানা মন্ত্র পড়ি। নানা উপাচার দব্য দিলা সারি ২।। রজত কাঞ্চন আর নানা সুত্র […] keyboard_arrow_right
  • ভাল ভাল ভাল কালিয়া নাগর
    “ভাল ভাল ভাল কালিয়া নাগর শুনালে ধরম-কথা। পরের রমণী মজালে যখন ধরণ আছিল কোথা।। চোরের মুখেতে ধরম-কাহিনী শুনিতে পায় যে হাসি। পাপপুণ্য-জ্ঞান তোমার যতেক জানয়ে বরজবাসী। চলিবার তরে দাও উপদেশ পাথর চাপিয়া পিঠে । বুকেতে মারিয়া চাকুর ঘা তাহাতে নুনের ছিটে।। আর না দেখিব ও কালমুখ এখানে রহিলে কেনে। যাও চলি যথা মনের মানুষ যেখানে […] keyboard_arrow_right
  • ভাল ভাল ভাল কালিয়া নাগর
    ভাল ভাল ভাল কালিয়া নাগর শুনালে ধরম-কথা। পরের রমণী মজালে যখন ধরম আছিল কোথা।। চোরের মুখেতে ধরম-কাহিনী শুনিতে পায় যে হাসি। পাপ পুণ্য জ্ঞান তোমার যতেক জানয়ে বরজবাসী।। চলিবার তরে দাও উপদেশ পাথর চাপিয়া পিঠে। বুকেতে মারিয়া চাকুর ঘা তাহাতে নুনের ছিটে।। আর না দেখিব ও কাল মুখ এখানে রহিলে কেনে। যাও চলি যথা মনের […] keyboard_arrow_right
  • ভাল ভাল রে নাচে গৌরাঙ্গ রঙ্গিয়া
    ভাল ভাল রে নাচে গৌরাঙ্গ রঙ্গিয়া। প্রেমে মত্ত হুহুঙ্কারে কলি-কল্‌মশ হরে পিছে বুলে নিতাই ধরিয়া।।ধ্রু।। করতাল মৃদঙ্গ বায় সভে উচ্চস্বরে গায় মুরারি মুকুন্দ বাসু সঙ্গে। পদ শুনি গোরারায় ধরণী না পড়ে পায় প্রেমসিন্ধু উছলে তরঙ্গে।। পুছে পহুঁ গৌরহরি কহ কহ নরহরি বামে গদাধর পানে চায়। প্রিয় গদাধর ধন্য প্রাণ যার শ্রীচৈতন্য গদাইর গৌরাঙ্গ লোকে গায়।। […] keyboard_arrow_right
  • ভাল ভেল মাধব সিদ্ধি ভেল কাজ
    ভাল ভেল মাধব সিদ্ধি ভেল কাজ। অব হাম বুঝলুঁ বিদগধরাজ।। নয়নক কাজর অধরক শোভা। বান্ধি রাখল অলি অতি মধুলোভা।। আজু ঝামর অতি শ্যামর অঙ্গ। যতনে গুপত রহু যামিনি-রঙ্গ।। খেণে খেণে নয়ন মুদসি আধ তারা। কহইতে বচন রচন আধহারা।। যাবক আধক উরপর লাগ। অনুখণ সো ধনি ধরু অনুরাগ।। সুরঙ্গ সিন্দূরবিন্দু ললিত কপালে। ধরল প্রবাল জনু তরুণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ