যমুনাক তীরে ধীরে চলু মাধব মন্দ মধুর বেণু বাওই রে। ইন্দিবরনয়নি বরজবধূ কামিনি সদন তেজিয়া বনে ধাওই রে।। অসিত অম্বুধর অসিত সরসিরুহ অতসিকুসুম অহিমকরসুতানীর। ইন্দ্রনীলমণি উদার মতকত শ্রীনিন্দিত বপু আভা রে।। শিরে শিখণ্ডদল নব গুঞ্জাফল নিরমল মুকুতালম্বি নাসাতল। নব কিশলয় অবতংস গোরাচন অলক তিলক মুখ শোভা রে।। শ্রোণি পীতাম্বর বেত্র বাম কর কম্বুকণ্ঠে বনমালা মনোহর। […]
keyboard_arrow_right