• যমুনার তীরে কানাই শ্রীদামেরে লৈয়া
    যমুনার তীরে কানাই শ্রীদামেরে লৈয়া। মাথামাথি রণ করে শ্রমযুত হৈয়া।। প্রখর রবির তাপে শুখাইল মুখ। দেখি সব সখাগণের মনে হইল দুখ।। আর না খেলিব ভাই চল যাই ঘরে। সকালে যাইতে মা কহিয়াছে সভারে।। মলিন হইল কানাই মুখানি তোমার। দেখিয়া বিদরে হিয়া আমা সভাকার।। বেলি অবসান হৈল চল ঘরে যাই। কহে বলরাম দূর বনে গেল গাই।। keyboard_arrow_right
  • যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে
    যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে। শাঙলী ধবলী বলি আনন্দিত অঙ্গে।। আসিয়া নিভৃত কুঞ্জে সবে দাঁড়াইল। রাখাল দেখিয়া শ্যাম চমকি উঠিল।। “কোন গ্রামে বসতি রে, কোন গ্রামে ঘর। আমার কুঞ্জেতে কেন হরিষ অন্তর।। কাহার নন্দন তোরা, সত্য করি বল।।” মুখে হেসে বাক্য কহে অন্তরে বিভোল।। রাধা-অঙ্গের গন্ধে কৃষ্ণের নাসিকা মাতায়। আপাদমস্তক কৃষ্ণ ঘন ঘন চায়।। […] keyboard_arrow_right
  • যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে
    যমুনার তীরে সবে যায় নানা রঙ্গে। শাঙলী ধবলী বলি আনন্দিত অঙ্গে।। আসিয়া নিভৃত কুঞ্জে সবে দাঁড়াইল। রাখাল দেখিয়া শ্যাম চমকি উঠিল।। “কোন্ গ্রামে বসতি রে কোন্‌ গ্রামে ঘর। আমার কুঞ্জেতে কেন হরিষ অন্তর।। কাহার নন্দন তোরা সত্য করি বল।” মুখে হেসে বাক্য কহে অন্তরে বিভোল।। রাধা-অঙ্গের গন্ধে কৃষ্ণের নাসিকা মাতায়। আপাদ মস্তক কৃষ্ণ ঘন ঘন […] keyboard_arrow_right
  • যমুনার দু’কূল আলা কৈল নায়্যার রূপে
    যমুনার দু’কূল আলা কৈল নায়্যার রূপে। জগজন মন ভুলে দেখিয়া স্বরূপে।। গলে বনমালা দোলে শিরে শিখি-পাখা। দেখি মেনে জাতি কুল নাহি যায় রাখা।। মুচকি হাসিয়া নায়্যা যার পানে চায়। যাচিয়া যৌবন দিতে সেই জন ধায়।। ঠেকিলুঁ নায়্যার হাতে কি করি উপায়। বজর পড়িল সখি কুলের মাথায়।। বংশীবদনে কহে থির কর হিয়া। তোমরা এমন হৈলা না […] keyboard_arrow_right
  • যশোদা বলেন বাণী সেথে ইন্দু নীলমণি
    যশোদা বলেন বাণী সেথে ইন্দু নীলমণি করে কনে না দেখি মুরলি। কহ যাদু আমারে গিয়াছিলি কার ঘরে বদন মলিন বনমালী।। খাইয়া আমার মাথা মুরলি হারালি কোথা হায় গোপাল কি কাজ করিলে। মায়ের কপালে লেখা হেদে গো রামের মা না জানি কি আছয়ে কপালে।। সোনা যে হারাতে নাই কি করিলি কানাই কান্দিয়া কান্দিয়া রাণী বলে। হায় […] keyboard_arrow_right
  • যশোদা বলেন–শুনগো রোহিণি
    যশোদা বলেন– “শুনগো রোহিণি, আর কি দাঁড়ায়ে দেখ। কৃষ্ণ বলরাম ছাড়িয়ে চলিল আর কি পরাণ রাখ।। অনেক যতনে পাইয়া রতনে বিধি দিয়াছিল মোরে। পুন হরি নিল কোন্‌ অপরাধে আমার করম-ফলে।। দেব আরাধিয়া যখন পূজিল যবে দিয়াছিল বর। গৌরীর দুয়ারে অপরাধ-ফলে না পূজিলা তাতে হর।। সেই দোষে রোষ দেবের হইল তাহাতে এ দশা ভেল। কোলের বালক […] keyboard_arrow_right
  • যশোদা বলেন বাছা শুন মোর বাণী
    যশোদা বলেন বাছা শুন মোর বাণী। ঘরে ঘরে চুরি কর‍্যা কেন খাও নুনি।। যতেক গোপের মায়্যা দেয় গালাগালি। তেঁঞি পুন নিষেধিয়া তোমা প্রতি বলি।। সোনার লাটিম দিব কনক পাঁচনি। উরে বসি খাও তুমি দধি দুগ্ধ নুনি।। অন্যের বাটিতে যাও তুমি নুনি খাইতে। গোপনারী পথে আইসে গাল্যাইতে গাল্যাইতে।। নারিব সহিতে আমি গোয়ালার গালি। করপুটে তোমাস্থানে হৈনু […] keyboard_arrow_right
  • যশোদা বলেন শুন গো রোহিণি
    যশোদা বলেন শুন গো রোহিণি আর কি দাঁড়ায়ে দেখ। কৃষ্ণ বলরাম ছাড়িয়ে চলিল আর কি পরাণ রাখ।। অনেক যতনে পাইয়া রতনে বিধি দিয়াছিল মোরে। পুন হরি নিল কোন্‌ অপরাধে আমার করমফলে।। দেব আরাধিয়া যখন পূজিল যবে দিয়াছিল বর। গৌরীর দুয়ারে অপরাধ ফলে না পূজিলা তাতে হয়।। সেই দোষে রোষ দেবের হইল তাহাতে এ দশা ভেল। […] keyboard_arrow_right
  • যশোদা রোহিণী পরম যতনে
    যশোদা রোহিণী পরম যতনে সাজাওল সব সখী। সুন্দর সিন্দূর কটক ঠাটক লাগল কামের আঁখি।। যশোদাঅন্তর অমিয়াসাগর রাধিকা মকর তায়। অগম অথল মধুর শীতল ডুবল সকল গায়।। আমার জীবন তোমরা দু জন দুখানি আঁখির তারা। ব্রজরাজমন জানিবা এমন সে জন আমারি পারা। এ ঘরকরণ তোদের কারণ শুনহ রাজার ঝী। ধাতার মাথায় পড়ুক বজর আর বা বলিব […] keyboard_arrow_right
  • যশোদা রোহিণী সকল গোপিনী
    যশোদা রোহিণী সকল গোপিনী দেখিঞা পুছই কথা। বধূর করেতে ধরি আচম্বিতে কি লাগি আইলে হেথা।। জটিলা কুটিল কহিল সকল ধরি সুবলের হাথে। নন্দের কুমার বনের ভিতর দেখিলাম বধূর সাথে।। তখনি সুবল হাসি খল খল করল আপন সাজ। যশোদার মন আনন্দে মগন জটিলা পাইল লাজ।। পবন গমনে আইল ভবনে হৃদয়ে রহল ধন্দ। আস্য আস্য বলে চরণ […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ