• যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে
    যো মুখ দেখিতে হিয়া বিদরয়ে কে তাথে পরাণ ধরে। ভালে সে কামিনী দিবস রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। সই সে কালা কদম্বতলে। ও রূপ দেখিয়া কুলে তিলাঞ্জলি দিলুঁ যমুনার জলে।। বঞ্চিম নয়ানে ভঙ্গিম চাহনি তিলে পাসরিতে নারি। এত দিনে সখি নিচয়ে জানিলুঁ মজিল কুলের নারী।। চাঁচর চুলে সে ফুলের কাঁচনি সাজনি ময়ূর-পাখে। বলরাম বলে কোন বা […] keyboard_arrow_right
  • যো শচিনন্দন চাঁদ জিনি ঊজর
    যো শচিনন্দন চাঁদ জিনি ঊজর সুমেরু জিনিয়া বর অঙ্গ। কাম কোটি কোটি জিনি যছু লাবণি মত্ত-গজ জিনি গতি-ভঙ্গ।। সজনী কো ইহ দুখ সহ পার। সো অব অসিত- চাঁদ সম খীয়ত লোচন ঝর অনিবার।। মথুরা মথুরা বলি পুন পুন কান্দই অতিশয় দূবর ভেল।। হাস-কলা-রস দুরহিঁ সবহুঁ গেও না রহ ভকতক মেল। ইহ বড় শেল রহল মঝু […] keyboard_arrow_right
  • যো শচিনন্দন ভুবন আনন্দন
    যো শচিনন্দন ভুবন আনন্দন করু কত সুখদ বিলাস। কৌতুক–কেলি-কলা-রসে নিগমন সতত রহত মুখে হাস।। সজনি ইহ বড় হৃদয়ক তাপ। অব সোই বিরহে বেয়াকুল-অন্তর কহতহি কতই প্রলাপ।। গদ গদ কহত কাহাঁ মঝু প্রাণনাথ ব্রজ-জন-নয়ন আনন্দ। কাহাঁ মঝু জীবন ধারণ-মহৌষধি কাহাঁ মঝু সুধারস-কন্দ।। পুন পুন ঐছন পুছত নিজ জনে রোয়ত করত বিষাদ। রাধামোহন দুখি ভকত-বচন দেখি কৃপায়ে […] keyboard_arrow_right
  • যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই
    যোই নিকুঞ্জে আছয়ে ধনি রাই। তুরিতহিঁ নাগর মীলল যাই।। হেরইতে বিরহিণি চমকিত ভেল। শ্যামর ধরি নিজ কোর পর নেল।। পুলকিত সব তনু ঝর ঝর ঘাম। দুহুঁ বিবরণ কাঁপয়ে অবিরাম।। আনন্দ-লোরহিঁ সভ বহি যায়। বয়ন বয়ন দুহুঁ হিয়ায় হিয়ায়।। দুরে গেও যতহুঁ বিরহ-হুতাশ। কছু নাহি বুঝল বলরাম দাস।। keyboard_arrow_right
  • যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে
    যোই নিকুঞ্জে রাই পরলাপয়ে সোই নিকুঞ্জসমাজ। সুমধুর গুঞ্জনে সব মনরঞ্জনে মীলল মধুকররাজ।। রাইক চরণ নিয়ড়ে উড়ি যাওত হেরইতে বিরহিণি রাই। সখি অবলম্বনে সচকিত লোচনে বৈঠল চেতন পাই।। অলি হে না পরশ চরণ হামারি। কানু অনুরূপ বরণ গুণ যৈছন ঐছন সবহু তোহারি।।ধ্রু।। পুররঙ্গিণিকুচ- কুঙ্কুমরঞ্জিত কানুকণ্ঠে বনমাল। তাকর শেখ বদনে তুয়া লাগল জ্ঞানদাস হিয়ে শাল।। keyboard_arrow_right
  • যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া
    যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া। লইল হরের শিঙ্গা আপনি মাগিয়া।। সাজল রাখালবেশ রাধা বিনোদিনী। ললিতারে বলরাম, কানাই আপনি।। বলরামের হেলে শিঙ্গা বলে রাম কানু। মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু।। চণ্ডীদাস বলে–“যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী।।” keyboard_arrow_right
  • যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া
    যোগমায়া পৌর্ণমাসী সাক্ষাতে আসিয়া। লইল হরের শিঙ্গা আপনি মাগিয়া।। সাজল রাখাল বেশ রাধা বিনোদিনী। ললিতারে বলরাম কানাই আপনি।। বলরামের হেলে শিঙ্গা বলে রাম কানু। মুরলী নহিলে কে ফিরাইবে ধেনু।। চণ্ডীদাস বলে যদি রাই বনমালী। সলিল আনিয়া পত্রে করহ মুরলী।। keyboard_arrow_right
  • যোগোমায়া ভগবতী দেবী পৌর্ণমাসী
    যোগোমায়া ভগবতী দেবী পৌর্ণমাসী। দেখিয়া যশোদাপুত্র নন্দগৃহে আসি।। সভে সাবধান করি যশোদারে কহে। বহু পুণ্যে এ হেন বালক মিলে তোহে।। বহু আশীর্ব্বাদ কৈলা হরষিত হৈয়া। রূপ নিরখয়ে সুখে এক দিঠে চাইয়া।। এ দাস শিবাই বলে অপরূপ হেরি। দেখিয়া বালকঠাম যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • যৌবন গেল মোর রে
    যৌবন গেল মোর রে। ধু হেদে রে সজনি সই দুঃখ হৈল সার, হারাইলুম লাখের যৌবন না পাইমু আর। আবালকালে আছিলুঁ ভালো কি হৈল বাড়িয়া দিনে দিনে বাড়ে যৌবন পাঞ্জর ভেদিয়া। হাটে যাম মুই ঘাটে যাম মুই মুণ্ডে আঞ্চল দিয়া। কতকাল রাখিমু এ যৌবন লোকের বৈরী হইয়া। অভাগী খোঁয়ারী লাগি না আইল যমরা শুকনা পুষ্পের মাঝে […] keyboard_arrow_right
  • রঘুনন্দনের পিতা মুকুন্দ তাহার ভ্রাতা
    রঘুনন্দনের পিতা মুকুন্দ তাহার ভ্রাতা নাম যার নরহরি দাস। রাঢ়ে বঙ্গে সুপ্রচার পদবী যে সরকার শ্রীখণ্ডগ্রামেতে বসবাস।। গৌরাঙ্গ জন্মের আগে বিবিধ রাগিণী রাগে ব্রজরস করিলেন গান। হেন নরহরিসঙ্গ পাঞা পহুঁ শ্রীগৌরাঙ্গ বড় সুখে জুড়াইলা প্রাণ।। পহুঁর দক্ষিণে থাকি চামর ঢুলায় সখী মধুমতী রূপে নরহরি। পাপিয়া শেখর কয় তার পদে মতি রয় এই ভিক্ষা দেও গৌরহরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ