• রাই-মুখ হেরি নাগর মুরারি
    রাই-মুখ হেরি নাগর মুরারি রোদন বেদন পেয়া। রাধার বেদন হেরিয়ে সঘন রথের উপরে রয়া।। তুরিত করিয়া পুন সে আসিব ইহাতে নাহিক আন। তুমি দেহ বাণী মথুরা যাইতে অখল রমণী প্রাণ।। এ বোল বলিতে বরজ-রমণী মরমে বেন্ধল শর। হিয়া ছট্ফট্‌ পরাণ-পুথলি তনু হল জর জর।। এ বোল শুনিয়া নাগর রসিয়া বঙ্কিম-নয়ানে চায়। রথ চালাইয়া তুরিত গমন […] keyboard_arrow_right
  • রাই-রূপ অমিয়ার ধারা
    রাই-রূপ অমিয়ার ধারা। সুকোমল তনু কিয়ে নবনীতপারা।। ঝলমল করে মুখশশী। ঈষৎ হাসিতে সুধা ঢালে রাশি রাশি।। নাসায়ে বেসর ভাল সাজে। উপমা দিবার ঠাঁই নাই জগমাঝে।। অঞ্জনে রঞ্জিত দুটী আঁখি। সদাই চঞ্চল জিনি খঞ্জনিয়া পাখী।। চাঁচর চিকুরে বনি বেণী। পিঠেতে লোটায় কিয়ে কালভুজঙ্গিনী।। ভুজযুগ চারু করাঙ্গুলি। কনক মৃণালে কি বিলসে চাঁপা কলি।। কিবা ভঙ্গি রসের হিলোলে। […] keyboard_arrow_right
  • রাই, আজু কেন হেন দেখি
    “রাই, আজু কেন হেন দেখি। স্বরূপ করিয়া কহনা আমারে মনের মরম সখি।। আঁখি ঢুলু ঢুলু ঘুমেতে আকুল জাগিয়াছ বুঝি নিশি। রসের ভরেতে অঙ্গ নাহি ধরে বসন পড়িছে খসি।। এক কহিতে আর কহিতেছ বচন হইয়া হারা। রসিয়ার সনে কিবা রসরঙ্গে সাঙ্গ হয়েছে পারা।। ঘন ঘন তুমি মুড়িতেছ অঙ্গ সঘনে নিশ্বাস ছাড়। স্বরূপ করিয়া কহনা কহসি কপট […] keyboard_arrow_right
  • রাই, তুমি সে আমার গতি
    “রাই, তুমি সে আমার গতি । তোমার কারণে রসতত্ত্ব লাগি গোকুলে আমার স্থিতি।। নিশি দিশি বসি গীত আলাপনে মুরলী লইয়া করে। যমুনা-সিনানে তোমার কারণে বসি থাকি তার তীরে।। তোমার রূপের মাধুরী দেখিতে কদম্বতলাতে থাকি। শুনহ কিশোরি, চারি দিকে হেরি যেমনত চাতক পাখী।। তব রূপ গুণ মধুর মাধুরী সদাই ভাবনা মোর। করি অনুমান সদা করি গান […] keyboard_arrow_right
  • রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া
    “রাই, তুরিতে শ্যামেরে দেখ গিয়া। যেন মরকত মণি ধূলায় লোটায়া।। কোথা না পড়িল চূড়া মালতীর মালা। কোথা না পড়িল সেই নূপুর বলয়া।। কোথা না পড়িল পীত ধড়ার অঞ্চল। কোথা না পড়িল নব মুঞ্জরীর দল।। নিকুঞ্জে পড়িয়া অঙ্গ ধূলায় ধূসর। রাধা রাধা বলি কান্দে উচ্চস্বর।। মধুর মুরলী যার অতি প্রিয়া সুধা। সে কোথা পড়ল তার নাহিক […] keyboard_arrow_right
  • রাই, তোমার মহিমা বড়ি
    “রাই, তোমার মহিমা বড়ি । গোলোক তেজিয়া রহিতে নারিয়া আইলুঁ তথাই ছাড়ি।। রসতত্ত্বখানি আন অবতারে বুঝিতে নারিয়াছি। তাহার কারণে নন্দের ভবনে জনম লভিয়াছি।। * বর্ণ বর্ণ ভেদ রস চারি বেদ ভেদ আছে নয় রস। চারু সে পল্লব ছয় ছয় গুণ ইহা কি আনের বশ।। নবর্ত্তক রতি আঠার প্রকার পাঁচ গুণ তার হয় । তর তম […] keyboard_arrow_right
  • রাই, বড় সে দেখিল বিপরীত
    “রাই, বড় সে দেখিল বিপরীত। সে নব নাগর কান তোমার কেবল মন দেখিল সদয় অতি চিত।। বিরহ-বেদন-শরে ভেল তনু জরে জরে আন কহিতে নাহি আন। শুনিতে তোমার রীত পুলক মানয়ে চিত লোরে আঁখি হরল গেয়ান।। শ্রবণ পরশি শুনে তোমার মাধুরী-গুণে মোহিত হইল কলেবর। কেবল তোমার নাম নিরবধি জপে শ্যাম কাঁপে দুটি অধর সুন্দর।।” শুনিয়া সখীর […] keyboard_arrow_right
  • রাইএর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর
    রাইএর দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর মধুর মধুর চলি যায়। আগে পাছে সখিগণ করে ফুল বরিষণ কোন সখি চামর ঢুলায়।। দেখ সখি যুগল কিশোর। কুসুমিত বৃন্দাবন কল্পতরুর গণ সুশীতল জোতি উজোর।। ধ্রু। দুহু অঙ্গ চিত্র বেশ কুসুম বিচিত্র কেশ সৌরভে ভরল অলিকুল। রতন খচিত বেশ হেম মঞ্জির শিঞ্জিত নরোত্তম দাস মন পুর।। keyboard_arrow_right
  • রাইএর চরিত বুঝিতে ভার
    রাইএর চরিত বুঝিতে ভার। এমন কখন না দেখি আর।। কানড় কুসুম করেতে লইয়া। অনিমিখ আঁখে রহয়ে চাইয়া।। তিল আধ ধৃতি ধরিতে নায়ে। অনুখণ মনে সানে কি করে।। কি হৈল অন্তরে কিছু না ভায়। নরহরি কত সুধাবে তায়।। keyboard_arrow_right
  • রাইএর দশা সখীর মুখে
    রাইএর দশা সখীর মুখে। শুনিয়া নাগর মনের দুখে।। নয়নের জলে বহয়ে নদী। চাহিতে চাহিতে হরল সুখী।। অব যতনে ধৈরজ ধরি। বরজ গমন ইচ্ছিল হরি।। আগে আগুয়ান করিয়া তার। সখী পাঠায়ল কহিয়া সার।। এখনি আসিছি মথুরা হৈতে। ইথে আন ভাব না ভাব চিতে।। অধিক উল্লাসে সখিনী যায়। বড়ু চণ্ডীদাস তাহাই গায়।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ