• রাইয়ের দশমী দশা দেখি জীবনের আশা
    রাইয়ের দশমী দশা দেখি জীবনের আশা তেজিয়াছে সকল সুন্দরী। ভূতলে পড়িয়া কান্দে কেশ-পাশ নাহি বান্ধে উচ্চ স্বরে হাহাকার করি।। শ্যাম কুলিশ সমান তোর হিয়া। হেন প্রেমবতী-জনে না জানি কেমন-মনে কেমনে রয়্যাছ পাসরিয়া।।ধ্রু।। ললিতা বিরহানলে পড়িয়া ধরণী-তলে নিশি-দিশি নাহিক চেতন। বিশাখা আপন-শিরে কঙ্কণ আঘাত করে মুক্ত-কণ্ঠে করয়ে রোদন।। চিত্রা চম্পকলতা পড়ি আছে মুরছিতা সব অঙ্গ শিথিল […] keyboard_arrow_right
  • রাইয়ের বচন শুনি সখীগণ
    রাইয়ের বচন শুনি সখীগণ আনল যমুনা-বারি। নাগর সুন্দর সিনান করিল উলসিত ভেল গোরী।। ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাইল পীতবাস। পরিয়া বসন হরষিত মন বসিলা রাইক পাশ।। রাই বিনোদিনী তেরছ চাহনি হানল বঁধুর চিতে । নাগর সুন্দর প্রেমে গরগর অঙ্গ চাহে পরশিতে। মনে আছে ভয় মানের সঞ্চয় সাহস নাহিক হয়। অতি সে লালসে না পায় সাহসে […] keyboard_arrow_right
  • রাইয়ের বচন শুনি সখীগণ
    রাইয়ের বচন শুনি সখীগণ আনল যমুনা-বারি। নাগর সুন্দর সিনান করিল উলসিত ভেল গোরী।। ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া পরাইল পীতবাস। পরিয়া বসন হরষিত মন বসিলা রাইক পাশ।। রাই বিনোদিনী তেরছ চাহনি হানল বঁধুর চিতে। নাগর সুন্দর প্রেমে গর গর অঙ্গ চাহে পরশিতে।। মনে আছে ভয় মানের সঞ্চয় সাহস নাহিক হয়। অতি সে লালসে না পায় সাহসে […] keyboard_arrow_right
  • রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি
    রাইয়ের হৃদয় বুঝিয়া রীতি। কহিতে আওলুঁ যে বিপরীতি।। কত পরকারে মিনতি করি। সদয় নহিল চলহ হরি।। তোমা আগে করি কহিয়ে যে আপন কাণেতে শুনিবে সে।। শুনিয়া গমন করল তাই। জ্ঞান সঞে হরি মিলল রাই।। keyboard_arrow_right
  • রাইর চরণ যাবক মণ্ডন
    রাইর চরণ যাবক মণ্ডন রতন নূপুর পায়। নীলমণি যুত কনক খচিত নানা আভরণ গায়। মাজা অতি খিনী শোভিছে কিঙ্কিণী কঙ্কণ কেয়ূর করে। গলে হেম মাল গজোমতি হার উরস মাঝারে দোলে।। নাসায় বেশর বদন উজর জিনিয়া শরদ শশি। শ্রবণ গিধিনী নয়ন হরিণী বচন অমিয়া রাশি।। নীল নিচোলিনি তড়িত বরণী চমরী চামর কেশ। ভাঙু যুগ জনু রতিপতি […] keyboard_arrow_right
  • রাইর পিরীতি আদর আরতি
    রাইর পিরীতি আদর আরতি দেখিঞা লাগিল ধন্দ। মানের ভরমে ধরিঞা চরণে আকুল গোকুলচন্দ।। নাগর কান্দিতে কান্দিতে বলে। আচম্বিতে আসি মোর কোলে বসি অচেতন কেনে হল্যে।। জনমে জনমে জীবনে মরণে তোমার নফর আমি। বিরহ আনলে তেজিব পরাণ পিরীতি ভাঙ্গিলে তুমি।। উঠ উঠ ধনি চরণ দুখানি ধরহ আমার মাথে। দীনবন্ধু বলে রাই পদতলে যুড়িঞা যুগল হাথে।। keyboard_arrow_right
  • রাইর বচনে উলসিত মনে
    রাইর বচনে উলসিত মনে না-খানি আনিল তটে। সহচরি মেলি দিঞা হুলাহুলি আসিঞা নামিল ঘাটে।। ধনী রঙ্গিয়া বড়াই সাথে। নাএর উপরে চাপিল সকলে ধরিঞা শ্যামের হাথে।। অঙ্গের পরশে রসের আবেশে অবশ দোঁহার গা। রসের পাথারে যাইঞা সাঁতারে টলবল করে লা।। ভয়ে সখীগণ মুদিল নয়ন ঝাঁপিল যুগল করে। কাঁপিতে কাঁপিতে ধনী আচম্বিতে ধরিল শ্যামের গলে।। রসিক নাগর […] keyboard_arrow_right
  • রাইর মুখেতে দুখের কথনা
    রাইর মুখেতে দুখের কথনা শুনি প্রিয় সখি যান। ইসত হাসিয়া সকলে ত্বরিতে ভাঙ্গাইতে কানু মান। শুনহ নাগর কান। একি অদভূত শুনিয়ে চরিত প্রিয়াকে কর‍্যাছ মান।।ধ্রু।। বিদগধ হৈয়া কি দোষ দেখিয়া বাঁকা কৈলে নিজ মুখ। রাই পালটিয়া গমন করিলা মরমে পাইয়া দুখ।। দূতীর চাতুরী বুঝিয়া কংসারি মান মন কথা কর। কহে হরেকৃষ্ণ সখীর বচনে রাইরে সদয় […] keyboard_arrow_right
  • রাইরূপ মনসিয়া বুলে বন বন
    রাইরূপ মনসিয়া বুলে বন বন কিবা কোথা লুচি(কি)য়াছে মোর প্রাণধন।। কামে থরহর নাগর চলিতে না পারে। রাধাকুণ্ড-তীরে থাকি ডাকে উচ্চৈঃস্বরে ।। কোখানে আছগো ধনি দিও আমারে দেখা। অনুক্ষণে ডাকে শ্যাম রাধিকা রাধিকা।। দুনয়ানে বহে বারি রাইরূপ চিন্তি। রাই না দেখিয়া শ্যাম ধৈর্য্য না ধরন্তী।। ধৈর্য্য না ধরে শ্যাম বলে হাই হাই। চণ্ডীদাস বলে কিবা বিহিল […] keyboard_arrow_right
  • রাকা নিশাকর কিরণ নিহারি
    রাকা নিশাকর কিরণ নিহারি। যতনে পরয়ে ধনি ধবলিম সারি চন্দচন্দন লেপিত সব অঙ্গ। সিত কুসুমাবলী হাস নব রঙ্গ।। অব নব রঙ্গিণী করত অভিসার। কুচযুগে সোহই মুকুতার হার।। অভরণ সুবরণ শশিমণি সাজ। পদগতি মন্থর জিনি হংসরাজ।। মনোহর কুঞ্জ কুন্দ পরকাশ। গোবিন্দদাস কহে মিলল শ্যামপাশ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ