• রাধা মুখ চেয়ে উনমতা হয়ে
    রাধা মুখ চেয়ে উনমতা হয়ে ইন্দুরেখা সহচরী। কানুর উদেশে বিপিনে প্রবেশে খোঁজে ইতি উতি করি।। সখী কথি না দেখিতে পাই। বনেতে বনেতে ভ্রমিতে ভ্রমিতে রাধাকুণ্ড তীরে যাই।। রহি তার তীরে চৌদিশে নেহারে দেখে সখী হেন বেলে। চূড়ার চন্দ্রিকা মোহন বংশিকা ভাসে রাধাকুণ্ড জলে।। তাহা নিরখিয়ে ব্যাকুল হইয়ে আসি কহে ললিতারে। শুনিয়া ললিতা হয় দুখান্বিতা কহে […] keyboard_arrow_right
  • রাধা রাণি শ্যাম রসরাজ
    রাধা রাণি শ্যাম রসরাজ। বৃন্দাদেবী রচিত রাজআসন রঙ্গ হিণ্ডোরক মাঝ।।ধ্রু।। বাজত কিঙ্কিণি নূপুর সুমধুর। নটত হার মণিমাল। মধুকরনিকর রাগ জনু গায়ত গুনগুন শবদ রসাল।। সমুখা সমুখি হেরই পরস্পর। দুহুঁজন হসিত বয়ান। দোলালম্বিত কুসুমপত্রযুত শাখা বীজনক ভান।। দুহুমন রীঝে ভিজি রসবাদর আদর কো করু ওর। উদ্ধব দাস আশ করি হেরইতে সখি সঞে যুগল কিশোর।। keyboard_arrow_right
  • রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে
    রাধা রাধা বলি নাগর পড়ে ভূমিতলে বাহু পসারিয়ে সুবল শ্যাম নিল কোলে।। হায় আমি চাঁপার মালা কেন গলে দিলাম। চম্পক বরণী রাধা মনে পড়াইলাম।। ধীরে ধীরে রাধা নাম জপে কৃষ্ণ কানে। রাধা নাম শ্রবণেতে পাইল চেতনে।। রাধা আনি দিব আমি সুবল বলিল। যদুনাথ দাসের মনে আনন্দ বাড়িল।। keyboard_arrow_right
  • রাধা লাগালি পেয়েছি রাজপথে
    রাধা লাগালি পেয়েছি রাজপথে। তিলে তিলে করি লেখা ভাল হইল হলো দেখা অনেক দিবসে মনোরথে।। বিকের করেছ সাজ তাথে কেনে এত লাজ ঘোঙট ঘুচায়ে কহ কথা। নিরবধি তোমা লাগি পথ পানে চেঞা থাকি কহ শুনি কুশল বারতা।। পুরুব পিরীতি খানি পাসরিতে নারি দানী করবা না কর তুমি মনে। আমার বচন ধর খানিক বিশ্রাম কর এতেক […] keyboard_arrow_right
  • রাধা শ্যামরূপ দেখিয়া মোহিত
    রাধা শ্যামরূপ দেখিয়া মোহিত নব নব বরনারী । কি হেন আনন্দ রস পরিপাটী রূপ অপরূপ ভালি।। বিহি সে রসিয়া কেমনে পশিয়া গড়ল কেমন ছাঁদে । কত সুধা দিয়া গড়ল এ দেহা মুখানি বন্ধান বাঁধে।। দুহু রূপ দেখি নয়নিয়া পাখী চঞ্চল তাহার মন। হেন করে মন চাঁদের ভরমে সুধারস পিতে কন।। এ বর-নাগরী রসের গাগরী নাগর […] keyboard_arrow_right
  • রাধা সখি জলকেলিষু নিপুণা
    রাধা সখি জলকেলিষু নিপুণা। খেলতি নিজকুণ্ডে মধুরিপুণা।।ধ্রু।। কুচ-পট-লুণ্ঠন-নির্ম্মিত-কলিনা। আয়ুধ-পদবী-যোজিত-নলিনা।। দৃঢ়-পরিরম্ভণ-চুম্বন-হঠিনা। হিম-জল-সেচন-কর্ম্মণি কঠিনা।। সুখ-ভর-শিথিল-সনাতন-মহসা। দয়িত-পরাজয়-লক্ষণ-সহসা।। keyboard_arrow_right
  • রাধা-বদন হেরি কানু আনন্দা
    রাধা-বদন হেরি কানু আনন্দা। জলনিধি উছলই হেরইতে চন্দা।। কতহুঁ মনোরথ কৌশল করি। কুসুম শরে রাই কানু অসম্বরি।। পুলকে পূরিল তনু হৃদয়ে উল্লাস। নয়ন ঢুলাঢুলি আধ আধ হাস।। দুহুঁ অতি বিদগধ অতুলন লেহা। রসের আবেশে বিছুরল নিজ দেহা।। হার টুটল পরিরম্ভন বেলি। মৃগমদ চন্দন সব দূরে গেলি। খসল কুসুম কেল দুহুঁ অতি ভোর। নীলমণি কাঞ্চন জড়িত […] keyboard_arrow_right
  • রাধা-বয়সে কহসি তুহুঁ থোর
    রাধা-বয়সে কহসি তুহুঁ থোর। মন মাহা মনসিজ তব কাহে মোর।। ইথে যদি জানি করু নানা ছন্দ। বুঝলম কহসি সকল পুন ধন্দ।। হামারি শপথি তোহে কহ কথি রূপ। শ্রবণ রসায়ন অমিয়া স্বরূপ।। নামহি যাক অবশ বেল অঙ্গ। কহ রাধামোহন প্রেমতরঙ্গ।। keyboard_arrow_right
  • রাধা-শ্যামরূপ দেখিয়া মোহিত
    রাধা-শ্যামরূপ দেখিয়া মোহিত নব নব বরনারী। কে হেন আনন্দ রস পরিপাটী রূপ অপরূপ ভালি।। বিহি সে রসিয়া কেমনে পশিয়া গড়ল কেমন ছাঁদে। কত সুধা দিয়া গড়ল এ দেহা মুখানি বন্ধান বাঁধে।। দু হু রূপ দেখি নয়নিয়া পাখী চঞ্চল তাহার মন। হেন করে মন চাঁদের ভরমে সুধারস পিতে কন।। এ বর-নাগরী রসের গাগরি নাগর রসের সিন্ধু। […] keyboard_arrow_right
  • রাধা, তুমি জানহ কি রীতি
    “রাধা, তুমি জানহ কি রীতি বিরহ-বেদনা মনে জানিবা তেজহ প্রাণে বুঝিলাম হেন তার গতি।। অনের তপের ফলে বিধি দিয়াছিল ভালে পুন তাহা করিল নৈরাস। করম-লিখন জে খণ্ডাইতে পারে কে ঘুচিল সকল সুখ-আশ।। স্ত্রীবধ-পাতক-ভয়ে তার কিছু মনে নয়ে পাসরিল এ সকল লেহা। অবলা বধিতে হেন না দেখিয়ে কোন জন জনম দুখেতে গেল দেহা।। পরিণামে এই ভৈল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ