• রাধাকুণ্ড তীরে গিয়ে হরি
    রাধাকুণ্ড তীরে গিয়ে হরি। কহিছেন দুটি কর জোড়ি।। ওহে পুণ্যবতী রাধাকুণ্ড। তব প্রিয়া কৈল মোর দণ্ড।। তুমি না বিরূপ হইও মোরে। স্থান দেহ সুনির্ম্মল নীরে।। এই লেহ চূড়ার চন্দ্রিকা। এই লেহ মোহন বংশিকা।। এই লেহ গলার গুঞ্জাহার। মিনতি করিয়ে বার বার।। পূর্ণ কর গদাধর আশ। পুন যেন হই রাধাদাস।। keyboard_arrow_right
  • রাধাকুণ্ড সন্নিধানে হর্ষবর্ষদ বনে
    রাধাকুণ্ড সন্নিধানে হর্ষবর্ষদ বনে বকুল কদম্ব তরুশ্রেণী। বান্ধিয়াছে দুই ডালে রক্তপট্টডোরি ভালে মাঝে মাঝে মুকুতা খিচনি।। পুষ্পদল চূর্ণ করি সূক্ষ্ম বস্ত্র মাঝে ভরি সুকোমল তূলী নিরমিয়া। পাটার উপরে মড়ি ডুরিবন্ধ কোণা চারি কৃষ্ণ আগে উঠিলেন গিয়া।। রাইকর আকর্ষণ করি অতি হর্ষমন তুলিলেন হিন্দোলা উপরি। করপুটে আঁটি ডোরি দোলাপাটে পদ ধরি সমুখাসমুখি মুখ হেরি।। হেন কালে […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রাণ মোর যূগল কিশোর
    রাধাকৃষ্ণ প্রাণ মোর যূগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি মোর।। কালিন্দীর তীরে কেলি কদম্বের বন। রতন বেদীর পর বৈসে দুইজন।। শ্যামগৌরি অঙ্গে দিব চূয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে হেরি মুখচন্দ।। গাঁথিয়া মালতীর মালা দিব দোহাঁর গলে। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে।। কৃষ্ণচৈতন্য প্রভুর দাস অনুদাস। নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ।। keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ করোঁ ধ্যান স্বপনে না বলো আন
    রাধাকৃষ্ণ করোঁ ধ্যান স্বপনে না বলো আন প্রেম বিনু আন নাহি চাঙ। যুগল কিশোর প্রেম লোকমাঝে যেন হেম আরতি পিরিতি রসে ধাঙ।। জল বিনু যেন মীন দুঃখ পায় আয়ুহীন প্রেম বিনু এই মত ভক্ত। চাতক জলদ গতি এমত একান্ত রতি জানি সেই যেই অনুরক্ত।। মরন্দ্র ভ্রমরা যেন চকোর চন্দ্রিকা তেন পতিব্রতা জনে যেন পতি। অন্যত্র […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ নিবেদন এই জন করে
    রাধাকৃষ্ণ নিবেদন এই জন করে। দুহে দুহা রসময় সকরুণ হৃদয় অবধান কর নাথ মোরে।। হে কৃষ্ণ গোকুলচন্দ্র গোপিজনবল্লভ হে কৃষ্ণ-প্রেয়সী-শিরোমণি। হেমগৌরি শ্যামগাএ শ্রবণে পরশ পায় গান শুনি জুড়ায় পরাণি।। অধম সুর্গতি জনে কেবল করুণা মনে ত্রিভুবনে এ যশ খিয়াতি। শুনিঞা সাধুর মুখে শরণ লইল সুখে উপেখিলে নাহি মোর গতি।। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম
    রাধাকৃষ্ণ প্রেমরস জলনিধি দুর্গম অতিশয় গভির বিথার। অজভব ব্যাস শেষ শুক নারদ মুণিগণ না পাওল পার।। হরি হরি ইহ রস কো অবগাহ। যো রসে নিমগন সঘনে বৃন্দাবন আপে না বুঝল নাহ।। শ্রীজয়দেব বিদ্যাপতি কবিকুল রসিক ভকতগণ মেলি। পদপঙ্কজ মকরন্দে মাতাওল ভকত ভ্রমর মাতি গেলি।। রূপ স্বরূপ সনাতন ব্রজজন চরণ শরণ করু আশা। নটবর দাস কহে […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ প্রেমরসময় কলেবর
    রাধাকৃষ্ণ প্রেমরসময় কলেবর। জয় শ্রীআচার্য্য প্রভু দয়ার সাগর।। অয়ে প্রভু দয়াময় দয়া করে মোরে। কাতর হইয়া ডাকি পাই বড় ডরে।। মোর মন অনিবার সেবিয়া বিষয়। যত পাপে ডুবাইল কহিল না হয়।। তোমার সম্বন্ধ মোতে এই ত বিচার। কৃপা করি কর প্রভু আমার উদ্ধার।। জয় জয় দীনবন্ধু পতিত-পাবন। জয় জয় প্রেম-দাতা দেহ প্রেম-ধন।। এই নিবেদন করোঁ […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণ সেবঁ মুঞি জীবনে মরণে
    রাধাকৃষ্ণ সেবঁ মুঞি জীবনে মরণে। তাঁর স্থান তাঁর লীলা স্মরঁ রাত্রিদিনে ।। যেখানে যে লীলা করে যুগল কিশোর। সখীর সঙ্গিনী হঞা তাহে হব ভোর।। শ্রীরূপমঞ্জরী পদ সেবঁ নিরবধি। তাঁর পাদপদ্ম মোর মন্ত্র ঔষধি। শ্রীরূপমঞ্জরী সখি মোরে কর দয়া। অনুক্ষণ দেহ মোরে পাদপদ্ম ছায়া।। শ্রীরূপমঞ্জরী দেবি কর অবধান। অনুক্ষণ করোঁ তুয়া পাদপদ্ম ধ্যান।। বৃন্দাবনে নিত্য নিত্য […] keyboard_arrow_right
  • রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন
    রাধাকৃষ্ণতনুমন উৎকণ্ঠাতে নিমগন নানা যত্নে মিলন দোহাঁর। অন্যোন্য দরশনে বিবিধ বিকার গণে অঙ্গে পরে ভাব অলংকার।। বাম্য হর্ষ চপলতা নানা নর্ম্ম সুখকথা অঙ্গভঙ্গী ভ্রুনেত্র চালন। বংশী হৃতি ফাগু খেলা তবে কৈল দোলালীলা তবে মধুপান লীলাগণ।। তবে হৈল রতিলীলা তার পাছে অম্বুলীলা অঙ্গ বেশ ভোজন শয়ন। শুকপাঠ পাশা খেলা সূর্য্যপূজা আদি লীলা আনন্দসমুদ্রে নিমগন।। রাধাকৃষ্ণ সখী […] keyboard_arrow_right
  • রাধানাথ করুণা করহ আমা
    রাধানাথ করুণা করহ আমা। সাধন ভজন কিছু না করিলুঁ ব্রজে বা না পাই তোমা।। রাধানাথ করুণা করহ চিতে। রহি রহি মোর সংশয় হইছে ভাবিতে হইলুঁ ভীতে।। রাধানাথ সময় হইল শেষ। তব দয়া মোরে নিচয় হইবে কিছু না দেখিয়ে লেশ।। রাধানাথ তোমায় সোঁপিত কায়। রমণী যদি বা কুপথে চলয়ে পতি নামে সে বিকায়।। রাধানাথ লোকে বা […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ