• রাধানাথ দেখিতে হইছে ভয়
    রাধানাথ দেখিতে হইছে ভয়। হইল বল হ্রাস আর বুদ্ধি নাশ কখন কি জানি হয়।। রাধানাথ সকলি ছাড়িয়া গেল। দাঁত আঁত গেল বধির হইল নয়নে না দেখি ভাল।। রাধানাথ তুমি সে করুণাসিন্ধু। তোমা বিনে আর কেবা উদ্ধারিবে তুমি সব-লোকসিন্ধু।। রাধানাথ আগে সব নিবেদিয়ে। মরণ সময় ব্যাধিগ্রস্ত হয় স্মরণ নাহিক রয়ে।। রাধানাথ আর কিছু নাহি ভয়। বৃষভানুসুতা- […] keyboard_arrow_right
  • রাধানাথ বড় অপরূপ লীলা
    রাধানাথ বড় অপরূপ লীলা। কিশোর কিশোরী দুহুঁ এক মেলি নবদ্বীপে প্রকটিলা।।ধ্রু।। রাধানাথ বড় অপরূপ সে। শ্রীচৈতন্য নামে দয়া দীন হীনে তপত কাঞ্চন দে।। রাধানাথ সঙ্গী অপরূপ তার। নিতাই অদ্বৈত শ্রীবাসাদি যত স্বরূপ রামানন্দ আর।। রাধানাথ কি কহিব সব রঙ্গ। সনাতন রূপ রঘুনাথ লোক- নাথ ভট্টযুগ সঙ্গ।। রাধানাথ এ সব ভকত মেলি। যে কৈলা কীর্ত্তন আবেশে […] keyboard_arrow_right
  • রাধানাথ মো বড় অধম পাপী
    রাধানাথ মো বড় অধম পাপী। প্রেমসুখ নাই কিসে জুড়াইব অশেষ তাপের তাপী।। রাধানাথ নিবেদিয়ে আমি তোমা। দন্তে তৃণ করি মিনতি করিয়ে উদ্ধার করিবে আমা।। রাধানাথ কী গতি হইবে মোর। বিষম সংসার- সাগরে পড়িয়া মজিয়া হইলুঁ ভোর।। রাধানাথ কেমনে হইব পার।। এ কূল ও কূল কিছু না দেখিয়ে নাহি তার পারাপার।। তোমার চরণ প্রবল নৌকাতে উদ্ধার […] keyboard_arrow_right
  • রাধানাম আধ শুনি চমকই
    রাধানাম আধ শুনি চমকই ধরই না পারই অঙ্গ। লোচন-লোর- লহরী ভরে আকুল কো কহু প্রেম-তরঙ্গ।। সুন্দরি! দূর কর হৃদয়কো বাধা। রাধামাধব তুয়া অবধারলুঁ মাধবকি তুহুঁ রাধা।। তোহারি সম্বাদ সুধারসে উনমত হসি হসি ঘন তনু মোর। লেখত পাতি দেখত নাহি কাজর গদগদ রোধল বোল।। গীমকি ভঙ্গে পন্থ দরশাওল দুহুঁ দিঠি-পঙ্কজ মুদি। গোবিন্দদাস কহই ধনি ধনি তুহুঁ […] keyboard_arrow_right
  • রাধামাধব দুহুঁ তনু মীলল
    রাধামাধব দুহুঁ তনু মীলল উপজল আনন্দ-কন্দ। কনক-লতায়ে তমাল জনু বেঢ়ল রাহু গরাসল চন্দ।। যৈছন কমলে ভ্রমরা রহু মাতি। জলদে বেঢ়ল জনু তড়িত লতাবলি রতির-পতি বিদরয়ে ছাতি।। নীলমণি রতন কাঞ্চনে জনু বেঢ়ল ঝামর ভেল মুখ-জোতি। শ্রম-ভরে স্বেদ বিন্দু বিন্দু চোয়ত যৈছন জলদে বিথারল মোতি।। নারি পুরুষ দুহুঁ লখই না পারিয়ে অপরূপ দুহুঁ -জন-রঙ্গ। গোবিন্দদাস কহ নিতি […] keyboard_arrow_right
  • রাধামাধব বিহরই বনে
    রাধামাধব বিহরই বনে। নিমগন দুহুঁ জন সুরত রণে।। দুহুঁ উঠি বৈঠি কতয়ে করু কেলি। বহুবিধ খেলন সহচরি মেলি।। নিভৃত কুঞ্জগৃহে করত বিলাস। হেরত দূহুঁ রূপ নরোত্তম দাস।। keyboard_arrow_right
  • রাধামাধব করয়ে বিলাস
    রাধামাধব করয়ে বিলাস। দুহুঁমুখ হেরইতে দুহুঁক উলাস।। দুহুঁক বয়নে ঝরয়ে শ্রমবারি। হেম নিলকমলে মোতিম নেহারি।। অলস অবশ দুহুঁ হেলন অঙ্গ। ঊয়ল জনু ঘন দামিনি সঙ্গ।। দুহুঁভুজ দুহুঁক অংস অবলম্ব। দুহুঁ বিলসই পুন পুন পরিরম্ভ।। তিরপিত নহত নিমিখে চিত ভীত। রায় বসন্ত কহে ঐছে পিরীত।। keyboard_arrow_right
  • রাধামাধব করু রস-পুঞ্জে
    রাধামাধব করু রস-পুঞ্জে। হিম-ঋতু-দিনহিঁ মিলল দুহুঁ কুঞ্জে।। নিবিড়-আলিঙ্গনে শীত নিবার। এক মুখে ঘাম আরে শিতকার।। ঐছনে কতহুঁ করত সঞ্চার। সুরত-পয়োনিধি দুহুঁ ভেল পার।। দুহুঁ কর গুণ দুহুঁ করু পরশংস। রাধামোহন-পহু দুহুঁ অবতংস। keyboard_arrow_right
  • রাধামাধব দোঁহে অতি মনোহর
    রাধামাধব দোঁহে অতি মনোহর। উঠিয়া বসিলা পুষ্পশয্যার উপর।। রতির আলসে আঁখি মেলিতে না পারে। দুহুঁ ঢুলি ঢুলি পড়ে দোঁহার উপরে।। কপূর্র তাম্বুল চূয়া সুগন্ধি চন্দন। মঙ্গল আরতি সখী করয়ে সেবন।। শুনি চমকিত মন কোকিলের রায়। জ্ঞানদাস দুহুঁ রসালস গায়।। keyboard_arrow_right
  • রাধামাধব নাচত হোরি আনন্দে
    রাধামাধব নাচত হোরি আনন্দে। ডম্ফ অরুণ করে তরল তাল ধরে বাওত কতহিঁ প্রবন্ধে।। ধ্রু।। থো দ্রিমি দ্রিমিধো তথৈ তথৈ তৎ তা থো থো বোল মৃদঙ্গ। কন কন কন ধনি বীণ-নাদ শুনি স্বরমণ্ডলস্বরে মুরছে অনঙ্গ।। চঞ্চল চরণ খঞ্জনগতি ভঙ্গিম ঝননন মঞ্জীর বোলে। ঝম ঝম ঝুমরি ঝুমরি ঝুমরা কোই বাওয়ে ডম্ফ উতরোলে।। অরুণ মেঘের কাছে অরুণ চন্দ্র […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ