• রাধামাধব নীপ-মূলে
    রাধামাধব নীপ-মূলে। কেলি-কলারস দানছলে।। দূরে গেও সখিগণ সহিতে বড়াই। নিভৃত নীপ-মূলে বৈঠল রাই।। ভুজে ভুজে বেঢ়ি দোহার বয়নে বয়ন। কমলে মধুপ যেন হইল মিলন।। দোহার অধর-মধু দোঁহে করু পান। নিজ অঙ্গে দিল রাই ঘন-রস দান।। মীলল দুহু জন পূরল আশ। আনন্দে সেবই গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • রাধামাধব নীপমূলে
    রাধামাধব নীপমূলে। কেলিকলারসদান ছলে।। দুহুঁ দোঁহা দরশই নয়নবিভঙ্গ। পুলকে পুরল তনু জরজর অঙ্গ।। দূরে গেল সখিগণ সহিতে বড়াই। নিভৃত নীপমূলে লুঠই রাই।। দোহেঁ দোহাঁ হেরইতে দুহুঁ ভেল ভোর। চান্দ মিলল জনু লুবধ চকোর।। দুহুঁ জন হৃদয়ে মদন পরকাশ। জ্ঞানদাস দূরে হেরি বাঢ়ল উল্লাস।। keyboard_arrow_right
  • রাধামাধব পাশক খেলত
    রাধামাধব পাশক খেলত করি কত বিবিধ বিধান। দুহুঁক বচন-রিতি কেবল পিরীতি দুহুঁ বর-রসক নিধান।। সখি হে আজু নাহি আনন্দ-ওর। দুহুঁ দোহা রূপ নয়ন ভরি পীবই দুহুঁ কিয়ে চন্দ্র-চকোর।।ধ্রু।। হাতহিঁ হাত লগাই যব খেলত ভাবে অবশ তব দেহ। আনন্দ-সায়রে নিমগন দুহুঁমন ভূলল নিজ নিজ গেহ।। ঐছন সময়ে নিয়োজিত শুক কহে জটিলা-গমন অকাজ। রাধামোহন পহু চতুর-শিরোমণি সাজল […] keyboard_arrow_right
  • রাধামাধব বিহরই বিপিনে
    রাধামাধব বিহরই বিপিনে। যুবতি কলাবতি সঙ্গহি শতশত কেলিকলারস নিপুণে।। কোই কোই ধনি বনি নাচত পিয়া সঙ্গে কেহু কেহু গাওত রঙ্গে। কেহু অঙ্গভঙ্গ গতি চারু কর চালনি শোহিনি গুরুয়া নিতম্বে।। কেহু আনন্দমতি চিত্রচরণগতি কহে থৈ থৈ পরসঙ্গে। কেহু কহে ভাল কানু সাম্ভাল গিরহ জনু রাধ নয়ন তরঙ্গে।। বিহসি রসিকবর বয়নকমল পর মধুকর জনু মধুপানে। অধর অমিয়াফল […] keyboard_arrow_right
  • রাধামাধব বৃন্দাবন মাঝ
    রাধামাধব বৃন্দাবন মাঝ। দুহুঁ পরিহাস দূরে রহু লাজ।। কানু বিচারল মনমথ তন্ত্র। ধনী পসারল সুরতি রস যন্ত্র।। এক গুণ কানু শত গুণ রাই। সহচরী হাস রস অবগাই।। উত্তর প্রতি উত্তর পুন দেল। কি কহব মাধব নিশবদ ভেল।। সঙ্গিনী রঙ্গে জয় জয় ভাষ। দূরে রহল তহি গোপাল দাস।। keyboard_arrow_right
  • রাধামাধব যব দুহুঁ মেলি
    রাধামাধব যব দুহুঁ মেলি। নিদাঘক দাহ সবহুঁ দুরে গেলি।।ধ্রু।। তহিঁ পুন সরোবর-মন্দির মাঝ। জল-কণ-শীকর-নিকর বিরাজ।। সৌরভ-মিলিত গন্ধবহ মন্দ। কি করব দিনমণি-কিরণক বন্ধ।। তহিঁ বর সুরত-বাপি অবগাহ। রাধামোহন পহু রসিক সুনাহ।। keyboard_arrow_right
  • রাধামাধব রতনহি মন্দিরে
    রাধামাধব রতনহি মন্দিরে। নিবসই সয়নক সুখে। রসে রসে দারুন দন্দ উপজায়ল কান্ত চলল তহি রোখে।। নাগর-অঞ্চল করে ধরি নাগরি হসি মিনতী করু আধা। নাগর-হৃদয়ে পাঁচ-সর হানল ঊরজ দরসি মনবাধা।। দেখ সখি ঝুটক মান। কারন কিছুও বুঝই নাহি পারিয়ে তব কাহে রোখল কান।। রোখ সমাপি পুন রহসি পসারল তাহিঁ মধথ পঁচবান। অবসর জানি মানবতি রাধা কবি […] keyboard_arrow_right
  • রাধামাধব রতি-রণ বিরমে
    রাধামাধব রতি-রণ বিরমে। বৈঠল মাধব রাধা বামে।। হেরি সহচরি কোই চামর বিজই। বয়ান পাখালি বসনে কোই মোছই।। কোই সখি দেয়ল তাম্বুল বয়নে। আনন্দে হেরই ঢরঢর নয়নে।। কোই সখি দেয়ত গন্ধ সুবাসে। চরণ সেবন করু বলরাম দাসে।। keyboard_arrow_right
  • রাধামাধব শয়নহি বৈঠল
    রাধামাধব শয়নহি বৈঠল আলসে অবশ শরীর। তবহি বনেশ্বরি বহুত যতন করি আনল শারি শুক কীর।। হেরি দোহেঁ ভেল আনন্দ। রাইক ইঙ্গিতে বৃন্দা পঢ়াওত বহু গীত পদ্য সুছন্দ।। কানুক রুপ গুণ শুক কর বর্ণন প্রেমে প্রফুল্লিত-পাখ। শারি পড়ত যত রাই-গুণামৃত কানুক বুঝিয়া কটাখ।। ঐছন দুহুঁ জন ইঙ্গিতে দুহুঁ পুন পাঠ করত অনুপাম। সো বচনামৃত শ্রবণহি শুনব […] keyboard_arrow_right
  • রাধামাধব সখিগণ সঙ্গ
    রাধামাধব সখিগণ সঙ্গ। নাহি উঠল তিরে মোছল অঙ্গ।। সভে মেলি কয়ল বসন পরিধান। করতহিঁ বহুবিধ বেশ বনান।। বৈঠল দুহুঁ জন নিরজনকুঞ্জে। রতনপীঠ পর আনন্দপুঞ্জে।। বহু উপকার তাহি আনি দেল। ভোজন কয়ল সখীগণ মেল।। ভোজন সারি শয়নপরিষঙ্কে। নাগরি শূতল নাগরঅঙ্কে।। ললিতা তাম্বূল বীড় বনাই। উদ্ধবদাস কবে দেওব যোগাই।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ