• রাধামাধব সহচরি সাথ
    রাধামাধব সহচরি সাথ। কত কত উপজয়ে রসময় বাত।। না জানিয়ে প্রেম কলহ কিয়ে ভেল। নিজ প্রতিবিম্ব ভানে দুহুঁ গেল।। চীত পুতলি সম সহচরি থারি। কি কহব বচন কহই নাহি পারি।। দুহুঁ জন ভেল অকারণ মান। এক দিশে সুন্দরি আর দিশে কান।। বন মাহা দুহুঁ পরবেশল যাই। এক তরুর মূলে বৈঠলি রাই।। একলি রোয়ত অবনত শীর। […] keyboard_arrow_right
  • রাধামুখ কঙল বিমল
    রাধামুখ কঙল বিমল নিরখি চিত রিঝাওয়ে। কোটি চন্দ্র কোটি ভানু মদন ছবি নিছাওয়ে।। ভাল সুন্দর অতি মনোহর কুবলয় দলনয়নী। অধর অরুণ মুকুতা দশন হাস অমিয়া বয়নী।। শ্রবণভূখণ জিনি রবিছবি বেশরযুত নাসা। ঘন মৃগমদতিলক অলক খলিত চাঁচর কেশা। জিনি নবঘন নীল বসন গলে গজমোতি হার। ত্রিভূবন মন মোহিনি রূপ উদ্ধব বলি হার।। keyboard_arrow_right
  • রাধামুখশশি হেরইতে আকুল
    রাধামুখশশি হেরইতে আকুল ভৈ গেল নন্দকিশোর। নিজ কূল ধরম করম সব কিছুরল বিছুরল ছান্দন ডোর।। হরি হরি ইহ কিয়ে ভেলহি রঙ্গ।। বিছুরল কানু শৃঙ্গ বেত্র বেণু বিছুরল অগ্রজসঙ্গ।। বিছুরল শ্রীদাম সুবল মধুমঙ্গল বিছুরল যুদ্ধক যণ্ড। মন মাহা মদন মহোদধি উছলল বিছুরল দোহনভাণ্ড।। হেরইতে ভাবিনি সো রূপ লাবণি তনু মন কর অনুবন্ধে। খড়িক সমীপ সুধামুখি মীলল […] keyboard_arrow_right
  • রাধার আবেশে গমন মন্থর
    রাধার আবেশে গমন মন্থর চলিল আবেশ হৈয়া। শ্যাম-মন্ত্র-মালা জপিতে জপিতে প্রবেশ করল গিয়া।। উপবন-মাঝে প্রবেশ করিল সুখময়ী ধনী রাই। প্রেম-রস-ভরে আধ আধ বোল কহিছে সঘনে তাই।। এক সখী গিয়া সেখানে যাইয়া কহিছে রাধার পাশে।– “কি আর বিলম্ব করিছ তোমরা চলহ তুরিত বেশে।। নাগর-শেখর একলা আছয়ে চলহ তুরিত করি।” গিয়া বৃন্দাবনে দিল দরশন চণ্ডীদাস কহে ভালি।। keyboard_arrow_right
  • রাধার আরতি পীরিতি দেখিয়া
    রাধার আরতি পীরিতি দেখিয়া কহেন কোন বা সখি।– “আজি সে তোমারে মিলব সুদিন কমল-নয়ান আঁখি।।” প্রেম-অশ্রুজলে আঁখি ঢল ঢল হৃদয়ে পুলক মানি। প্রেমের হুতাশে কহিছে নিকশে কহেন রমণী ধনী।। “কেমনে এ বনে যাইব সঘনে পাছে কোন দশা হয়। এই দুঃখ উঠে মরম-বেদন মোর মনে হেন লয়।। শ্যাম হেন ধন অমূল্য রতন হৃদয়ে পরিয়াছি। এ দেহ […] keyboard_arrow_right
  • রাধার কি হলো অন্তরে ব্যথা
    রাধার কি হলো অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহার কথা।। সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়ানতারা। বিরতি আহারে রাঙ্গা বাস পরে যেমন যোগিনী পারা।। এলাইয়া বেণী ফুলের গাঁথনি দেখয়ে খসায়ে চুলি। হসিত বয়ানে চাহে চন্দ্র পানে কি কহে দু হাত তুলি।। একিদিঠি করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে। চণ্ডীদাস কয় নব […] keyboard_arrow_right
  • রাধার গুণ কত নন্দলাল তা জানে না
    রাধার গুণ কত নন্দলাল তা জানে না। কিঞ্চিৎ জানলে তো লম্পটো ভাব থাকতো না।। করে সে পিরিতি, নাই তার সুরীতি, কুরীতি ছলনা, বলে তাই সত্য দেখি অন্য ভাব না।। যদি মন দিলে রাধারে, তবে শ্যাম কুবুজারে স্পর্শ ক’রত না, এক মন কয় জায়গায় বেচে তাও ত জানলাম না।। চন্দ্রাবলীর সনে মত্ত কোন্‌ রসরঙ্গে ভেবে দেখ […] keyboard_arrow_right
  • রাধার চরিত দেখি সেই সখী
    রাধার চরিত দেখি সেই সখী চলিলা রাধার কাছে। সুধামুখী ধনী হয়েছে মানিনী অতি কোপ মনে আছে।। কহে এক সখী “শুনহে বচন যদি বা মানেতে রাধা। * * * * * * * * * * ।। তবে কিবা সুখ উঠে কত দুঃখ সে ধনি তেজিয়া কিবা। চল মোরা যাব রাধা মানাইব করিয়া তাহার সেবা।।” দুই […] keyboard_arrow_right
  • রাধার বেশে শোভা বনাইছে
    রাধার বেশে শোভা বনাইছে চিকুর আঁচরি চুল। তাহে সুগন্ধিত আগরু চন্দন বেড়িয়ে মল্লিকা ফুল।। বেণীর সুছাঁদ দৃঢ় করি বাঁধে কি কব তাহার কথা। অতি শোভা দেখি কাল-জাদ সাখী দেখিতে হিয়াতে ব্যথা।। চাঁদ ঝল মল শ্রীমুখমণ্ডল ভালে সে সিন্দুর ফোঁটা। তার মাঝে মাঝে চন্দনের বিন্দু আঙ্গুলি বিধুর ঘটা।। নয়নে অঞ্জন শোভে বিলক্ষণ অধর রাতুল দেখি। গলে […] keyboard_arrow_right
  • রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্‌ বাহির হম্‌’ করে
    রাধার ভাবে কানুর মন ‘বাহির হম্‌ বাহির হম্‌’ করে। যেখনে রাধিকারসনে দেখা হইল বৃন্দাবনে। সে অবধি প্রাণি না রয় ধড়ে।। ধু রাধিকার আন হেন মেনকা সমান যেন নাসা খগ জিনি সম কীর হৈম বেসর দোলে কাঁচুলি হৃদেত লোলে দেখি কানুর প্রাণি না রয় থির। দেখি রাধার দুইটি স্তন বন্দী হইল কানুর মন সাধ করে ধরিতে […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ