• রীঝলি রাজ-নগর মাহা তোই
    রীঝলি রাজ-নগর মাহা তোই। রঙ্গিণিসঙ্গে রঙ্গে মন মোই।। রসময় রাস-রসিক ব্রজ-নারি। রোই রোই তুয়া পন্থ নেহারি।। রাধা-রমণ রতন তুহুঁ দূর। রবিজা-রোধে রমণিগণ ঝুর।। রাকা-রজনি রজনি-কর-জাল। রোই রোই বোলত মরমক শাল।। ঋতুপতি-রাতি দিনহিঁ দিন-হীন। রসবতি জীবয়ে কৈছে রস বীন।। রতিপতি-রোখে রহিত রস-বেশ। রূপ নিরুপম রহ অবশেষ।। রসনা-রোচন শ্রবণ-বিলাস। রচই রুচির পদ গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • রূপ কলাগুণ সব বৈদগধি
    রূপ কলাগুণ সব বৈদগধি নিরূপম সব নিরমাণে। বেশ বিলাস অলপ … কেনে কোন ধনি ধরএ পরাণে।। সজনি না করব আন পরথায়। শ্যাম নায়র নব-নেহ -জড়িত জীউ মঝু মনে আন নাহি ভায়।। হাস রভস রসলীলা কৌতুক প্রেম-পরশ রস গরিমা। নিতি নব পিরিতি পসারি পসারয়ে কে কহু সে সুখ সীমা।। (য)ছুক আলাপনে যব তার দরসন কুলবতি কুলটা […] keyboard_arrow_right
  • রূপ দেখি কেবা জাইব ঘরে
    রূপ দেখি কেবা জাইব ঘরে। চিত্ত-কাড়া কালার বাঁশী লাগিছে অন্তরে।। ধু কিবা দিনে কিবা খেনে বন্ধু রসনে দেখা। জেবা ছিল জাতিকুল ন জাইব রাধা।। সে যেজানে কালার বাঁশী লাগিআছে জারে। ছাড়িব জগৎমায়া ডরাইবে কারে।। মোহম্মদ হাসিমেকহে রূপেরনিছনি। কিবাআছে কিবাদিমু সবে সুধাপ্রাণি।। keyboard_arrow_right
  • রূপ হেরি মোহিত সদায়
    রূপ হেরি মোহিত সদায়।। ধু পরম সুন্দরী রাধা ভুবন মোহন। হংসগতি জিনি অতি লজ্জিত খঞ্জন।। ইন্দ্রাণী মেনকা গতি জিনিয়া ভঙ্গিমা। ভুজঙ্গ পেখন জিনি চূড়ার মহিমা।। কমল পোতল তনু বায় ঢলি পরে। সততে মোহিত রাণী মুরলীর স্বরে।। হরির মুরলী ধনী পূজে রাত্রদিনে। হরি রাধা কৃপা দানে আলি রাজা ভণে।। keyboard_arrow_right
  • রূপ কলা গুণ সুব সম্পূরণ
    রূপ কলা গুণ সুব সম্পূরণ ঐছন কানু বর নাহ। আছিল আমার চিতে তুয়া সঞে মিলাইতে ভালে ভেল বিহি নিরবাহ।। সখি হে কাহে তুহুঁ মানসি লাজে। বিহিপরসাদে সাধ সব পূরল বুঝল মো অপরূপ কাজে।। যাকর কাহিনি ছাড়ি তুহুঁ আন দিন আন না শূনসি কানে। বচন রচন করি সব উলটায়সি আজু দেখি আন সন্ধানে।। সব আন চীত […] keyboard_arrow_right
  • রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি
    রূপ কোটি কাম জিনি বিদগধ-শিরোমণি গোলোকে বিহরে কুতূহলে। ব্রজ-রাজ-নন্দন গোপিকার প্রাণ-ধন কি লাগি লোটায় ভুমি-তলে।। keyboard_arrow_right
  • রূপ দেখি আখি তিল আধ পালটিতে নারি
    রূপ দেখি আখি তিল আধ পালটিতে নারি মন অনুগত নিজ লাভে। অপরশে দেই পরশ-সুখ-সম্পদ শ্যামর সহজ স্বভাবে।। সজনী পিরিতি মুরতি বরদাতা। প্রতি অঙ্গে অখিল অনঙ্গ -সুখ-সায়র নায়র নিরমিল ধাতা।। লীলা-লাবণি অবনি অলঙ্কুরু কি মধুর মন্থর গমনে। লহু অবলোকনে কত কুল-কামিনী শূতল মনসিজ-শয়নে।। অলখিত হৃদয় অন্তব অপহব বিছুরল না হএ সপনে । জ্ঞানদাস কহে তব কৈছন […] keyboard_arrow_right
  • রূপ দেখি মোহিত হইল কত জনা
    রূপ দেখি মোহিত হইল কত জনা। নগরে চাতরে সব পড়িল ঘোষণা।। রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি। জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।। বৃকভানুপুরে যত পুরবাসিগণ । সুগধ হইয়া রহে দেখিয়া সুঠাম।। এ বড় বিষম বাজি কখন না দেখি। কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।। লাগিল মোহ নিগড়া রহে এক চিতে। তটস্থ হইয়া রহে কেহ কোন […] keyboard_arrow_right
  • রূপ দেখি মোহিত হইল কত জনা
    রূপ দেখি মোহিত হইল কত জনা। নগরে চাতরে সব পড়িল ঘোষণা।। “রূপবতী কুলবতী ছাড়ে নিজ পতি। জনমিয়া হেন রূপ নাহি দেখি কতি।।” বৃকভানুপুরে যত পুরবাসিগণ। মুগধ হইয়া রহে দেখিয়া সুঠান।। “এ বড় বিষম বাজি কখন না দেখি। কি আনন্দ দেখিয়া মজিল যেন আঁখি।।” লাগিল মোহ-নিগড়া রহে এক চিতে। তটস্থ হইয়া রহে কেহ কোন ভিতে।। মদন-মূরতি […] keyboard_arrow_right
  • রূপ দেখি যত মথুরা-নাগরী
    রূপ দেখি যত মথুরা-নাগরী মোহিত হইল তারা।। তাথে প্রেমরসে কুলের কামিনী চৈতন্য নাহিক কারা।। কে হেন ও রূপ নিরমাণ কৈল কত সুধা দিয়া রাশি। গড়ল হরষে এমনি পরশে এমনি গতিকে রাশি।। ধন্য সে রসিয়া এমন কালিয়া নিরমাণ কৈল দেহা। গঠন সুঠন করি একমন নয়ন খঞ্জন-রেহা।। চৌরস কপাল উঘ রাতাপল দশন কুন্দের কলি। দেখিয়া শুনিয়া ফুলের […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ