শুন গুণমণি কহি এক বাণী কাঁধেতে করহ মোরে। তবে সে এ পথে পারিয়ে চলিতে নিশ্চয় কহিয়ে তোরে।। আইস ধনী রামা কাঁধে করি তোমা সেখানে বসিলা হরি। শ্যামের সরস বচন পাইয়া দাঁড়াইল গোপনারী।। বসন নিবিড় করিয়া বাঁধল সেই যে চড়ব কাঁধে। হেন বেলে তথি চলি গেলা কতি সে নব গোকুলচাঁদে।। সেই নর-নারী কাষ্ঠের পুতলি দাঁড়ায়ে চেতন […]
keyboard_arrow_right