• শ্যাম-সুন্দর শরণ আমার
    শ্যাম-সুন্দর শরণ আমার শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন শ্যাম প্রাণধন শ্যাম সে গলার হার।। শ্যাম সে বেশর শ্যাম বেশ মোর শ্যাম শাড়ী পরি সদা। শ্যাম তনু মন ভজন পূজন শ্যাম-দাসী হল রাধা।। শ্যাম ধন বল শ্যাম জাতি কুল শ্যাম সে সুখের নিধি। শ্যাম হেন ধন অমূল্য রতন ভাগ্যে মিলাইল বিধি।। কোকিল ভ্রমর করে […] keyboard_arrow_right
  • শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা
    শ্যামঅভিসারে চলু বিনোদিনী রাধা। নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।। সুকুঞ্চিত কেশে রাই বাঁধিয়া কবরি। কুন্তলে বকুলমালা গুঞ্জয়ে ভ্রমরি।। নাসায় বেশর দোলে মারুত হিলোলে। নবীন কোকিলা জিনি আধ আধ বোলে।। কত কোটি চাঁদ জিনি বদনের শোভা। প্রেমবিলাসিনী রাই কানুমনোলোভা।। ভালে সে সিন্দুরবিন্দু চন্দনের রেখা। জলদে ঝাঁপল চাঁদ আধ দিছে দেখা। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। পদ […] keyboard_arrow_right
  • শ্যামক শয়ন-সমীপে সুধা-মুখি
    শ্যামক শয়ন- সমীপে সুধা-মুখি চলইতে সুমধুর মঞ্জির বাজ। রাই-মুখ হেরি সমাদরে আগুসরি করে ধরি মীলল নাগর-রাজ অপরূপ দুহুঁক বিলাস। দুহুঁ দোহাঁ-পরশ- সুধা-রস-লালসে কুসুম শয়নে করু বাস।।ধ্রু।। নিবিড় আলিঙ্গনে তনু তনু মিলনে দুহুঁ তনু ভেল অভেদ। দুহুঁ মীলিত জনু কীলিত স্মর-শরে মীটল চির-দিন-খেদ।। দুহুঁ বিম্বাধর দশনে বিখণ্ডিত মণ্ডিত নখ-পদে অঙ্গ। গুরুতর-শ্বাস- সমীরণে উথলল মনসিজ-সিন্ধু-তরঙ্গ।। চরণে চরণ […] keyboard_arrow_right
  • শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব
    শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব আনিয়াগো হৃদয় চিরিয়া। কাল বিচ্ছেদের কাল হইল দরাজ। অঙ্গ আমার ছারখার জ্বলিয়া জ্বলিয়া।। বনপাখী উড়িযাগেল আনিতে খবর। কিহইল কিহইল সে ত না আসে ফিরিয়া।। শ্যামবন্ধুয়া বিনে নাথ উদাসী তস্নায়, আয়ু ছাড়া বনে কায়া রহিয়াছে পড়িয়া।। keyboard_arrow_right
  • শ্যামধাম কুন্দদাম
    শ্যামধাম কুন্দদাম চারু চিকুর মোহনি। বরিহাপঙ্খ ভ্রমরীসঙ্গ মধুর মধুর শোহনি।। দেখত লাল উরহি মাল মন্দ মন্দ আয়নি। মোহন বংশ নিহিত অংস মধুর মধুর গায়নি।।ধ্রু।। মকর গণ্ড তিমির খণ্ড ভালে তিলক লায়নি। রমণীকুল আধ-দুকূল আধমুদিত চাহনি।। বদন চান্দ কামের ফান্দ নয়নকি শর ধাওনি। জ্ঞানদাস পিরীতিআশ ওরূপ চিতে ভাওনি।। keyboard_arrow_right
  • শ্যামনাম যব যে মোরে শুনায়ব
    শ্যামনাম যব যে মোরে শুনায়ব না হেরব তাকর মুখ। কালিয় বরণ কবহুঁ নহি পেখব তবহুঁ মিটব মোর দুখ।। সজনী ঐছন মরম-বিচার। তাকর সরূপ বিরূপ করি রাখহ যৈছে না হোয়ে বিকার।।ধ্রু।। কঞ্জ বিম্বফল নব কিসলয় দল বান্ধুলি করু দূরদেশ। কর পদ অধর যেসব সম তাকর হেরইতে তছু করু শেষ।। কোকিল ষট্‌পদ তুহুঁ দূরে ভেজহ কালিয়বরণ সম […] keyboard_arrow_right
  • শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ
    শ্যামপানে চাহিয়া অকাজ করিলুঁ। দিবসে রজনী মানি মনে আন নাহি জানি ভাবিতে গুণিতে সই মলুঁ।।ধ্রু।। দাঁড়াইয়া তরুমূলে আকুল করিল মোরে ঈষত বঙ্কিম দিঠে চাঞা। ঘর যাইতে না লয় মন যাউক জাতি কুল ধন চিকণ শ্যামের বালাই লৈয়া।। অঙ্গ-ভঙ্গিমা দেখি প্রেমে পূরিত আঁখি মোর মনে আন নাহি ভায়। চিত নিবারিতে যদি বিরলে বসিয়া থাকি মন কেনে […] keyboard_arrow_right
  • শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী
    শ্যামবন্ধুর কত আছে আমা হেন নারী। তার অকুশল কথা সহিতে না পারি।। আমারে মরিতে সখি কেন কর মানা। মোর দুঃখে দুখী নও ইহা গেল জানা।। দাব-দগধি ধিক ছটফটি এহ। এ ছার নিলাজ প্রাণ না ছাড়য়ে দেহ।। কাহ্নু বিনু নাহি যায় দণ্ড ক্ষণ পল। কেমনে গোঙাব আমি এদিন সকল।। এ বড় শেল আমার হৃদয়ে রহিল। মরণ […] keyboard_arrow_right
  • শ্যামর গৌরবরণ একুদেহ
    শ্যামর গৌরবরণ একুদেহ। পামর জন ইথে করয়ে সন্দেহ।। সৌরভে আগর মূরতি রসসার। পাকল ভেল জনু ফল সহকার।। গোপ জনম পুন দ্বিজ অবতার। নিগমে না জানয়ে নিগূঢ় বিহার।। প্রকট করল হরিনাম বাখান। নারী পুরুখ মুখে না শুনিয়ে আন।। ত্রিপুরাচরণকমল মধুপান। সরস সঙ্গীত কবিরঞ্জন গান।। keyboard_arrow_right
  • শ্যামর অঙ্গে অনঙ্গ তরঙ্গিম
    শ্যামর অঙ্গে অনঙ্গ তরঙ্গিম ললিত-ত্রিভঙ্গিম-ধারী। ভাঙ-বিভঙ্গিম রঙ্গিম চাহনি বঙ্গিম ভঙ্গি নেহারি।। রসবতি সঙ্গে রসিকবর রায়। অপরূপ রাস-বিলাস কলারসে কত মনমথ মূরছায়।। কুসুমিত কেলি- কদম্ব-কদম্বক সুরচিত শীতল ছায়। বান্ধুলিবন্ধু মধুর অধরে ধরি মোহন মুরলি বাজায়।। কামিনি-কোটি- নয়ন-নিল-উতপল- পরিপূজিত মুখ-চন্দ। গোবিন্দদাস কহ ও পুনি রূপ নহ জগ-মানস-শশ-ফন্দ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ