সই সই কহিতে খাঁখার পিআর বেভার শুন প্রাণ সই রে। ধু সই সই কি মোর রান্ধন কি মোর বান্ধন কি মোর হলদি বাটা। মনের আগুনে বনেতে জাইমু রাখিমু সোআমীর খোঁটা।। সই সই গাছে ধরে ফল নারাঙ্গি কমল বাদুরে চুসিআ খাএ। আহ্মার সোআমী হালিআ গোঁআর শুতিলে সে নিদ্রা জাএ। সই সই যাহার সোআমী রসিআ নাগর সে […] keyboard_arrow_right
সই সই বন্ধুরে যদি পাই
সই সই, বন্ধুরে যদি পাই, কাজল বরণ আঙ্খি দিয়া আদরে বসাই। বন্ধু আমার প্রাণের ধন শিরের মাণিক রতন। হায় হায়, কতোদিনে পাইমু আমার প্রাণনাথ গোসাঁই। পাগল জহির আলি বলে বন্ধু রইলা বিদেশেতে আমি কেমনে রইমু ঘুমের ঘোরেতে। keyboard_arrow_right
সই সহজ মানুষ নিত্যের দেশে
সই, সহজ মানুষ নিত্যের দেশে। মনের ভিতরে কেমনে আইসে।। ব্যাসের আচার করিবে যেই। বিরজা উপরে যাইবে সেই।। রাগতত্ত্ব লইয়া যে জন ভজে। সেই সে তাহার সন্ধান খুঁজে।। সহজ ভজন বিষম হয়। অনুগত বিনা কেহ না পায়।। চণ্ডীদাস বলে এ সার কথা। বুঝিলে পাইবে মরম-ব্যথা।। keyboard_arrow_right
সই সে কোন বিনোদ রায়
সই সে কোন বিনোদ রায়। সে রূপ দেখিয়া যুবতি উমতি মদন মুরুছা পায়।। বঙ্কিম চাহনি ঈষৎ হাসনি সুধা রস সরোবরে। ভালে সে কামিনী দিবস রজনী ঝুরিয়া ঝুরিয়া মরে।। অধরে মুরলী সুতান সুমেলি কিবা সে মধুর বায়। মৃগ পাখী যত শুনি মুরছিত শিলা গলি গলি যায়।। যখনি দেখিলুঁ তখনি ভুলিলুঁ তোহে কহিলুঁ মরম। এ তিন জগতে […] keyboard_arrow_right
সই হের আসি দেখসিয়া
সই, হের আসি দেখসিয়া।। নবীন নাগরী নাগরের কোলে আছে অরোপিত হৈয়া।। লখিতে লখিতে আঁখির পুতলি সে অঙ্গে নাহিক থাকে। বড় অপরূপ কিবা রসকূপ অমিয়া বরিখে লাখে।। দেখ না চাইয়া দুঁহু রূপখানি এমতি না দেখি কতি। বহু দিন থাকি গোকুল নগরে না শুনি না দেখি রতি।। যেমন নাগর নাগরী তেমন দুঁহো শোভিয়াছে ভাল। নব বৃন্দাবন যত […] keyboard_arrow_right
সই হেরনা দেখহসিয়া
সই হেরনা দেখহসিয়া। আমার নাগর রসের সাগর করেতে মুরলী লয়া।। ঐ যায় কানু রাম বাম পাশে সুবলের কর ধরি। রাই সুনাগরী মরম সখীরে দেখান অঙ্গুলি ঠারি।। বিনোদ চূড়াটি ঝলমল করে বেড়িয়া কুসুমদাম। তার মাঝে মাঝে মুকুতা দু’সারি সাজে অতি অনুপাম।। ময়ূর শিখণ্ড বিনি বায়ে হেদে হেলন দোলন করে। তা দেখে মো মেন নয়ন চকোর পিতে […] keyboard_arrow_right
সই, কি কাজ এ ছার ঘরে
সই, কি কাজ এ ছার ঘরে। শ্যাম নাম নিতে না পারি গৃহেতে তবে তারা হেদে মরে।। কুলে কুলটিনী আছে কলঙ্কিনী গোকুলে কতেক জনা। সে সব যুবতী তারা বলে কত দেখাইয়া সতীপনা।। কেবল রাধার পরিবাদ সার সে সব কুলের মণি। লোক চরচাতে মলুঁ মলুঁ মলুঁ কি ছাড় পড়সী গণি।। আমি সে হয়াছি শ্যাম-দ্বারে বাঁধা মনেতে করিয়া […] keyboard_arrow_right
সই, কেমনে ধরিব হিয়া
সই, কেমনে ধরিব হিয়া। আমার বঁধুয়া আন বাড়ী যায় আমার আঙ্গিনা দিয়া।। সে বঁধু কালিয়া না চায় ফিরিয়া এমতি করিল কে। আমার অন্তর যেমন করিছে তেমতি হউক সে।। যাহার লাগিয়া সব তেয়াগিনু লোকে অপযশ কয়। সেই গুণনিধি ছাড়িয়া পীরিতি আর জানি কার হয়।। আপনা আপনি মন বুঝাইতে পরতীত নাহি হয়। পরের পরাণ হরণ করিলে কাহার […] keyboard_arrow_right