• সখি, এমন তোমারে কেন দেখি
    “সখি, এমন তোমারে কেন দেখি। একলা গহন বনে পড়িয়া আছহ কেনে আভরণ সকল উপেখি ।” রাধা আগে কহে বাণী “কি আর পুছহ তুমি কহিতে বহুত হয়ে লাজ। মুই অভাগিনী নারী বচন-চাতুরী করি করিলাঙ আপনি অকাজ।। বৃন্দাবন-রাসরসে জাগি সব গোপী শেষে উজাগর নিশিশেষে এই। রাধার বাসনা সাধে কানুর চরিতে কাঁধে তোমারে তেজিয়া গেল সেই।। আমারে লইয়া […] keyboard_arrow_right
  • সখি, কহবি কানুর পায়
    সখি, কহবি কানুর পায়। সে সুখ-সায়র দৈবে শুকায়ল তিয়াসে পরাণ যায়।। সখি, ধরবি কানুর কর। আপনা বলিয়া বোল না তেজবি মাগিয়া লইবি বর।। সখি, যতেক মনের সাধ। শয়নে স্বপনে করিলুঁ ভাবনে বিহি সে করল বাদ।। সখি, হাম সে অবলা তায়।। বিরহ-আগুন হৃদয়ে দ্বিগুণ সহন নাহিক যায়।। সখি, বুঝিয়া কানুর মন। যেমন করিলে আইসে সে জন”– […] keyboard_arrow_right
  • সখি, কহিও তাহার পাশে
    “সখি, কহিও তাহার পাশে। যাহারে ছুইলে সিনান করিয়ে সে মোরে দেখিলে হাসে।। কার শিরে হাত দিয়ে । কদম্ব-তলাতে কি কথা কহিলে যমুনার জল ছুঁয়ে ।। মোর বৃন্দাবন অছে সাখী। আর এক হয় যদি মনে হয় কপোত নামেতে পাখী।। এ কথা কহিও তারে। সে গুণ ঝুরিয়া যে জন মরিবে সে বধ লাগিবে তারে।। দ্বিজ চণ্ডীদাস ভণে। […] keyboard_arrow_right
  • সখি, চল্‌ গো মোরে লইয়া, মথুরাতে প্রাণ-বন্ধুয়ার চরণ দেখি গিয়া
    সখি, চল্‌ গো মোরে লইয়া, মথুরাতে প্রাণ-বন্ধুয়ার চরণ দেখি গিয়া।। আর সে পারে বন্ধুয়ার বাড়ী, মধ্যেতে নদীয়া। ওরে, কে হইব পারের মাঝি, কে যাইব বাইয়া।। আর গোকুলের যতই নারী মন্ত্রণা করিয়া, এগো, রাধার সনে ফুল আনিতে রহে দাঁড়াইয়া।। আর যে জন রসিক হওরে পসার পাতিয়ো। এগো, পর মারিয়া সোনাপুরে গেলেনু চলিয়া।। আর রাধিকাও জলে যাইতে […] keyboard_arrow_right
  • সখি!আজু কি শুনায়লি রে
    সখি!আজু কি শুনায়লি রে? পাঁজর জরজর অন্তর কাতর তাসহ কঠিন পিরিতি রে। একে কুলবতী করি বিড়ম্বিলা বিধি। আর তাহে দিল হেন পিরিতের ব্যাধি।। কি হল কি হল সই কিবা সে করিনু। কানুর কথায় কেন শেজ বিছাইনু।। শয়নে স্বপনে মনে নাহি জানি আন। সে নব নাগর বিনে কাঁদয়ে পরাণ।। কত না সহিব আর হিয়ার পোড়নি। কহিতে […] keyboard_arrow_right
  • সখিক বচনে ধনি হিয়া আনন্দিত
    সখিক বচনে ধনি হিয়া আনন্দিত পিয়ামীলন অভিলাষে। নয়ন বয়ন পুন সরস বিলোকন সহচরি পরম উল্লাসে।। কেহ কঙ্কতি করে কেশ বেশ করু কবরী মালতি মালে। ধরি করে দরপণ বদন বিলোকই বিমল করত সিঁথি ভালে।। সুন্দর সিন্দূর তাহে বনায়ই অঞ্জন অঞ্জই নয়ানে। মৃগমদ চন্দনতিলক নবকুঙ্কুম পত্রাবলি নিরমাণে।। কেহো তহিঁ সোঁপল রতল সিঁথিপর সো ছবি উপমা কি আনে। […] keyboard_arrow_right
  • সখিকর ধরি ধনি কাতর বাণি
    সখিকর ধরি ধনি কাতর বাণি। কহে ও মুখ কব দেখব সয়ানি।। নাসাপটুযুত মোতি রসাল। চন্দ্রাঙ্কুর কিয়ে ধরল তমাল।। সিন্দুর অরুণ কিয়ে অধর প্রকাশ। মণিবর প্রাতর সুরজ বিকাশ।। আকর্ণারুণ যুগ নয়ন চকোর। চাহনি বঙ্ক রমণিচিতচোর।। ভাঙ বিভঙ্গি হিয়ে জাগয় মোর। রাহু কলানিধি রহলি আগোর।। চমকিয়া চাঁদ তিলকে পড়ু ভোর। রায় বসন্ত কহ আরতি ওর।। keyboard_arrow_right
  • সখিগণ বচনে বনায়ল বেশ
    সখিগণ বচনে বনায়ল বেশ। বিরচিল কবরি আঁচড়ি নিজ কেশ।। ভালহি দেয়ল সিন্দূর বিন্দু। চন্দন রেখ শোভয়ে আধ ইন্দু।। কত কত আভরণ সজায়ল অঙ্গে। হেরইতে মুরছয়ে কতহুঁ অনঙ্গে।। নীলবসনে তনু ঝাঁপলি গোরি। চললি নিকুঞ্জে শ্যামরসে ভোরি।। মদনমোহন মনমোহিনি নারি। জ্ঞানদাস কহে যাঙ বলিহারি।। keyboard_arrow_right
  • সখিগণ মেলি কয়ল জয়কার
    সখিগণ মেলি কয়ল জয়কার। শ্যামর অঙ্গে দেয়ল ফুলহার।। নিজ-মন্দিরে ধনি কয়ল পয়াণ। বনমাহা গমন করল বরকান।। সখিগণ সঙ্গে রঙ্গে চলু গোরি। মণিময়ভূষণ অঙ্গে উজোরি।। শঙ্খশব্দ ঘন জয়-জয়-কার। সুন্দরবদনী কবরি কুচভার।। হেরি মদন কত পরাভব পাব। গোবিন্দদাস দুহুঁ রস গাব।। keyboard_arrow_right
  • সখিগণ আপন করি হাম জান
    সখিগণ আপন করি হাম জান। অন্তর বাহির না কহিল ভান।। স্ত্রীবধে যা কর ভয় নাহি হোয়। তাকর আগে সোঁপিল মোয়।। পহিলহি আদর নয়ন বিভঙ্গ। করইতে কোর আনল ভেও রঙ্গ।। এ সকল হামে সহা নাহি যায়। পিরীতি পুরুখ সনে কো করু চায়।। বিদ্যাপতি কহ অব নাহি জান। সুপুরুখ লাগি তেজবি নিজ প্রাণ।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ