• সখী বলে শুন রাই করি নিবেদন
    সখী বলে শুন রাই করি নিবেদন। এক নাপিতানী ধরে শ্যামল বরণ।। মথুরা নগরে ঘর আইল কামাবারে। তুমার নাম করি ডাকি আনিলুঁ তাহারে।। রাধা বলে কামাইব আনহ তাহারে।। শুনি সখী ধাঞা গিঞা কহিল তাহারে।। রাধিকার আজ্ঞা হইল আস্য আমার সনে। শুনিয়া নাগর বড় আনন্দিত মনে।। পুলকে পূরল তনু গেল রাধার কাছে। শ্যামবর্ণ দেখি তবে বিনোদিনী পুছে।। […] keyboard_arrow_right
  • সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী
    সখী ভয়ে ভাব গোপত করি মুগধিনী অন্তরে করই বিচার। বাকর নামে মোহে সব কুলবতী না জানি কৈছে রূপ তার।। হরি হরি কি করব কাঁহা হাম যাব। কুলবনিতা করি বিহি নিরমাওল কৈছনে দরশন পাব।। যো ইহ সঙ্গিনী সো পরিবাদিনী অন্তর খোলব কায়। যে হউ সে হউ হাম অবশি নিহারব ইথে কুল রহু বরু যায়।। মনমাহা ঐছে […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই
    সখী সঙ্গে চলে ধনি বিনোদিনী রাই। পদ আধ চলে আর পড়ে মুরছাই।। চলিতে না পারে ধনি নিতম্বেরি ভরে। সখীর নিকটে পুছে কুঞ্জ কত দূরে।। ক্ষণহি সময়ে ধনি বৃন্দাবনে আইলা। মাধবী তরুর তলে শ্যামেরে দেখিলা ।। আইস আইস মোর বিনোদিনী রাধা । দরশনে দূরে গেল মনসিজ বাধা।। তুমি মোর সরবস নয়নের তারা। তোমাবিনে দশদিগ হেরি আন্ধিয়ারা।। […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই
    সখী সঙ্গে বসি রঙ্গে বিনোদিনী রাই। শ্যাম বিনে রাইএর মনে আর কিছু নাই।। রাই বসি দূতী আসি কয় হাসি হাসি। ঐ দেখ রাধা বলে ডাকে শ্যামের বাঁশী।। কিছুই না বল রাধে কিবা আছে মনে। চলে যেতে ঢ’লে পড়ে চায় পথ পানে।। বিনতি করিয়া তোরে পাঠাইল মোরে। চলহ বিপিনে রাই মান কর দূরে।। চলহ চলহ রাধে […] keyboard_arrow_right
  • সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি
    সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেনকালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি।। রাধা রাধা রব করি বাজিল বাঁশরি।। শুনিতে পাইল ধ্বনি রাধিকা সুন্দরী।। তোর লাজ নাই রে বাঁশী কর অহঙ্কার । সর্প হয়ে দংশাইলে শ্রবণে আমার।। তোরে নিষেধ করি বাঁশী তোরে নিষেধ করি সহনে না যায় আর শ্রবণে মূরলী।। এত বলি সুন্দরী করয়ে রোদন। গোবিন্দদাসেতে কয় […] keyboard_arrow_right
  • সখী সাথে চলে পথে রাই বিনোদিনী
    সখী সাথে চলে পথে রাই বিনোদিনী। বিষাদে বিকল হিয়া কহয়ে কাহিনী।। এ নারী জনমে হাম কৈলুঁ কত পাপ। সেই ফলে সদাই পাইয়ে মনতাপ।। ননদিনী কুবাদিনী প্রতি বোলে ভাজে। শাশুড়ী সঘনে মোরে আঁখি ঠারে তাজে।। সোয়ামি সোহাগে কভু না ডাকিল মোরে। নিশ্বাস ছাড়িতে নারি দেওরের ডরে।। পোড়া সে পাড়ার লোক দেখিয়া ডরাই। আপনা বলিয়া বলে হেন […] keyboard_arrow_right
  • সখীগণ আগমন দেখিয়া হরিষ মন
    সখীগণ আগমন দেখিয়া হরিষ মন উঠিয়া বসিলা শেজমাঝে। নয়ন কচালি করে মুখানি পাখালে নীরে রজনী সমান করে সাজে।। গুনবতি জানতি সকল উদ্দেশ। মদনমোহন মন মোহন কারণ ধরতহিঁ নিরূপম বেশ।।ধ্রু।। কুঞ্চিত কেশের বেণী কালজাদে সাজনি মৃগমদ লেপলি অঙ্গে। নীলরতনে ধনী মণ্ডিত ভেল তনি নীলবসন পরু রঙ্গে।। নীলকমল হাতে চড়লি মনোয়থে সারথি সাহস রাজে। মনমথ বাজী সাজি […] keyboard_arrow_right
  • সখীগণ কহে নাথ কর অবধান
    সখীগণ কহে নাথ কর অবধান। অনুমতি দেহ ধনীর ঘরেরে পয়াণ।। দারুণ নগরের লোক কি না জান তুমি। ক্ষেণেক ধৈরজ ধর এ লালস ক্ষেমি।। কত গুরুগঞ্জন সহিবেক বালা। বিধি কৈল কুলবতী তাহে এত জ্বালা।। তোমার পিরীতে ধনী সদা উমতিনী। রায় বসন্ত কহে সত্য কাহিনী।। keyboard_arrow_right
  • সখীগণ তখনি বোধি কুলকামিনী
    সখীগণ তখনি বোধি কুলকামিনী লেয়ত পিযাকর পাশ। বিপিনে হরিণী জনু ব্যাধহি বান্ধল ঐছন তেজত শ্বাস।। করে ঠেলি ঠেলি বালি অলিকুল আনলি ঠমকি ঠমকি রহি যায়। পদনখে ধরণী বিদারই কামিনী চমকি চমকি ঘন চায়।। কটি কিঙ্কিণী ধনি দৃঢ় করি বান্ধই পুন পুন নূপুর বাজায়। তাহিঁ ছলে ভুজমূল বসন উদাসল পিআ হিএ মদন জাগায়।। আড় নয়ন করি […] keyboard_arrow_right
  • সখীগণ নিজগৃহে কয়ল সিনান
    সখীগণ নিজগৃহে কয়ল সিনান। বেশ ভূষণ সব করি নিরমাণ।। গৃহে নিজকাজ সমাপন কেল। রাইক মন্দিরে তুরিতহিঁ গেল।। হেরল শশিমুখী শয়নক মাঝ। তুরিতহি লেয়ল শয়নক সাজ।। আনহি মন্দিরে আনলি রাই। মুখশোধনি লেই যোগাই।। রতন পীঠ পর বৈঠল যাই। হাসি হাসি মুখখানি পাখালয়ে তাই।। মাজল দশন সুরঙ্গিমকাঁতি। উজোরল কুন্দসুকোরকপাঁতি।। শোধল রসনাশোধনি করি হাত। উজলিত জনু থলকমলক পাত।। […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ