• সজনি,না কহ ও সব কথা
    সজনি,না কহ ও সব কথা। কালার পীরিতি যাহার অন্তরে জনম অবধি ব্যথা।। কালিন্দীর জল নয়ানে না হেরি বয়ানে না বলি কালা। তথাপি সে কালা অন্তরে জাগয়ে কালা হৈল জপ-মালা।। বঁধুর লাগিয়া যোগিনী হইয়া কুণ্ডল পরিব কাণে। সবার আগে বিদায় হইয়া যাইব গহন-বনে।। ঘরে গুরুজন বলে কুবচন না যাব লোকের পাড়া। চণ্ডীদাসে কহে কানুর পীরিতি জাতি […] keyboard_arrow_right
  • সজনিগো সই তুমি কি আমারে বোল
    সজনিগো সই তুমি কি আমারে বোল কালিয়া কানুর বাঁশী বোলে কত বোল। ধু দেখা নাহি শুনা নাহি নাহি পরিচয় অকারেণ কানাইর বাঁশী রাধার নাম লয়। চূড়ায় শিখণ্ডী পুষ্প জলধর কালা বয়ানে পূরল বাঁশী গলে মোহন মালা। শুনিতে বাশীর ধ্বনি পিকবর জিনি হেলায় হারাল মন কুলের কামিনী। সৈয়দ মর্তুজায় কহে শুন শুন রাধা। নাম ধরি ডাকে […] keyboard_arrow_right
  • সজনী নিকরুণ হৃদয় তাহারি
    সজনী নিকরুণ হৃদয় তাহারি। অব ঘর যাইতে ঠাম নাহি পাইয়ে পরিজন পাড়য়ে গারি।। কৌতুকে দুহুঁ কুল কমল তেয়াগলুঁ সো পদ পঙ্কজ আশে। পাউখক মীন দীন যৈছে লাগল না গুণল মরণ-আসে।। গগনক চান্দ পানি তলে বারলুঁ সাগরে নগর-বেভার। অমিয়া ঘটভরি হাথ পসাবলুঁ বাঢ়ল গরলক ধার।। সুর তরুতলে হম জনম গোঙায়ব ঐছন চিতে ছিল ভান। জ্ঞানদাস কহ […] keyboard_arrow_right
  • সজনী রজনীর যোগে কোন কলে
    সজনী রজনীর যোগে, কোন কলে বাজেরে বংশী ধ্বনি, কুঞ্জবনে দীপ্তি জ্বালি, বেণী টানে বনমালী, হালিয়ে ঢলিয়ে পড়ে অবলা নন্দিনী। দশ সখী সঙ্গে আনি প্রবেশিল কংস রাণী, ঘিরিয়ে রাখিল তারা, ঐ মোহন বাঁশী ধ্বনি। কংস রাণীর ধ্বংস চিত, তার যত কু-চরিত, তালি দিয়ে ভঙ্গ করে ঐ সুখেরি যামিনী। মুখেতে অমৃত ভরা, অমৃতে গরল ছারা, গালেতে ঢালিয়ে […] keyboard_arrow_right
  • সজনী অনুভবি ফাটয়ে পরাণ
    সজনী অনুভবি ফাটয়ে পরাণ। যো শচিনন্দন পুরবহি গোকুলে আনন্দ সকল-নিদান।। সোই নিরন্তর কাতর-অন্তর বি-বরণ বিহরক ধুমে। ঘামহি ঝর ঝর সকল কলেবর অহনিশি শুতি রহু ভূমে।। নিরবধি বিকল জ্বলত মঝু মানস করতহিঁ কৈছন রীত। কৈছে জুড়ায়ত সোই যুগতি কহ তিল এক হোয়ে সম্বীত।। এক কহি গৌর পুকরি পুন রোয়ত ডুবত বিরহ-তরঙ্গে। রাধামোহন কছু নাহি বুঝত নিমগন […] keyboard_arrow_right
  • সজনী অপদ ন মোহি পরবোধ
    সজনী অপদ ন মোহি পরবোধ। তোড়ি জোড়িঅ জহাঁ গাঁঠ পড়এ তঁহা তেজ তম পরম বিরোধ।। সলিল সনেহ সহজ থিক সীতল ই জানএ সবে কোঈ। সে জদি তপত কএ জুতেন জুড়াইঅ তইও বিরত রস হোঈ।। গেল সহজ হে কি রিতি উপজাইঅ কুলসসি নীলী রঙ্গ। অনুভবি পুনু অনুভবএ অচেতন পড়এ হুতাস পতঙ্গ।। keyboard_arrow_right
  • সজনী অব তুহে অপরূপ দেখি
    সজনী অব তুহে অপরূপ দেখি। গাঁঠিক হেম বদন পর ঝলকত দেক তুহুঁ অঙ্গহি সাখি।।ধ্রু।। যব যায়লি তুহুঁ কাঁখহি গাগরী তব মন-মোহন বেশ। অব তুহুঁ চঞ্চল-লোচনে চাহসি কাহে বিচলিত কেশ।। ঘন নিশ্বাসন কাহে কুচ-খণ্ডন কোন কয়ল ইহ কাজ। ঘর যব যায়বি গুরুজন কি কহব কহইতে ইহ বড় লাজ।। তুয়া অতি ধৈরজ জানত ইহ ব্রজ তব কাহে […] keyboard_arrow_right
  • সজনী করহ পয়ান
    সজনী করহ পয়ান। পন্থ মিলব তুয়া কান।। অনুকুল হোয়ে বিধাতা। তবহি জিয়ব ধনি রাধা।। সেজ সফল তুহুঁ জান। যেহি খনে করব শয়ান।। যৌবন মন অভিলাষ। পূরব সুরত-বিলাস।। আনন্দ-লোরে ভরু আঁখি। পুলকে পুরব তনু সাখি।। গোবিন্দদাস অনুতাপে। ধনি ঝনি করয়ে বিলাপে।। keyboard_arrow_right
  • সজনী কি মধুর মুরলীর গান
    সজনী কি মধুর মুরলীর গান। শুনিয়া আনন্দভরে মৃত তরু মুঞ্জরে যমুনা বহই উজান।। হরিণ হরিণী শুনি মধুর মুরলী-ধ্বনি পুলকে পূরএ সব অঙ্গ। ময়ুর ময়ূরী নাচে আসিঞা শ্যামের কাছে পবন ডারাঞা দেখে রঙ্গ।। শারী শুক পিক যত তারা সব পুলকিত দরবে কঠিন দারু শিলা। হেন মুরলীর স্বরে কেমনে ধৈরয ধরে কুলবতী যুবতী অবলা।। শুন শুন আগো […] keyboard_arrow_right
  • সজনী কি হেরলুঁ কুঞ্জক মাঝ
    সজনী কি হেরলুঁ কুঞ্জক মাঝ। যুগল-কমল পর যুগলহু মধুকর যুগল-কমল পুন সাজ।।ধ্রু।। পুন দশ শশধর হেরি কমল-পর রতি-পতি লাগল ধন্দ। পুন দুহুঁ কমলে রবির কিরণ গো উদয়তি আর দশ চন্দ।। যুগল-সরোবরে যুগল কমল গো দরশ পরশ নাহি জান। পুন যুগ কমল অরুণ সঞে যূঝত শশধর দশ-পরিমাণ।। পুনহি কমল চারি দেখত সারি সারি কমলে কমলে করু […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ