• সজনী, অপুরুব পেখল রামা
    সজনী, অপুরুব পেখল রামা। কনক-লতা অবলম্বন ঊঅল হরিন-হীন হিমধামা।। নয়ন নলিনি দও অঞ্জনে রঞ্জই ভৌঁহ বিভঙ্গ-বিলাসা। চকিত চকোর জোর বিধি বান্ধল কেবল কাজর পাসা।। গিরিবর-গরুঅ পয়োধর-পরসিত গিম গজ-মোতিক হারা। কাম কম্বু ভরি কনক-সম্ভু পরি ঢারত সুরধনি-ধারা।। পয়সি পয়াগে জাগ সত জাগই সোই পাবএ বহুভাগী।। বিদ্যাপতি কহ গোকুল-নায়ক গোপীজন অনুরাগী। keyboard_arrow_right
  • সজল জলদ অঙ্গ মনোহর
    সজল জলদ অঙ্গ মনোহর ছটায় চাহিল নহে। ঈষৎ হাসিয়া মনের আকুতি অরুণ নয়ানে কহে।। আজু কি পেখলুঁ বিনোদ নাগর কেলি কদম্বের তলে। রূপ নিরখিতে আঁখির লাজ ভাসিল আনন্দ জলে।। বৌল মাল দিয়া কুন্তল টানিয়া ময়ুরপুচ্ছের ছান্দে। রঙ্গিণী লোচন খঞ্জন বাঁধিতে পাতিল বিষম ফান্দে।। মকর কুণ্ডল রঙ্গে দোলয়ে গণ্ড দরপণ ভানে। ভালে সে মদন তাহে বিম্বিত […] keyboard_arrow_right
  • সজল জলধর অঙ্গ মনোহর
    সজল জলধর অঙ্গ মনোহর ছটায় চাহিল নহে। ঈষত হাসিয়া মনের আকুতি অরুণ নয়নে কহে।। কি আজু পেখলু বিনোদ নাগর কেলি-কলম্বের তলে। রূপ নিরখিতে আঁখির লাজ ভাসিল আনন্দ-জলে।। ফুল-মালা দিয়া কুন্তল টানিয়া ময়ূর-পুচ্ছের ছাঁদে। রঙ্গিণী-লোচন খঞ্জন বাঁধিতে পাতিল বিষম ফাঁদে।। মকর-কুণ্ডল অনঙ্গ দোলয়ে গণ্ডে দরপণ ভাণে। ভালে সে মদন দেখি প্রতিবিম্ব গোবিন্দদাস অনুমানে।। keyboard_arrow_right
  • সজল নয়নে রয়নি জাগি
    সজল নয়নে রয়নি জাগি। সেবলোঁ চরণ হৃদয়ে লাগি।। দারুণ মদন যে দুঃখ দেল। মুরছি চেতন রতন লেল।। এ সখি এ সখি তুহুঁ সে জান। যৈছন সেবক নাগর কান।। খলক বচনরচনে রাই। নিঠুর হৃদয়ে ভৈ গেল তাই।। তুহুঁ সে যতেক কহলি হিতে। অহিত অহিত কয়লি চিতে।। অতয়ে সে ধিক্‌ মরম জানি।। বিজন আওলোঁ মরণ মানি। কাম […] keyboard_arrow_right
  • সজল নলিনিদল সেজ ওছাইঅ
    সজল নলিনিদল সেজ ওছাইঅ পরসে জা অসিলাএ। চান্দনে নহি হিত চাঁদ বিপরীত করব কওন উপাএ।। সাজনি সুদৃঢ় কইএ জান। তোহি বিনু দিনে দিনে তনু খিন বিরহে বিমুখ কাহ্ন।। কারনি বৈদে নিরসি তেজলি আন নহি উপচার। এহি বেআধি ঔষধ তোহর অধর অমিঅ ধার।। keyboard_arrow_right
  • সজল পঙ্কজ-দল পদুমিনি আলী
    সজল পঙ্কজ-দল পদুমিনি আলী। পরশিতে তরসি চমকে বনমালী।। সো তনু ছটফটি হেরি হিয়-সাধে। লেপইতে চন্দনে লাখ হয়ে বাধে।। শুন শুন সুন্দরি পড়লহি চরণে। না জানি কি হয়ে তুয়া বিরহক বদনে।। তিলে কত মুরছি পড়য়ে পহু ভোর। অনুখণ গলয়ে নয়নে বহু লোর।। ফুকরি ফুকরি ঘন রোয়ই শ্যাম। ঘর ঘর শবদে লেই তুয়া নাম।। তাহে বেঢ়ি রোয়ই […] keyboard_arrow_right
  • সজহই কাঞ্চন গোরা
    সজহই কাঞ্চন গোরা মদন-মনোহর বয়সে কিশোর। তাহে ধরু নটবর-বেশ প্রতি অঙ্গে তরঙ্গিত ভাবের আবেশে।। নাচত নবদ্বিপ-চন্দ। জগ-মন নিমগন প্রেম-আনন্দ।। বিপুল পুলক অবলম্বে। বিকশিত ভেল তহিঁ ভাব-কদম্বে।। নয়নে গলয়ে ঘন লোর।। খেনে হাসে খেনে কান্দে ভকতহি কোর।। রস-ভরে গদগদ বোল চরণ-পরশে মহি আনন্দ-হিলোল।। পূরল জগ-জন আশ বঞ্চিত ভেল তহিঁ গোবিন্দদাস।। keyboard_arrow_right
  • সতত বধূর লাগি জ্বলে অবলার চিত
    সতত বধূর লাগি জ্বলে অবলার চিত। ধু দূরদেশী সনে প্রেম বাড়াইনু অতি। সেই ধরি হৈল মোর অনলে বসতি।। প্রেমের ঔষধ খাই হইলুম উদাস। জগলোকে কলঙ্কিণী বোলে বারমাস।। শাশুড়ী ননদী বৈরী স্বামী হৈল ভিন্‌ । আর জ্বালা কালার সহিমু কত দিন।। গুরুপদে আলি রাজা গাহিল কানড়া। চিত্ত হন্তে প্রেমানল না হউক ছাড়া।। keyboard_arrow_right
  • সতী কুলবতী সকল যুবতী
    সতী কুলবতী সকল যুবতী রাধারে আনিয়া ঘরে। পরম আদরে মধুর বচনে সোঁপিল জটিলা করে।। হরিষ বদনে জটিলা তখনে সভার করিয়া মান। আদর বাদরে বিনয় বেভারে দেয়ল কর্পূর পান।। দুবাহু তুলিয়া দেবতা ডাকিয়া সঘনে আশিস করে। প্রণমি জটিলা সবাই চলিলা আপন আপন ঘরে।। দেবরোষ হেরি ভয়ে ভীত বুড়ী মনেতে বিচার করে। দেব যার বশ মিছা অপযশ […] keyboard_arrow_right
  • সতেক মো জীব থিব যিবি বৃন্দাবন
    সতেক মো জীব থিব যিবি বৃন্দাবন দর্শন করিবি যাই নন্দের নন্দন। ধু যিবি চাণ্ডে শ্যামকুণ্ডে করিবি স্নাহান রাধাকুণ্ডূ পঙ্ক লাগি মথারে চন্দন। রাসস্থলী নিকটে করিবি শয়ন তুণ্ডে হরি ন বোইলে শুনুথিব কর্ণ। মাধুকরি ভিক্ষা মাগি বঞ্চুথিবি দিন পরিক্রমা করুথিবি গিরি গোবর্দ্ধন। কহে সালবেগ হীন জাতিরে যবন শ্রীরাঙ্গা চরণ তলে কহ মোর মন। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ