• সময় জানিয়া তুরিত হইয়া
    সময় জানিয়া তুরিত হইয়া আসিয়া ধনিষ্ঠা নারী। যশোদামন্দিরে পিঁঢ়ার উপরে সুখদ আসন করি।। সুগন্ধি সলিল করিয়া শীতল পূরিয়া আনল ঝারি। রাইয়ের পক্বান্ন আনিয়া তখন রাখল পৃথক করি।। এ সূপ মুদ্‌গ মরিচা সুখদ যে কিছু আছিল ঘরে। যশোদাবচনে আনিল তখনে কানুর ভোজন তরে।। সিনান করিয়া বলাই হাসিয়া চলিলা আপন ঘরে। কানুর বচন না মানে তখন বারুণীপানের […] keyboard_arrow_right
  • সমর সমাধিয়া যুগল কিশোর
    সমর সমাধিয়া যুগল কিশোর। আওল দুহুঁ যাহাঁ কুসুমহিণ্ডোর।। বৃন্দা দেবীরচিত ফুলদোলা। ঝূলয়ে দুহুঁ জন আনন্দে বিভোলা।। কুসুম বরিখে সব সহচরি মেলি। গাওত বহুবিধ মনসিজকেলি।। সুমেল করিয়া কত কত যন্ত্র। নাচত গাওত তাল স্বতন্ত্র।। দোলত দুহুঁ জল কুসুমহিণ্ডোরে। দুইদিগে দুই সখী দেই ঝকোরে।। তড়িত জড়িত জনু জলধর-কাঁতি। পরিমলে ধাওল মধুকর-পাঁতি।। অপরূপ দোলত কেলি-নিকুঞ্জে। দুহুঁ পর কুসুম […] keyboard_arrow_right
  • সমুখে সুনাগর হেরি রহু রাধা
    সমুখে সুনাগর হেরি রহু রাধা। চীর দেই ঝাঁপল মুখশশি আধা।। ও বর নাগর বিধুমুখি হেরি। লোল দৃগঞ্চল তছু পর দেলি।। বিহসি সুধামুখি নাহ মুখ চাই। থোরহি দূরে রহল ঠমকাই।। আজুক অপরূপ মীলন অঙ্গ। পহিলহি দরশনে উপজল রঙ্গ।। অতিহু তিয়াসে পাশে মিলু কান। কি করব অব ধনি কছুই না জান।। অঙ্গহি অঙ্গ পরশ রসে ভোর। সরস […] keyboard_arrow_right
  • সয়ন চরাবহি পাবে
    সয়ন চরাবহি পাবে। দুর কর সে সব সকল সভাবে।। মুখ অবনত তেজ লাজে। কত মহি লিখসি চরন মহিকে আসে।। রামা রহ পিআ পাসে। অভিনব সঙ্গম তেজহি তরাসে।। পিয়া সয়ঁ পহিলকি মেলী। হোউ কমলকে অলি কেলী।। তরতম তঞে কর দূরে। ছেল ইছহি ছোড়হ মোর চীর।। বিদ্যাপতি কবি ভাসা। অভিনব সঙ্গম তেজহ তরাসা।। keyboard_arrow_right
  • সয়নে সুতিয়া থাকি ননদীর সনে গো
    সয়নে সুতিয়া থাকি ননদীর সনে গো। ভরমে তাহার নাম জিহ্বা কেনে লয় গো।। পথে জাই যদি না চাই লোক পানে গো। তার কথায় না রয় মন তারে কেনে টানে গো।। খেতে জদি বসি তবে খেতে কেনে নারি গো। কেশপানে চাহিলে নয়ন কেনে ঝুরে গো।। বসন পরিয়া থাকি জদি চাহি বসন পানে গো। সমুখে তাহার রূপ […] keyboard_arrow_right
  • সরদক চান্দ সরিস তোর মুখ রে
    সরদক চান্দ সরিস তোর মুখ রে। ছাড়ল বিরহ অঁধারক দুখ রে।। অমিল মিলল অছ সুদৃঢ় সমাজ রে। পুরুবক পুন পরিনত ভেল আজ রে।। হেরি হল সুন্দরি সুনহি বচন রে। পরিহর লাজ সুলহি মন মোর রে।। রসমতি মালতি ভল অবসর রে। পিবও মধুর মধু ভূষল ভমর রে।। উপগত পাহোন রিতুপতি সাহ রে। অপনুক অঙ্গিরল কর নিরবাহ […] keyboard_arrow_right
  • সরদক সসধর সম মুখমণ্ডল
    সরদক সসধর সম মুখমণ্ডল কাঁই ঝপাবসি বাসে। অলপেও হাস সুধারস বরিসও ছাড়ও নয়ন পিয়াসে।। মানিনি অপনেহু মনে অনুমান। রুসইতে আনহু বোল আগেআন। হাটক ঘটন সিরীফল সুন্দর কুচজুগ কুটি করু আধে। পানি পরস রস অনুভব সুন্দরি ন করু মনোরথ বাধে।। ভনই বিদ্যাপতি সুন বর জৌবতি বিভব দয়া থিক সারা। মাহ ছাহ ককরো নহি ভাবয় গ্রীসম প্রান […] keyboard_arrow_right
  • সরস বসন্ত সময় বন শোহন
    সরস বসন্ত সময় বন শোহন মোহন মোহিনি সঙ্গ। অপরূপ রাস বিলাসহি নিমগন দুহুঁ দুহুঁ অঙ্গহি অঙ্গ।। দেখ সখি রাস বিলাস।। কত কত যন্ত্র তন্ত্র সমারত কতহুঁ রাগ পরকাশ ।।ধ্রু।। যূথহি যূথ মেলি সব কামিনি যামিনি বিলসই ভাল। নাচত রঙ্গিণি প্রেমতরঙ্গিণি গাওত মদন গোপাল।। বাওয়ে উপাঙ্গ ডম্ফ সরমণ্ডল কঙ্কণ কিঙ্কিণি রোল। বহুবিধ তাল মান ধরু করতলে […] keyboard_arrow_right
  • সরস বসন্ত সময় ভল পাওলি
    সরস বসন্ত সময় ভল পাওলি দছিন পবন বহু ধীরে। সপনহুঁ রূপ বচন এক ভাখিএ মুখ সৌঁ দূূরি করু চীরে।। তোহর বদন সন চান হোঅথি নহি জইও জতন বিহি দেলা। কএ বেরি কাটি বনাওল নব কয় তইও তুলিত নহি ভেলা।। লোচন তুঅ কমল নহি ভএ সক সে জগ কে নহি জানে। সে ফেরি জাএ নুকেলাহ জল-ভএ […] keyboard_arrow_right
  • সরস বসন্ত সুধাকর নিরমল
    সরস বসন্ত সুধাকর নিরমল পরিমল বকুল রসাল। রসের পসার পসারল রসবতি গাহক মদনগোপাল।। বৃন্দাবনে কেলিকলানিধি কান। হাসবিলাস- মগন দিঠি মন্থর হেরি মুরছয়ে পাঁচবাণ ।।ধ্রু।। নব যুবরাজ পরশি তরল মণি পূছই মূলকি বাত। তরল-নয়ানি হাসি মুখ মোড়ই ঠেলই হাতহিঁ হাত।। দুহুঁ রসে ভোর ওর নাহি পায়ই রস চাখই মদন দালাল। দাস অনন্ত কহ ইহ রসকৌতুক দ্বিজকুল […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ