• সহজই শ্যাম সুকোমল সুশীতল
    সহজই শ্যাম সুকোমল সুশীতল দিনকর কিরণে মিলায়। সো তনু পরশে পবন লব পরশিতে মলয়জপঙ্ক শুকায়।। সখি হে কতএ বুঝাওব নীত। কানু কঠিন পথ কয়ল আরোহণ গুণি গুণি তোহারি পিরীতি।।ধ্রু।। অনুখণ দুয় নয়নে নীর তেজই বিরহঅনলে হিয়া জারি। পাবকপরশনে সরস দারু জনু এক দিশে নিকসয়ে বারি।। সজল কমলদলে শেজ বিছাওই শূতই অতি অবসাদে। জ্ঞানদাস কহ চামর […] keyboard_arrow_right
  • সহজই সুন্দরী গোরী
    সহজই সুন্দরী গোরী। অভিনব কনক কিশোরী।। বরণে উজোর সব দেশ। কি করব অধিক সুবেশ।। তুহুঁ অতি বিদগধ রাজ। সাধইতে আপন কাজ।। মাজব মুখ-অরবিন্দা । নিরমল শারদ চন্দা।। অঞ্জনে রঞ্জন আঁখি। উড়ইব খঞ্জন পাখি।। কুচযুগ কনয় কটোর। চন্দনে কি করু উজোর।। পদযুগ পঙ্কজ ভান। জ্ঞানদাস কি করু বাখান।। keyboard_arrow_right
  • সহজই কাঞ্চন-কান্তি কলেবর
    সহজই কাঞ্চন-কান্তি কলেবর হেরইতে জগ-জন-মন-মোহনিয়া। তঁহি কত কোটী মদন মুরছায়ল অরুণ-কিরণ-হর অম্বর বনিয়া।। রাই-প্রেম-ভরে গমন সুমন্থর অন্তর গরগর পড়ই ধরণিয়া। স্বেদ কম্প ঘন ঘন পুলকাবলি ঘন হুহুঙ্কার করত গরজনিয়া।। ডগমগ দেহ থেহ নাহি বান্ধই দুহুঁ দিঠি-মেহ সঘনে বরখণিয়া। ও রসে ভোর ওর নাহি পায়ই পতিত কোরে ধরি লোর সিচনিয়া।। হরি হরি বোলি রোই কত বিলপই […] keyboard_arrow_right
  • সহজই কুলবতী বালা
    সহজই কুলবতী বালা। সো কি সহই প্রেমজালা।। তাহে গুরুগঞ্জন বোল। অহনিশি অন্তর ডোল।। তাহে নিতি প্রেমতরঙ্গ। জোরি কবহুঁ নহ ভঙ্গ।। দুরজন সঙ্গ সঞ্চারি। ব্যাধমন্দিরে জনু শারী।। সকল কহব কানুঠাম। ইথে কি কহয়ে পরিণাম।। জ্ঞানদাস কহ তায়। পরিণামে বড়ই সে দায়।। keyboard_arrow_right
  • সহজই গোরা কলেবরে
    সহজই গোরা কলেবরে। হেরইতে আঁখি মন ঝুরে।। তাহে কত ভাব-পরকাশ। কে বুঝয়ে কি রস বিলাস।। কি কহব পহুঁক চরিত। রোদইতে উদয় পিরিত।। পুলকয়ে প্রেম-অঙ্কুর। প্রতি অঙ্গ সুখভরি পুর।। মেঘ জিনি ঘন গরজন। বরিষয়ে প্রেম বরিষণ। পুলক রচিত সব তনু। কিশোর কুসুম-ধনু জনু ।। করুণায় কান্দে সব দেশ। জ্ঞানদাস না পায় উদ্দেশ।। keyboard_arrow_right
  • সহজই তনু তিরিভঙ্গ
    সহজই তনু তিরিভঙ্গ। এমন হইয়া এত রঙ্গ।। যাবে তুমি সুন্দর হইতা। তবে নাকি কাহারে থুইতা।। আপনা চতুর হেন বাস। কি দেখিয়া কি বুঝিয়া হাস।। চাহিতে সঘনে আঁখি চাপ। পরনারী দেখিয়া না কাঁপ।। না জানি মরমে কিবা ভাবো। তেঁঞি সে বাতাসে রসে ডুবো।। জ্ঞানদাস কহে শুন শ্যাম। আপনা না ভাব অনুপাম।। keyboard_arrow_right
  • সহজই বিষম অরুণ দিঠি অঞ্চল
    সহজই বিষম অরুণ দিঠি অঞ্চল আর তাহে কুটিল কটাখি। হেরইতে হামারি ভেদি উর অন্তর ছেদল ধৈরয শাখী।। দেখ সখি বিহরই কো পুন এহ। পীত বসন জনু বিজুরী বিরাজিত সজল জলদরুচি দেহ।।ধ্রু।। মৃদু মৃদু হাসি ভাষি উপজায়ল দারুণ মনসিজ-আগি। যাকর ধূমে ধরমপথ কুলবতী হেরই বহু পুন ভাগি।। তঁহি পুন বেণু অধরে ধরি ফুকরই দহইতে গৌরব লাজ। […] keyboard_arrow_right
  • সহজই মদন-মদাকুল তহিঁ পুন
    সহজই মদন- মদাকুল তহিঁ পুন মধুমদিরা উনমাদে। বিগলতি চোলি খোলি কুচকঞ্চুক বিহরই রতিরস সাধে।। কো কহু অপরূপ রঙ্গ। নাগরি সঙ্ঘে রঙ্গে বর নাগর কত কত রস পরসঙ্গ।। মাধব মত্ত মতঙ্গজ মাধবি মদ-কারিণীগণ মেলি। করে কর জোড়ি ভোরি তনু মোড়ই করই কলহ সম কেলি।। রতি-রস আলসে অবশ কলেবর ঘূর্ণিত লোচন জোর। নিজ নিজ বসন শেজ করি […] keyboard_arrow_right
  • সহজই মন্থর গতি জিতি কুঞ্জর
    সহজই মন্থর গতি জিতি কুঞ্জর আর তাহে ঘন আঁধিয়ার। প্রতিপদ নিরখি নিরখি তহি হোওব চলইতে চরণসঞ্চার।। সুন্দরি সমুচিত করহ শিঙ্গার। কানু-সম্ভাষণে শুভখন মানিয়ে পহিল রজনী-অভিসার।।ধ্রু।। নীলরতনগণ বিরচিত ভূষণ পহিরহ নীলিম বাস। ঘন মৃগমদে ভরু কনয় কলস কুচ যাহে শ্যাম অধিক উল্লাস।। গুপত বেকত কর কিঙ্কিণী নূপুর এ দুহু রহু মঝু পাশ। কেলিনিকুঞ্জ নিকটে পহিরাওব কহ […] keyboard_arrow_right
  • সহজই রূপ কলাগুণ আগর
    সহজই রূপ কলাগুণ আগর নাগর বিদগধরাজ। হেরইতে কিশোর কুসুমধনু অলখিতে পৈঠল অন্তর মাঝ।। সজনি পড়ল অকাজ। হেরি হারাইলুঁ নারী ধরম ধন ধৈরজকুলশীললাজ।। কিয়ে মুখচন্দ্রক শিরে শিখিচন্দ্রিকা মেঘে বাসবধনু চন্দ। অতি অপরূপ উদিত অবনী-তলে মিলিত শরদরবিন্দ।। তা সঞে বিজুরি খেলি উজোর নখতপাঁতি লাবণি কো করু ওর। লীলাজলনিধি মাঝে হাম ডুবলুঁ জ্ঞানদাস মন ভোর।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ