• সহজে গৌর প্রেমে গরগর
    সহজে গৌর প্রেমে গরগর ফিরাঞা যুগল আঁখি। দামিনী সহিতে সুন্দর জলদে অরুণ-কিরণ দেখি।। উঠিল ভাবের তরঙ্গের রঙ্গ সম্বরি না পারি চিতে। কহে কি লাগিয়া কেবা সাজাইয়া কেন কৈল হেন রীতে।। এ রাধামোহন কহে বৃষভানু- সুতা-রসে পহুঁ ভোর। হেন ছলে বুলে উদ্ধারে সকলে কিছু না হইল মোর।। keyboard_arrow_right
  • সহজে নিতাইচাঁদের রীত
    সহজে নিতাইচাঁদের রীত। দেখি উনমত জগতচীত।। অবনি কম্পিত নিতাইভরে। ভাইয়া ভাইয়া বলে গভীর স্বরে।। গৌর বলিতে সৌরহীন। ভাইর ভাবে কান্দে রজনী দিন।। শ্রীমুখকমলে সে গুণগাথা। ঢর ঢর দুই নয়ন রাতা।। নিতাই চরণে সে করে আশ। বৃন্দাবন তার দাসের দাস।। keyboard_arrow_right
  • সহজে নুনিক পুতলি গোরি
    সহজে নুনিক পুতলি গোরি। জারল বিরহআনলে তোরি।। বরণ কাঞ্চন এ দশবাণ। শ্যামরি সোঙরি তোহারি নাম।। শুনহ মাধব কহলুঁ তোয়। সমতি না দেই সতত রোয়।।ধ্রু।। অরুণ অধর বান্ধুলি ফুল। পাণ্ডুর ভৈ গেল ধুতুর তুল।। ফুয়ল করবী উরহি লোল। সুমেরু উপরে চামর ডোল।। গলায় এ গজমোতিম হার। বসন বহিতে গুরুয়া ভার।। অঙ্গুলঅঙ্গুরি বলয়া ভেল। জ্ঞান কহে দুখ […] keyboard_arrow_right
  • সহজে বরণ কাল তিমিরকাজর ভেল
    সহজে বরণ কাল তিমিরকাজর ভেল অন্তরবাহিরে সমতুল। মরুক তোমার বোলে কলসী বান্ধিয়া গলে সে ধনি মজাকু জাতি কুল।। বন্ধু কানাই কহিলে বাসিবা মনে দুখ। আর যেবা কুলবতী কুলের ধরমে মতি সে জনি হেরয়ে তুয়া মুখ।।ধ্রু।। যখন তোমার সঁয়ে নাহি ছিল পরিচয়ে আন ছলে দেখিয়া বেড়াও। বারে বারে ডাকি আমি শুনিয়া না শুন তুমি আঁখি তুলি […] keyboard_arrow_right
  • সহজে শিঙ্গারক সার কলেবর
    সহজে শিঙ্গারক সার কলেবর রতিরণপণ্ডিত যোই। সো হরি রাইক পাই পরশ রস ধৃতি মতি সঙ্গতি সগরহি খোই।। সখি হে কিয়ে ইহ কেলি নিধান। বিদগধ নাহক কিয়ে ইহ বৈদগধি প্রেমক কিয়ে পরিণাম।।ধ্রু।। পরিসর বক্ষ দক্ষ পরিরম্ভণে কামিনি ধৈরজ বিনাশ। রাই উরোজ সরোজ ঘন ঘরষণে সো ভেল অচল বিলাস।। নিরবধি রাই অধর রস লালসে রদনহি করু খণ্ড […] keyboard_arrow_right
  • সহজে সুনাগর রসময়অঙ্গ
    সহজে সুনাগর রসময়অঙ্গ। তিলেক না তেজই রসবতি সঙ্গ।। রসভরে রসবতি করু রসসঙ্গ। রঙ্গি রসিকবর রহু তিরিভঙ্গ।। মুরলিমিলিত মুখ মুখ একসঙ্গ। পরশনে তনুতনু উদয় অনঙ্গ।। পিবই আধররস ঘন ঘন চুম্ব। কবহুঁ কলাবতি প্রেমপরিরম্ভ।। যুবতি যূথ মাঝে যুগলকিশোর। বিজুরি বলাহক রহল অগোর।। করিকুম্ভ কুচ কিয়ে চারু চকোর। রায় বসন্ত পহুঁ তহিঁ রহুঁ ভোর।। keyboard_arrow_right
  • সহন না যাএ দুঃখ, সহন না যাএ
    সহন না যাএ দুঃখ, সহন না যাএ। যৌবন চলিয়া গেল পিয়া না বোলাএ।। ধু সব নারী পিয়া সনে করে আনন্দিত। আমার মন্দিরে পিয়া কেন রে বঞ্চিত।। বদন (বেদন ?) হুতাশে দহে কিবা রাত্র দিন। হেরিতে পিয়ার পন্থ আঁখি হৈল ক্ষীণ। আজু কালুকা করি দিন গেল বইয়া । না ভজিলাম পিয়া মোর যৌবন ভেটিয়া।। এবাদোল্লা কহে […] keyboard_arrow_right
  • সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি
    সহন না যায় দুঃখ আর বন্ধুর লাগি। ধু হাহা হরি কি করিলা , অবলারে ভুলাইলা, ভঙ্গিমা করিয়া প্রেম ছলে। নানাগীত যন্ত্র শুনি, কুলবধূ উদাসিনী, হইয়া পড়িনু তোর ভোলে।। তোমার কঠিন প্রাণি, ত্যজি ভজমন রাণী, ছাপাইলা কোন দোষ নাই। কামিনীর কান্ত বিনে, লক্ষ্য নাই ত্রিভুবনে, বেয়াকুল কানুরে হারাই।। হীন আলি রাজা গায়, ভজ রাণী রাঙ্গা পায়, […] keyboard_arrow_right
  • সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি
    সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি লীলাবতী চামর ঢুলায়। চম্পাবতী আদি নারী এ নব অষ্ট নারী সেবা করে মনে অভিপ্রায়। ফিরাইল বিনোদিনী নব নব গোপিনী সবে লয়ে গেল সেই কুঞ্জে। এই লীলা রচে কান আইল সে কুঞ্জদাম দেখ ইহা সব নবপুঞ্জে।। করিতে রাসের রস মদনে হইয়ে বশ রচিলা নাগরবর কান। কহেন রসিক রায়– “মোর মনে হেন […] keyboard_arrow_right
  • সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি
    সহর ফিরায়ে ধনী রমণীর শিরোমণি লীলাবতী চামর ঢুলায়। চম্পাবতী আদি নারী এ নব অষ্ট নারী সেবা করে মনে অভিপ্রায়।। ফিরাইল বিনোদিনী নব নব গোপিনী সবে লয়ে গেল সেই কুঞ্জে। এই লীলা রচে কান আইল সে কুঞ্জধাম দেখ ইহা সব নবপুঞ্জে।। করিতে রাসের রস মদনে হইয়ে বশ রচিলা নাগরবর কান। কহেন রসিক রায় মোর মনে হেন […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ