সাঁই আমার কখন খেলে কোন্ খেলা। জীবের কি সাধ্য আছে তাই বলা।। কখনো ধরে আকার, কখনো হয় নিরাকার। কেউ বলে সাকার, কেউ নিরাকার, অপার ভেবে হই ঘোলা।। অবতার অবতারী সে তো স্বভাবে তারি। দেখো জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।। ভাণ্ড বেভাণ্ড মাঝে সাঁইবিনে কি খেল আছে। লালন কয় নাম ধরেছে কৃষ্ণ করিম কালা।।
keyboard_arrow_right