এ সব বচন ভাবিতে ভাবিতে অক্রূর চলিয়া যায়। প্রেমের স্বভাবে রসে আবেশিয়া পুলক হইছে গায়।। যেমন কদম্ব- কেশর ফুটল তৈছন অক্রূর-দেহা। প্রেম-অশ্রুজলে আঁখি ঢল ঢল বিসরল নিজ-গেহা।। স্বেদবিন্দু অতি ক্ষেণেক চেতন ক্ষেণেক অবশ হয় ভাবের বিকারে আপনা পাশরে আপনার বশ নয়।। “কংস রাজা হইতে আমার হইল ও পদ-দর্শন-লেহ। সে রাঙ্গা চরণে লোটায়ে পড়িব নিজ আপনার […]
keyboard_arrow_right